ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আঞ্চলিক পর্যায়ে দুই উদীয়মান সাঁতারু রাকিব ও রিয়াজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৮:৫৬ এএম
সাঁতারু রাকিব ও রিয়াজ । ছবি: সংগৃহীত

দেশব্যাপী আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা সম্প্রতি সমাপ্ত হয়েছে, যেখানে আঞ্চলিক পর্যায়ের জন্য নির্বাচিত হয়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছে দুই উদীয়মান সাঁতারু- শেরপুরের রাকিব মিয়া এবং গাজীপুরের শাহরিয়ার ইসলাম রিয়াজ। অভাব আর প্রতিকূলতাকে জয় করে তাদের এই এগিয়ে চলা এখন অনেকের জন্যই অনুপ্রেরণার উৎস।

শেরপুর সুইমিং একাডেমির নিয়মিত ছাত্র মো. রাকিব মিয়া জেলা পর্যায়ে ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক ও ৫০ মিটার বাটারফ্লাই উভয় ইভেন্টেই স্বর্ণপদক জিতে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে। অষ্টম শ্রেণিতে পড়ুয়া এই কিশোরের স্বপ্ন আকাশচুম্বী; সে ভবিষ্যতে অলিম্পিকে অংশ নিয়ে দেশের জন্য সম্মান বয়ে আনতে চায়।

তবে এই স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দারিদ্রতা। রাজমিস্ত্রি বাবা সাইদ মিয়া ও গৃহিণী মা রোকসানার সংসারে রাকিবের মতো একজন অ্যাথলেটের জন্য প্রয়োজনীয় উচ্চ ক্যালরিযুক্ত খাবার ও নিয়মিত অনুশীলনের খরচ মেটানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। শুধু আর্থিক সংকটই নয়, শেরপুরে একটি আধুনিক সুইমিং পুলের অভাবও তাকে ভোগাচ্ছে।

আরও পড়ুন

জেলা প্রশাসনের কাছে বারবার আবেদন এবং মানববন্ধন করেও কোনো সুরাহা না হওয়ায় রাকিবের আবেদন জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরটি যেন সাঁতারের উপযোগী করে সংস্কার করা হয়। ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন, রাকিবের মতো এমন প্রতিভাবান ও লড়াকু অ্যাথলেটের স্বপ্ন টিকিয়ে রাখতে সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতা এখন সময়ের দাবি।

অন্যদিকে, গাজীপুরের শ্রীপুর থেকে উঠে এসেছে আরেক উজ্জ্বল নক্ষত্র মো: শাহরিয়ার ইসলাম রিয়াজ। শ্রীপুর ভাঙনাহাটি রহমানিয়া কামিল মাদ্রাসার অষ্টম শ্রেণির এই মেধাবী ছাত্র নতুন কুঁড়ি স্পোর্টস-এর সাঁতার প্রতিযোগিতায় ফ্রি-স্টাইল ও ব্রেস্টস্ট্রোক- উভয় বিভাগেই প্রথম স্থান অধিকার করেছে।

ক্ষুদ্র ব্যবসায়ী বাবা আনোয়ার হোসেন এবং মা শারমিন আক্তারের সন্তান রিয়াজ খেলাধুলার পাশাপাশি পড়াশোনাতেও সমান মনোযোগী। তার বাবার স্বপ্ন, ছেলে একদিকে যেমন দেশের সেরা সাঁতারু হয়ে উঠবে, অন্যদিকে বড় আলেম হয়ে সমাজের সেবা করবে।

অভাব আর সীমাবদ্ধতার দেয়াল টপকে রাকিব ও রিয়াজের মতো খুদে সাঁতারুরা যেভাবে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে, তা দেশের ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। সঠিক পরিচর্যা আর প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পেলে এই কিশোররাই একদিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে সকলের বিশ্বাস।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
আরও পড়ুন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, সেই ওসি গ্রেপ্তার
রাকিবের ক্যারিয়ার বাঁচাতে ক্রীড়ামন্ত্রীর সহযোগিতা চাইলেন সাবেক ফুটবলার বেলাল
জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: রাকিব
৫০ মিটার বাটারফ্লাইটের হিটে ৩৬তম রাফি