ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

লন্ডনের ফ্রিডম অব দ্য সিটি সম্মাননা পেলেন বাংলাদেশের তানভীর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৯:৩৭ এএম
ছবি: সংগৃহীত

অন্য আর ১০ জন ছাত্রের মতো বড় স্বপ্ন নিয়েই ইংল্যান্ডে পড়তে গিয়েছিলেন তানভীর আহমেদ। তবে পড়াশোনার পাশাপাশি ভালোবাসা আর আবেগ থেকে খেলতে শুরু করেন ক্রিকেট। সময়ের সাথে সাথে সেটা পৌঁছেছে আরো বড় পর্যায়ে। বর্তমানে ইংল্যান্ডের ঘরোয়াতে কোচিং করিয়ে বেড়াচ্ছেন তানভীর।

২০২৩ সালে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অধীনে লেভেল থ্রি কোচিং কোর্স করেছেন তানভীর। সবশেষ এবার পেলেন আরো বড় সম্মাননা। ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদান, কমিউনিটি উন্নয়ন এবং সামাজিক অন্তর্ভুক্তিতে বিশেষ ভূমিকা রাখায় লন্ডনের ঐতিহাসিক ফ্রিডম অব দ্য সিটি সম্মাননায় ভূষিত হয়েছেন মোহাম্মদ তানভীর আহমেদ।

ইসিবির লেভেল-৩ অ্যাডভান্সড ক্রিকেট কোচ তানভীর দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে তৃণমূল পর্যায় থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে কাজ করে যাচ্ছেন। খেলাধুলাকে কেবল একটি বিনোদনের মাধ্যম হিসেবে নয়, বরং বৈচিত্র্যময় পটভূমির তরুণদের একীভূত করার ক্ষেত্রে একটি সেতু হিসেবে ব্যবহার করেছেন তিনি।

তার নিরলস দায়িত্বে এবং নেতৃত্বের মাধ্যমে অনেক তরুণ ক্রিকেটের মাঝে নিজের আত্মবিশ্বাস ও লক্ষ্য খুঁজে পেয়েছে। যে কারণে তৃণমূল পর্যায়ে তার এই কাজ তরুণদের ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। তার এই বহুমুখী নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তিনি এর আগে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং দ্য ক্রিকেটার থেকেও জাতীয় পর্যায়ে ভূষিত হয়েছেন।

যুক্তরাজ্যের প্রাচীনতম এবং অত্যন্ত সম্মানিত নাগরিক সম্মাননাগুলোর একটি হলো ফ্রিডম অব দ্য সিটি। যারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হন, কেবল তাদেরই এই সম্মাননা দেওয়া হয়। এর আগে এই সম্মাননা পেয়েছেন অ্যালিস্টার কুক, ইয়ন মরগান, হ্যারি কেইনরা।

এমন সম্মাননা পেয়ে যে কারণে উচ্ছ্বসিত তানভীর। তানভীর বলেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমি চেষ্টা করি ১৫-১৬ বছরের একটা ক্রিকেটারকে হাতে ধরে শেখাতে। সে যেন আমার সাথে কাজ করে কিছু শিখতে পারে। আর আমি কাউকে দেখে বলিনা যে এত বড় হবে বা কিছু পারবে না। আগে চেষ্টা করি তার মধ্যে থেকে প্রতিভা বের করে আনতে।

আরও পড়ুন

আলাপের এক পর্যায়ে উঠে আসে তানভীরের আইপিএলে কাজ করার প্রস্তাবের কথা। তিনি বলেন, আমাকে চেন্নাই এবং কলকাতা দল থেকে অফার করা হয়েছিল কাজ করার জন্য। কিন্তু কোনো একটা কারণে হয়নি। আশা করছি সামনে হবে। ভবিষ্যতে দেশের হয়ে যদি সুযোগ আসে কাজ করার সেটাও করতে চাই।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
চ্যাম্পিয়ন্স লিগে দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইনের জোড়া গোলের পর লুইস দিয়াজের গোলে এগিয়েও গিয়েছিল জার্মান জায়ান্টরা।
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
ম্যাচের বয়স তখন মাত্র ৫৩ সেকেন্ড। এর মধ্যেই গোল হজম করে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুতেই ধাক্কা খাওয়া দলটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি।
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
শুরুতে পিছিয়ে পড়ে শঙ্কায় পড়লেও শেষ পর্যন্ত দাপুটে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে তুরস্কের ক্লাব গালাতাসারাইকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল।
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
যুক্তরাজ্যে পানিতে ডুবে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু
শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে ফেল করিয়ে দেওয়ার হুমকির অভিযোগ
লন্ডনে আলভারেজের গোপন বৈঠক, কি ঘটতে যাচ্ছে?
লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত