ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের টেস্ট ম্যাচসহ টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ মে ২০২৬, ০৭:৪৭ এএম
মিরপুর টেস্টের ৫ম দিনে বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে আজ। ছবি: সংগৃহীত

প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।

কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ (মঙ্গলবার) কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন।

মিরপুর টেস্ট-৫ম দিন
বাংলাদেশ-পাকিস্তান
সকাল ৯–৪৫ মি., টি স্পোর্টস

ফেডারেশন কাপ
মোহামেডান-ব্রাদার্স
দুপুর ২-৪৫ মি., ইউটিউব/বিএফএফ টিভি

আরও পড়ুন

আইপিএল
গুজরাট-হায়দরাবাদ
রাত ৮টা, স্টার স্পোর্টস ১ ও ২

লা লিগা
ওসাসুনা-আতলেতিকো
রাত ১-৩০ মি., বিগিন অ্যাপ

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘ছন্নছাড়া’ ফুটবল খেলে প্রথমার্ধে ২ গোল হজম করল বাংলাদেশ
ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। প্রথমার্ধে নিজেদের সেরাটা দিতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। ফলে ১৩৬ নম্বরে অবস্থান করা দলটির বিপক্ষে প্রথমার্ধেই দুই গোল হজম করেছে বাংলাদেশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ম্যাচের শুরু থেকেই অনেকটাই গোছানো ও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মালয়েশিয়া। আর শুরুতে বাংলাদেশ ছিল ছন্নছাড়া। ম্যাচের চতুর্থ মিনিটে কর্নার থেকে আসা বল গোলবার বরাবর শট নিয়েছিলেন মালয়েশিয়ার আক্রমণভাগের এক ফুটবলার।  কোনোমতে তা টোকা দিয়ে বাইরে পাঠিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। এরপরও একের পর এক আক্রমণ চালাতে থাকে মালয়েশিয়ার আক্রমণভাগের ফুটবলাররা। তাদের আটকাতেই ব্যস্ত থাকে বাংলাদেশের রক্ষণভাগ। কিন্তু ম্যাচের ১৮তম মিনিটে আর গোলবার অক্ষত রাখা সম্ভব হয়নি। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন মালয়েশিয়ার ১০ নম্বর জার্সিধারী ফরোয়ার্ড আরিফ আইয়ান। আলতো করে টোকা দিয়ে বাংলাদেশের গোলরক্ষককে পরাস্থ করে দলকে লিড এনে দেন তিনি। ম্যাচের ৩৮তম মিনিটে তপু বর্মণের ভুলে আরও এক গোল হজম করে বাংলাদেশ। এসময় তপুর দেওয়া ভুল পাশে বল পেয়ে যান মালয়েশিয়ার সেরা তারকা আরিফ আইমান।  সুযোগ কাজে লাগাতে ভুল করেননি তিনি। নিজের দ্বিতীয় গোলের করার সঙ্গে ব্যবধানও দ্বিতীয় করেন আরিফ। প্রথমার্ধ শেষ হয় ২-০ গোল ব্যবধানে। আরটিভি/এসআর
‘ছন্নছাড়া’ ফুটবল খেলে প্রথমার্ধে ২ গোল হজম করল বাংলাদেশ
ফারহানের অভিষেক, একাদশে ৭ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ
ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। এই ম্যাচের শুরুর একাদশে জায়গা পাননি অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে অভিষেক ম্যাচেই শুরুর একাদশে জায়গা করে নিয়েছেন ফারহান আলি ওয়াহিদ। সান মারিনোর বিপক্ষে সবশেষ ৫ জুন খেলা ম্যাচের একাদশ থেকে আজকের ম্যাচে ৭ পরিবর্তন এনেছেন কোচ থমাস ডুলি। ওই ম্যাচে শুরুর একাদশে নামা জামাল ভূইয়া, শেখ মোরসালিন নেই আজকের ম্যাচে।  এছাড়া ওই ম্যাচে খেলা তপু বর্মণ, ঈসা ফয়সাল, ফয়সাল আহমেদ ফাহিম ও রফিকরা তো ২৩ জনের স্কোয়াডেই ছিলেন না। সান মারিনোর বিপক্ষে গোলবারের সামনে ছিলেন মিতুল মারমা। তাঁর জায়গায় কোচ আজকের ম্যাচে সুযোগ দিয়েছেন বসুন্ধরা কিংসের গোলকিপার মেহেদী হাসান শ্রাবণকে। মাঝমাঠে হামজা চৌধুরীর সঙ্গে আছেন সোহেল রানা ও সমিত সোম। আক্রমণে ফারহান ও ফাহামিদুলের সঙ্গে মাঝখানে থাকবেন রাকিব হোসেন। ডুলি তাঁর ছক সাজিয়েছেন ৪-২-৩-১ কৌশলে। বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলকিপার), সাদ উদ্দীন, তারিক কাজী, শাকিল আহাদ তপু, জায়ান আহমেদ, হামজা চৌধুরী, সোহেল রানা সিনিয়র (অধিনায়ক), সমিত সোম, ফারহান আলি ওয়াহিদ, ফাহামিদুল ইসলাম, রাকিব হোসেন। আরটিভি/এসআর
ফারহানের অভিষেক, একাদশে ৭ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ
আসিয়ান কাপে আজ মাঠে নামছে বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে
