ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের টেস্ট ইতিহাসে সেরা অধিনায়ক শান্ত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ০৮:৩৩ পিএম
নাজমুল হোসেন শান্ত। ছবি: এএফপি

মুশফিকুর রহিমকে টপকে টেস্টে বাংলাদেশের সেরা অধিনায়ক এখন নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জয়ের পর বাংলাদেশের সেরা অধিনায়কের তকমা পেয়েছেন শান্ত।

পরিসংখ্যান বলছে, শান্তর নেতৃত্বে ১৮ টেস্ট খেলে ৮ জয়, ৯ হার ও ১টি ম্যাচ ড্র করেছে বাংলাদেশ। অন্যদিকে মুশফিকের অধীনে ৩৪ টেস্ট খেলে ৭টিতে জয়, ১৮টিতে হার ও ৯টিতে ড্র করেছে টাইগাররা।

আরও পড়ুন

মুশফিকের চেয়ে ১৬ ম্যাচ কম নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে সবচেয়ে বেশি জয় এনে দিয়েছেন শান্ত। শান্ত ও মুশফিকের পর বাংলাদেশের অধিনায়ক হিসেবে তৃতীয় সর্বোচ্চ জয় এসেছে সাকিব আল হাসানের অধীনে। ১৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে জাতীয় দলকে ১৫ হার ও ৪ জয়ের স্বাদ দিয়েছেন সাকিব।

তালিকায় চতুর্থ সর্বোচ্চ জয়ে নেতৃত্ব দিয়েছেন মোমিনুল হক। তার অধীনে ১৭ টেস্ট খেলে ৩টিতে জিতেছে বাংলাদেশ। ১২টি হারের সাথে ২টি ড্রও ছিল।

এছাড়া টেস্টে বাংলাদেশের ১টি করে জয়ে নেতৃত্ব দিয়েছেন হাবিবুল বাশার, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস ও মাশরাফি বিন মর্তুজা।

এছাড়াও আরও একটি জায়গায় মুশফিককে ছাড়িয়ে গেছেন শান্ত। তার অধীনে ঘরের মাঠে ছয়টি টেস্ট জিতেছে বাংলাদেশ। মুশফিকের অধীনে ঘরের মাঠে পাঁচটি টেস্ট জিতেছে টাইগাররা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর
শেয়ারবাজারে কারসাজি, প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর
আফগানিস্তান প্রিমিয়ার লিগে নাম নিবন্ধন করেছেন তাসকিন
আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে খেলতে আনুষ্ঠানিকভাবে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। বিষয়টি নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিশ্চিত করেছে এপিএল কর্তৃপক্ষ।
আফগানিস্তান প্রিমিয়ার লিগে নাম নিবন্ধন করেছেন তাসকিন
ম্যারাডোনার মৃত্যুর রহস্য নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে চলমান মামলায় শেষ মুহূর্তে এসে নতুন তথ্য সামনে এসেছে। আদালতের নিযুক্ত ফরেনসিক বিশেষজ্ঞ পাবলো ফেরারি জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণ ম্যারাডোনার মৃত্যুর সঙ্গে সম্পৃক্ত ছিল এই সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।
ম্যারাডোনার মৃত্যুর রহস্য নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
শচীনকে পেছনে ফেলে রুটের বিরল রেকর্ড
আন্তর্জাতিক ক্রিকেটে বিরল এক মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন তিনি।
শচীনকে পেছনে ফেলে রুটের বিরল রেকর্ড
সাকিবের ঘূর্ণিতে লণ্ডভণ্ড লডারডেল
ব্যাট হাতে ছোট্ট অবদান, বল হাতে বিধ্বংসী বোলিং অলরাউন্ড নৈপুণ্যে যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে আটলান্টা ফায়ারের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সাকিবের ঘূর্ণিতে লণ্ডভণ্ড লডারডেল
আরও পড়ুন
প্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা দিল মাদরাসা বোর্ড
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮৫৪২ জন নিয়োগ
কায়রোর আইন শামস বিশ্ববিদ্যালয়ে নবীন বরণে উচ্ছ্বসিত বাংলাদেশি শিক্ষার্থীরা
রংপুর মেডিকেল থেকে ব্রুকলিনে বাংলাদেশি চিকিৎসক সায়েরা হক