ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ মে ২০২৬, ১২:১২ পিএম
নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে বিশ্বরেকর্ডের খুব কাছাকাছি গিয়েও সেটি ছুঁতে পারেননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ইনিংসে ৮৭ রানের ইনিংস খেলে মাত্র ১৩ রানের জন্য ঐতিহাসিক এক কীর্তি থেকে বঞ্চিত হন তিনি।

ম্যাচের তৃতীয় ইনিংসে পাকিস্তানকে বড় লক্ষ্য দেওয়ার লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। অধিনায়ক শান্ত শুরু থেকেই দায়িত্বশীল ব্যাটিং করেন। তবে নোমান আলির করা একটি বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে ব্যর্থ হন তিনি। বল প্যাডে লাগলে আম্পায়ার তাকে এলবিডব্লিউ ঘোষণা করেন। রিভিউ নিলেও সিদ্ধান্ত বদলায়নি।

এর আগে শান্ত প্রথম ইনিংসে ১০১ রানের দারুণ সেঞ্চুরি করেন। দুই ইনিংস মিলিয়ে আবারও সেঞ্চুরির খুব কাছে পৌঁছে গিয়েও শেষ পর্যন্ত ৮৭ রানে থেমে যান তিনি। টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরির কীর্তি তিনি আগেও দু’বার গড়েছেন ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে এবং ২০২৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে।

বিশ্ব ক্রিকেটে মাত্র তিনজন ব্যাটার, সুনীল গাভাস্কার, রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নার তিনটি আলাদা টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন। সেই তালিকায় চতুর্থ সদস্য হওয়ার সুযোগ ছিল শান্তর সামনে, কিন্তু এবার তা হাতছাড়া হলো।

আরও পড়ুন

ম্যাচের কথা বলতে গেলে, শান্ত আউট হওয়ার পর দ্রুতই গুটিয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ২৪০ রানে ৯ উইকেট পড়ার পর ইনিংস ঘোষণা করে বাংলাদেশ, পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান। প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭ রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসে শান্তর ৮৭ ছাড়াও মুমিনুল হক ৫৬ রান করেন। পাকিস্তানের হয়ে হাসান আলি ও নোমান আলি নেন ৩টি করে উইকেট।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
রোনালদোর আচরণ নিয়ে প্রশ্ন তুললেন ওয়েইন রুনি
পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়া এবং পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতি নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর সমালোচনা করেছেন তার সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ ওয়েইন রুনি।
রোনালদোর আচরণ নিয়ে প্রশ্ন তুললেন ওয়েইন রুনি
আরও পড়ুন
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সেঞ্চুরির বিশ্বরেকর্ড
চার বছরেই বিশ্বরেকর্ড গড়ল এলেনা
খেলোয়াড় বিক্রিতে চেলসির বিশ্বরেকর্ড
শচীন-পন্টিংকে ছাড়িয়ে রুটের বিশ্বরেকর্ড