নিকোলের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কের গুঞ্জনে ইয়ামাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২২ মে ২০২৬ , ০৯:৫১ পিএম


নিকোলের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কের গুঞ্জনে ইয়ামাল
ছবি: সংগৃহীত

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালকে ঘিরে নতুন করে প্রেমের গুঞ্জন শুরু হয়েছে। সাবেক প্রেমিকা নিকোলের সঙ্গে বিচ্ছেদের পর এবার সেভিয়ার জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ইনেস গার্সিয়ার সঙ্গে প্রকাশ্যে দেখা গেছে এই ফুটবলারকে।

লা লিগা শিরোপা জয়ের পর বার্সেলোনার উদযাপন অনুষ্ঠানে একসঙ্গে হাজির হন ইয়ামাল ও ইনেস। কাসানোভা বিচ ক্লাবে আয়োজিত ওই নৈশভোজে উপস্থিত ছিলেন ক্লাবের খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা এবং সভাপতি হুয়ান লাপোর্তাও। অনুষ্ঠানে ইনেস গার্সিয়ার হাত ধরে প্রবেশ করতে দেখা যায় ইয়ামালকে।

এর আগে গ্রিসের উপকূলে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, সাম্প্রতিক সময়ে দুজনের ঘনিষ্ঠতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।

ইনেস গার্সিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত মুখ। টিকটকে তার অনুসারীর সংখ্যা ৫ লাখের বেশি এবং ইনস্টাগ্রামে রয়েছে দেড় লাখেরও বেশি ফলোয়ার। তিনি মূলত ফ্যাশন, ভ্রমণ ও লাইফস্টাইলভিত্তিক কনটেন্ট তৈরি করেন।

এতদিন ব্যক্তিগত জীবন আড়ালেই রেখেছিলেন ইনেস। তবে ইয়ামালের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকেই স্পেনের বিনোদন অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।

আরও পড়ুন

অন্যদিকে, চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে রয়েছেন ইয়ামাল। গত এপ্রিলে সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়ার পর থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। আগামী বিশ্বকাপকে সামনে রেখে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরার লক্ষ্য নিয়েই কাজ করছেন বার্সেলোনার এই তরুণ ফুটবলার।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission