ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

রিয়াল মাদ্রিদে ফিরতে ৭ খেলোয়াড়ের ছাঁটাই চান মরিনহো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ মে ২০২৬, ০১:৫১ পিএম
ছবি: সংগৃহীত

স্প্যানিশ ফুটবলে আবারও বড়সড় আলোচনার জন্ম দিয়েছেন পর্তুগিজ কোচ হোসে মরিনহো। গুঞ্জন উঠেছে, তিনি আবারও রিয়াল মাদ্রিদের ডাগআউটে ফিরতে পারেন। আর ফিরলেই দলে বড় ধরনের পরিবর্তন আনতে চান এই অভিজ্ঞ কোচ।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্কোয়াডে নতুন করে প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি করতে অন্তত সাতজন খেলোয়াড়কে বিদায় দিতে চান মরিনহো। ২০১০ সালে দায়িত্ব নেওয়ার সময় যেমন বড় ধরনের রদবদল করেছিলেন, এবারও তেমন পরিকল্পনাই করছেন তিনি।

ছাঁটাই তালিকার শীর্ষে রয়েছেন ডেভিড আলাবা ও দানি কারভাহাল। বয়স, উচ্চ বেতন এবং বারবার ইনজুরির কারণে তারা প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন বলে মনে করা হচ্ছে। আগামী ৩০ জুন চুক্তির মেয়াদ শেষ হলে তাদের আর দলে রাখা হবে না এমনটাই শোনা যাচ্ছে।

এছাড়া সম্ভাব্য বিদায়ের তালিকায় রয়েছেন দানি সেবায়োস, ফ্রান গার্সিয়া এবং এদুয়ার্দো কামাভিঙ্গা। নিয়মিত একাদশে জায়গা না পাওয়া এবং প্রত্যাশিত উন্নতি না হওয়ায় তাদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে।

আরেকটি আলোচিত নাম ব্রাহিম দিয়াজ। মাঝে মাঝে প্রতিভার ঝলক দেখালেও ধারাবাহিকতার অভাবে সমালোচনার মুখে পড়েছেন তিনি। ফলে তাকেও বিক্রির পরিকল্পনা করা হতে পারে।

সবশেষে তরুণ গঞ্জালো গার্সিয়াকেও বর্তমান পরিকল্পনায় রাখার পক্ষে নন মরিনহো।

সব মিলিয়ে, যদি সত্যিই রিয়াল মাদ্রিদে ফেরেন মরিনহো, তাহলে ক্লাবজুড়ে শুরু হতে পারে বড়সড় দলবদলের ঝড়। যেখানে নতুন মুখের আগমনের পাশাপাশি বিদায় নিতে পারেন একাধিক পরিচিত তারকা।
আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’
ভিনিসিয়ুসের লাল কার্ডের রাতে রিয়ালকে জয় উপহার দিলেন দিওমান্দে
এবার রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন এমবাপে
এশিয়ান গেমসের ফাইনালসহ টিভিতে আজকের খেলা