প্রথমবারের মতো আয়োজিত ফিফা আসিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল।
আসিয়ান কাপে আজ মাঠে নামছে বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে
এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর
এশিয়ান গেমসে ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সেকেন্ড টাইমিং করে সেরা ২৪ এর মধ্যে ২২তম হয়ে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।  ১০০ মিটার স্প্রিন্টে ছয়টি হিট অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান ছিলেন পাঁচ নম্বর হিটে। সেখানে ছিলেন মোট সাত জন দৌঁড়বিদ।  দক্ষিণ এশিয়ার দ্রুততম মানব মালদ্বীপের হাসান সাঈদও ছিলেন পঞ্চম হিটে। আর সেখানে ইমরান ছিলেন পাঁচ নম্বর লেনে। প্রতি হিটের প্রথম তিন জন সেমিফাইনালে উঠেছেন। এরা বাদে ছয় হিটের শীর্ষ ছয় টাইমিংধারী সেমিফাইনালের টিকিট পেয়েছেন।  বাংলাদেশের দ্রুততম মানব ইমরান ১০.৪৯ সেকেন্ড টাইমিং করে তার হিটে ছয় জনের মধ্যে চতুর্থ হন। এই হিটে তৃতীয় হওয়া তাইপের অ্যাথলেট ১০.৩৮ সেকেন্ড টাইমিং করেন। ইমরানের ক্যারিয়ার সেরা টাইমিং ১০.১১ সেকেন্ড। আর মৌসুমের সেরা ১০.২৪ সেকেন্ড। এর কোনোটিই করতে পারেননি। ইমরান তার সেরা টাইমিং করতে না পারলেও এশিয়ান গেমসের সেমিফাইনালে উঠেছেন। প্রতি হিটের সেরা তিনের বাইরে ছয় জন সেরা টাইমিংধারীদের মধ্যে রয়েছেন ইমরান। ১০.২২ সেকেন্ডে তার অবস্থান ২২ তম। আরটিভি/এসআর
এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর
উড়ন্ত রাফিনিয়ার জন্য টাকার বস্তা প্রস্তুত করছে ম্যানচেস্টার ইউনাইটেড!
ইনজুরির কারণে বিশ্বকাপে নিজের সেরাটা দিতে না পারলেও চলতি মৌসুমে রীতিমতো উড়ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। ইতোমধ্যে ৮ ম্যাচ খেলে ১৪টি গোল করে ফেলেছেন তিনি। এই পারফর‌ম্যান্সের জেরে রাফিনিয়ার দিকে নজর পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। তাই আসন্ন জানুয়ারির দলবদলের বাজারে ওল্ড ট্রাফোর্ডে এই ব্রাজিলিয়ান তারকাকে দলে টানার প্রস্তুতি শুরু করেছে ইংলিশ ক্লাবটি। এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম ফিচাহেসে।  প্রতিবেদন অনুযায়ী, মাইকেল ক্যারিকের ম্যানচেস্টার ইউনাইটেড রাফিনিয়াকে তাদের আক্রমণভাগের মূল অস্ত্র বানাতে মরিয়া। তাকে রাজি করাতে ইউনাইটেড একটি অবিশ্বাস্য রেকর্ড-ব্রেকিং প্রস্তাবের পরিকল্পনা করছে। ম্যানচেস্টার ইউনাইটেড রাফিনিয়া জন্য প্রায় ১২০ মিলিয়ন ইউরোর এক বিশাল বিড প্রস্তুত করছে, যা তাদের ইতিহাসের অন্যতম রেকর্ড দলবদল হতে পারে। ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি রাফিনিকে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় বানাতে চায়। এমনকি ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ডের চেয়েও তাকে বেশি সাপ্তাহিক বেতন দেওয়ার প্রস্তাব ভাবা হচ্ছে।  তবে বার্সেলোনা এই তরুণ ফুটবলারকে ছাড়বে কিনা সেটা একটা বড় প্রশ্ন? কারণ, বর্তমানে স্ট্রাইকার পজিশনে রাফিনিয়ার থেকে ভালো অপশন নেই হান্সি ফ্লিকের সামনে। যদিও স্ট্রাইকার হিসেবে হুলিয়ান আলভারেজকে দলে নিতে চেষ্টা চালাচ্ছে কাতালান ক্লাবটি। কিন্তু রাফিনিয়া বর্তমানে দলের নেতৃত্ব পাওয়ার পর অবিশ্বাস্য ফর্মে আছেন রাফিনিয়া। লা লিগায় তার টানা হ্যাটট্রিকসহ গোল বন্যা করেছে ক্লাবটি। তবে এই ঐতিহাসিক মেগা চুক্তিটি সম্পন্ন হওয়া অনেকটাই নির্ভর করছে ম্যানচেস্টার ইউনাইটেডের আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করার ওপর। এখনও পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার বিষয়। আরটিভি/এসআর
উড়ন্ত রাফিনিয়ার জন্য টাকার বস্তা প্রস্তুত করছে ম্যানচেস্টার ইউনাইটেড!
আরও পড়ুন
‘ছন্নছাড়া’ ফুটবল খেলে প্রথমার্ধে ২ গোল হজম করল বাংলাদেশ
ভূমধ্যসাগর থেকে আবারও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করল মিশর 
ফারহানের অভিষেক, একাদশে ৭ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ
আসিয়ান কাপে আজ মাঠে নামছে বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে