ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টাইন গোলরক্ষকের বীরত্বে কারাবাও কাপের কোয়ার্টারে সিটি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৬ পিএম
ছবি: সংগৃহীত

টাইব্রেকারে টানা দুটি পেনাল্টি ঠেকিয়ে ম্যানচেস্টার সিটিকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন আর্জেন্টাইন গোলরক্ষক জেরোনিমো রুলি। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে ব্রাইটনকে ৪-৩ ব্যবধানে হারায় সিটি।

কারাবাও কাপের শেষ ষোলোতে ব্রাইটনের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। নির্ধারিত সময়ে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফেরে সিটি। শেষ পর্যন্ত টাইব্রেকারে গোলরক্ষক জেরোনিমো রুলির বীরত্বে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে দলটি।

ম্যাচে শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয় দুই দল। মালিক ইয়ালকুয়ের গোলে প্রথমে এগিয়ে যায় ব্রাইটন। তবে ফিল ফোডেনের বাড়ানো বলে দুর্দান্ত শটে সিটিকে সমতায় ফেরান মাতেও কোভাসিচ।

দ্বিতীয়ার্ধে জর্জি নিও রুটারের গোলে আবারও এগিয়ে যায় ব্রাইটন। ম্যাচে পিছিয়ে পড়ে চাপের মুখে পড়ে সিটি। পরিস্থিতি সামাল দিতে বদলি হিসেবে জেরমি ডোকুকে মাঠে নামান সিটির কোচ এনজো মারেসকা। ডোকুর গতি ও ড্রিবলিংয়ে আক্রমণে নতুন প্রাণ ফিরে পায় সিটি।

ম্যাচের শেষ দিকে রায়ান চেরকির ফ্রি-কিক থেকে তৈরি হওয়া জটলায় ভিটোর রইসের পায়ে লেগে বল জালে জড়ায়। তাতে ২-২ গোলে সমতায় ফেরে সিটি। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে।

স্নায়ুচাপের সেই লড়াইয়ে সিটির হয়ে নায়ক হয়ে ওঠেন আর্জেন্টাইন গোলরক্ষক রুলি। টাইব্রেকারে ব্রাইটনের টানা দুটি শট ঠেকিয়ে দলকে জয় এনে দেন তিনি। অন্যদিকে, ব্রাইটনের গোলরক্ষক জেসন স্টিল সিটির কোভাসিচের একটি পেনাল্টি ঠেকালেও তা দলের পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট হয়নি।

ম্যাচ শেষে সিটির কোচ এনজো মারেসকা বলেন, সিটিতে আসার পর থেকে তারা কখনো পেনাল্টি অনুশীলন করেননি। সাধারণত ৯০ মিনিটের খেলায় গোল করা ফুটবলারই টাইব্রেকারে পেনাল্টি মিস করেন—এমন মন্তব্য করে ম্যাচের ফলাফলে সন্তোষ প্রকাশ করেন তিনি।

ডোকুর প্রভাব নিয়েও কথা বলেন মারেসকা। তার মতে, মাঠে নেমেই ম্যাচের গতিপথে প্রভাব ফেলেছেন এই উইঙ্গার। শুরু থেকে খেলুন কিংবা বদলি হিসেবে নামুন, দলের জন্য সেরাটা দেওয়াই প্রত্যেক খেলোয়াড়ের দায়িত্ব বলে জানান তিনি।

কারাবাও কাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) না থাকায় প্রথমার্ধে ইয়ালকুয়ের গোল নিয়ে অফসাইডের আবেদন উঠলেও গোলটি বহাল থাকে।

এই জয়ের ফলে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে লিগ ওয়ানের দল ব্র্যাডফোর্ডের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আর্জেন্টিনার গোলপোস্টে মার্তিনেজের নতুন ইতিহাস
কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয়ে আর্জেন্টিনার আক্রমণভাগের পাশাপাশি আলোচনায় গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ম্যাচে একটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ক্লিন শিট এনে দিয়েছেন তিনি।
আর্জেন্টিনার গোলপোস্টে মার্তিনেজের নতুন ইতিহাস
বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক
প্রথমবারের মতো বাবা হলেন ব্রাজিলিয়ান ফুটবলার এনদ্রিক। স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্ডার কোলজুড়ে এসেছে ফুটফুটে এক পুত্রসন্তান। ছেলের নাম রাখা হয়েছে ‘কেনদ্রিক’। বাবার নামের সঙ্গে মিল রেখেই রাখা হয়েছে ব্যতিক্রমী এই নাম।
বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে আইনি নোটিশ পাঠালেন মেসি!
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং সংস্থাটির সভাপতি ক্লাউদিও ‘চিকি’ তাপিয়াকে আইনি নোটিশ পাঠিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে আইনি নোটিশ পাঠালেন মেসি!
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
বছরের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির শিষ্যরা কোস্টারিকাকে ৭–০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে জোড়া গোলের কৃতিত্ব দেখিয়েছেন নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এছাড়া আর্জেন্টিনার হয়ে একটি গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
ম্যাচের তখন ৮৮ মিনিট। ঠিক এই সময়েই দৃশ্যপট বদলে দিলেন সন্দীপ মান্ডি। তার দুর্দান্ত হেড ম্যাচের ভাগ্য গড়ে দেয়। প্রথমার্ধে পিছিয়ে পড়েও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখল ভারত। 
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
আরও পড়ুন
ম্যান সিটি ছাড়তে পারেন হলান্ড, সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ
পিএসজি-বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী ম্যানসিটি, সামনে কঠিন শাস্তির শঙ্কা