ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বৈভব সূর্যবংশীর দ্রুততম ছক্কার ‘সেঞ্চুরি’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ মে ২০২৬, ০২:২৪ পিএম
বৈভব সূর্যবংশী। ছবি: সংগৃহীত

মাত্র ১৫ বছর বয়সেই টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী। সবচেয়ে কম বয়সী এবং দ্রুততম ব্যাটার হিসেবে ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন ভারতের এই কিশোর সেনসেশন।

আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে এই কীর্তি গড়েন তিনি। ইনিংসের প্রথম বলেই মোহাম্মদ সিরাজকে সোজা মাঠের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে ১০০ ছক্কার রেকর্ড পূর্ণ করেন সূর্যবংশী।

মাত্র ৫১৪ বল খেলেই টি-টোয়েন্টিতে ১০০ ছক্কা পূর্ণ করেছেন তিনি। বয়স তখন ১৫ বছর ৪৩ দিন। এর আগে দ্রুততম এই মাইলফলকের রেকর্ড ছিল কারানবীর সিংয়ের দখলে। তিনি ৮১৩ বলে এই কীর্তি গড়েছিলেন।

এই তালিকায় এরপর আছেন কাইরন পোলার্ড।

গতকালের ম্যাচে ৩টি চার ও ৩টি ছক্কায় ৩৬ রান করেন বাঁহাতি এই ব্যাটার। ২০২৪ সালে অভিষেকের পর মাত্র ১৯ ম্যাচেই তার ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ১০২।

আরও পড়ুন

চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে আছেন সূর্যবংশী। ১১ ম্যাচে ৪৪০ রান করে তিনি বর্তমানে টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক। তার ব্যাটিং গড় ৪০ এবং স্ট্রাইক রেট ২৩৬.৫৫। এবারের আসরে ইতোমধ্যে একটি সেঞ্চুরি ও দুটি ফিফটি করেছেন এই তরুণ ক্রিকেটার।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
ক্রিকেট মাঠে ভারতীয় অধিনায়ক শুভমান গিলের কপালের পাশে ছোট্ট একটি বিশেষ ডিভাইস ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
ফুটবল মাঠে লাল কার্ড দেখার ঘটনা নতুন নয়। তবে এক ম্যাচে ৫১ জনকে লাল কার্ড দেখানোর ঘটনা সত্যিই অবিশ্বাস্য।
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
টেনিস কোর্টের কিংবদন্তি এবার দায়িত্ব নিতে যাচ্ছেন ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে। ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালকে ক্লাবটির বোর্ড পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে শৃঙ্খলাভঙ্গের দায়ে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়।
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের উদযাপনে ব্যবহৃত সেই ট্রফি এবার উঠছে নিলামে। আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনাভিত্তিক নিলাম প্রতিষ্ঠান রিচমন্ড অকশান্সের আয়োজনে ট্রফিটি নিলামে তোলা হবে।
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
আরও পড়ুন
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সেঞ্চুরির বিশ্বরেকর্ড
শেফালি ভার্মার দুর্দান্ত সেঞ্চুরি, বাংলাদেশকে পাহাড় সমান লক্ষ্য দিলো ভারত
প্রথম বাংলাদেশি হিসেবে হৃদয়ের রেকর্ডময় ট্রিপল সেঞ্চুরি
দক্ষিণ আফ্রিকায় টেস্টে ডাবল সেঞ্চুরি হৃদয়ের