ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

মেসির দুর্দান্ত হ্যাটট্রিক, বড় জয় পেল ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৯:২০ এএম
মেসির দুর্দান্ত হ্যাটট্রিক, বড় জয় পেল ইন্টার মায়ামি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আর মাত্র ১ মাস বাকি। এর আগে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। সিনসিনাটির বিপক্ষে হ্যাটট্রিক করে বড় জয় এনে দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৪ মে) সিনসিনাটিকে তাদের মাঠে ৫-৩ গোলের হারিয়েছে ইন্টার মায়ামি।

এদিন ম্যাচের শুরুতে রদ্রিগো ডি পলের একটি পাস সিনসিনাটির ডিফেন্ডার মাতিয়াস মিয়াজা ক্লিয়ার করার চেষ্টা করেন। কিন্তু সেই বল ঠিকমতো দূরে না গিয়ে মেসির গায়ে লেগে জালে ঢুকে পড়ে। এ থেকেই ইন্টার মায়ামি এগিয়ে যায় ১-০ ব্যবধানে।

আরও পড়ুন

এরপর ম্যাচে ফেরে সিনসিনাটি। তারা একবার সমতা ফেরানোর পর আবার ২-১ ব্যবধানে এগিয়ে যায়। সেই চাপের মুহূর্তেই আবারও জ্বলে ওঠেন মেসি।

রদ্রিগো ডি পল পেনাল্টি বক্সের ভেতরে তাকে বল বাড়ান, আর ঠাণ্ডা মাথায় ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করে ম্যাচে সমতা ফেরান তিনি। তবে প্রতিরোধ গড়ে ম্যাচে ফেরে সিনসিনাটি। তারা ৩-২ ব্যবধানে আবারও এগিয়ে যায়।

এরপর মেসি ডান দিক থেকে বল বাড়ান মাতেও সিলভেত্তির দিকে, যিনি দারুণভাবে কাট করে ভেতরে ঢুকে গোল করে ম্যাচ ৩-৩ করেন। সমতা ফেরার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বদলে যায়। জার্মান বের্তেরামে গোল করে ইন্টার মায়ামিকে ৪-৩ ব্যবধানে এগিয়ে দেন।

তবে ম্যাচের শেষ ভাগে মাতেও সিলভেত্তির পাস থেকে পেনাল্টি বক্সে সুযোগ পেয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি, নিশ্চিত করেন ৫-৩ জয়।

এই হ্যাটট্রিকটি ছিল মেসির ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিক। ১১৫৩ ম্যাচে তার গড় দাঁড়িয়েছে প্রতি ১৮.৯ ম্যাচে একটি হ্যাটট্রিক, যা তাকে ফুটবল ইতিহাসের অন্যতম ধারাবাহিক গোলমেশিন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তবে হ্যাটট্রিক সংখ্যায় তিনি এখনও পিছিয়ে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর থেকে, যার ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬৬টি হ্যাটট্রিক রয়েছে।

এই পারফরম্যান্সে নতুন এক মাইলফলকে পৌঁছে যায় মেসি। এই গোলগুলোর মাধ্যমে তার ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়ায় ৯১০-এ। চলতি মৌসুমে ১২ ম্যাচে ১২ গোলের সমান রেকর্ডে পৌঁছান, যা তার ধারাবাহিক ফর্মেরই প্রমাণ।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস
মোটরস্পোর্টের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন ইতালির তরুণ রেসার আন্দ্রেয়া কিমি আন্তোনেল্লি। দীর্ঘ ৭৩ বছর পর আবারও ফর্মুলা ওয়ান (এফওয়ান) বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে ইতালি।
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস
শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
সিরিজ বাঁচানোর লড়াইয়ে সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই জোড়া উইকেট তুলে নিয়ে ক্যারিবীয়দের চাপে ফেলেছে স্বাগতিকরা।
শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এমন হতাশাজনক বিদায়ের পরও সেলেসাওদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী দেশটির ফুটবল কিংবদন্তি ও সাবেক অধিনায়ক কাফু।
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজ। ফলে ফিল্ডিং দিয়ে ম্যাচ শুরু করছে নাজমুল হোসেন শান্তর দল।
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চকর এক জয়ের ইতিহাস গড়েছে তুরস্কের ক্লাব ফেনেরবাচে। দুইবার পিছিয়ে পড়েও সাবেক ক্লাব লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে তুর্কি জায়ান্টরা।
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
আরও পড়ুন
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি