চমক রেখে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২২ মে ২০২৬ , ০৯:১৪ পিএম


চমক রেখে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
ছবি: সংগৃহীত

এবার চমকে ভরা স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড জাতীয় ফুটবল দল। একদিন আগেই সোশ্যাল মিডিয়ায় হ্যারি মাগুইরের বাদ পড়ার খবর সামনে আসে। একই সঙ্গে স্কোয়াড থেকে বাদ পড়েছেন ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, ফিল ফডেন ও কোল পালমারের মতো তারকা খেলোয়াড়রা।

নতুন কোচ থমাস টুখেল সরাসরি সম্প্রচারে দল ঘোষণা করেন। সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন ইভান টনি, যিনি দীর্ঘ সময় ইংল্যান্ড দলে ছিলেন না। সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচে কয়েক মিনিট খেললেও সৌদি প্রো লিগে আল আহলির হয়ে ৩২ গোল করে আবারও আলোচনায় আসেন তিনি।

দলে ফিল ফডেন ও কোল পালমারের জায়গায় সুযোগ পেয়েছেন মর্গান রজার্স ও জুড বেলিংহাম। ইনজুরি ও ফিটনেস সংশয় থাকা সত্ত্বেও অভিজ্ঞ ডিফেন্ডার জন স্টোন্সও ২৬ সদস্যের স্কোয়াডে রয়েছেন।

অন্যদিকে সবচেয়ে বড় বিস্ময় হিসেবে বাদ পড়েছেন নটিংহাম ফরেস্ট মিডফিল্ডার মর্গান গিবস-হোয়াইট। চলতি মৌসুমে ক্লাবের হয়ে দারুণ পারফরম্যান্স করেও তিনি স্কোয়াডে জায়গা পাননি, যা নিয়ে আলোচনা চলছে।

টুর্নামেন্টে গিবস-হোয়াইট এই মৌসুমে ১৮টি গোল অবদান রাখেন যা স্কোয়াডে থাকা অনেক মিডফিল্ডারের চেয়ে বেশি।

ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান শুরু হবে ১৮ জুন। গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ক্রোয়েশিয়া, এল গ্রুপে তাদের অন্য দুটি ম্যাচ ২৪ ও ২৮ জুন যথাক্রমে ঘানা ও পানামার বিপক্ষে।

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড:

গোলকিপার: জর্ডান পিকফোর্ড (এভারটন), ডিন হেন্ডারসন (ক্রিস্টাল প্যালেস) এবং জেমস ট্রাফোর্ড (ম্যানচেস্টার সিটি)।

ডিফেন্ডার: রিস জেমস (চেলসি), টিনো লিভরামেন্টো (নিউক্যাসল), মার্ক গুয়েহি (ম্যানচেস্টার সিটি), এজরি কনসা (অ্যাস্টন ভিলা), জন স্টোন্স (ম্যানচেস্টার সিটি), জ্যারেল কোয়ানসাহ (বায়ার লেভারকুসেন), নিকো ও'রাইলি (ম্যানচেস্টার সিটি), ড্যান বার্ন (নিউক্যাসল) এবং দজেড স্পেন্স (টটেনহ্যাম হটস্পার)।

মিডফিল্ডার: ডেকলান রাইস (আর্সেনাল), এলিয়ট অ্যান্ডারসন (নটিংহ্যাম ফরেস্ট), জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ), জর্ডান হেন্ডারসন (ব্রেন্টফোর্ড), মরগান রজার্স (অ্যাস্টন ভিলা), কোবি মাইনো (ম্যানচেস্টার ইউনাইটেড) এবং এবারিচি এজে (আর্সেনাল)।

ফরোয়ার্ড: হ্যারি কেন (বায়ার্ন মিউনিখ), ইভান টোনি (আল-আহলি), অলি ওয়াটকিন্স (অ্যাস্টন ভিলা), বুকায়ো সাকা (আর্সেনাল), ননি মাদুয়েকে (আর্সেনাল), মার্কাস রাশফোর্ড (বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে) এবং অ্যান্থনি গর্ডন (নিউক্যাসল)।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission