ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন ৪ জন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ মে ২০২৬, ১০:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে ইতোমধ্যে চারজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদ না পড়লে তারা আনুষ্ঠানিকভাবে পরিচালক হিসেবে নির্বাচিত হবেন।

শুক্রবার (২২ মে) মনোনয়ন দাখিলের শেষ দিনে ৩টি ক্যাটাগরিতে মোট ৩৩টি মনোনয়ন জমা পড়েছে। যদিও এর আগে মোট ৩৯টি মনোনয়নপত্র বিক্রি হয়েছিল, তবে শেষ পর্যন্ত ৬টি জমা পড়েনি।

ক্যাটাগরি-১, অর্থাৎ জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে ১৯টি মনোনয়নপত্র বিক্রি হলেও জমা পড়েছে ১৪টি। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে তিনটি করে মনোনয়ন দাখিল হয়েছে। বরিশাল বিভাগ থেকে জমা পড়েছে দুটি মনোনয়ন। তবে রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগ থেকে একজন করে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। ফলে যাচাই-বাছাইয়ে তারা বৈধ থাকলে এই তিন বিভাগ থেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনজন পরিচালক নির্বাচিত হবেন।

যদিও নির্বাচন কমিশন এখনো প্রার্থীদের আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করেনি, তাই তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে ক্যাটাগরি-৩, অর্থাৎ সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থা ক্যাটাগরিতে একজন মাত্র প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। ফলে তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন। বিসিবি সূত্র জানিয়েছে, এই ক্যাটাগরিতে মনোনয়ন জমা দিয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোনীত কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

এদিকে ক্যাটাগরি-২ বা ক্লাব ক্যাটাগরিতে মনোনয়ন জমা দিয়েছেন ১৮ জন প্রার্থী। এই ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিসিবি সভাপতি তামিম ইকবালও।

নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ২৩ মে যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ২৪ মে আপত্তি গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে। ২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে। একইদিন দুপুরে প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।

এছাড়া ২৫ মে পোস্টাল ব্যালট ও ই-ব্যালটের আবেদন গ্রহণ করা হবে। সব প্রক্রিয়া শেষে আগামী ৭ জুন বিসিবির বোর্ড রুমে পরিচালক, সভাপতি ও সহ-সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ফল ঘোষণাও হবে একইদিনে।

আরও পড়ুন

প্রতিবারের মতো এবারও তিন ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এর মধ্যে জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে ১০ জন, ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন এবং সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার জালে এক হালি দিলো ব্রাজিল
২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে নতুন দল তৈরি মিশনে নেমেছে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। সেই পরিকল্পনার অংশ হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল। প্রথমটিতে অজিদের বিপক্ষে ড্র করে চাপে পড়লেও দ্বিতীয় ম্যাচে দাপট দেখিয়েছে সেলেসাওরা। ফলে সম্মান নিয়েই অস্ট্রেলিয়া ছাড়ছে পাচঁবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। ব্রাজিলের হয়ে পেনাল্টি থেকে গোল করেছেন রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র। বাকি দুটি গোল করেছেন ভ্যান্ডারসন ও গিমারায়েস। এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। ডান দিক থেকে তৈরি হওয়া আক্রমণ থেকে ভ্যান্ডারসন দুর্দান্ত ফিনিশিংয়ে বল অস্ট্রেলিয়ার জালে পাঠান। শুরুতেই গোল হজম করলেও এতে ভেঙে পড়েনি স্বাগতিকরা। বরং ধীরে ধীরে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে অস্ট্রেলিয়া। ২৮ মিনিটে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। মেটকাফের নেওয়া কর্নার কিক ব্রাজিলের এক খেলোয়াড়ের মাথায় লেগে দূরের পোস্টে থাকা আলেসান্দ্রো সিরকাটির কাছে পৌঁছায়। সুযোগ কাজে লাগিয়ে পা দিয়ে বল জালে জড়িয়ে দেন অস্ট্রেলিয়ার এই ডিফেন্ডার।  গোলটি অফসাইড কি না, তা যাচাই করতে ভিএআর দেখা হলেও শেষ পর্যন্ত গোলের সিদ্ধান্ত বহাল থাকে। এরপর প্রথমার্ধের শেষ দিকে আবার এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে ব্রাজিল। ৪৫তম মিনিটে ডান দিক দিয়ে বক্সে ঢোকার সময় দানিলোর সামনে ঝাঁপিয়ে পড়েন হ্যারি সাউটার।  এতে দানিলোর পায়ে আঘাত লাগলে তিনি মাটিতে পড়ে যান। প্রথমে রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেও ভিএআরের পরামর্শে পরে পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া হয়। স্পটকিক নিতে এগিয়ে আসেন ব্রাজিল অধিনায়ক রাফিনিয়া। নিচু ও জোরালো শটে তিনি বল পাঠিয়ে দেন গোলের নিচের কোণায়। অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচ সঠিক দিক অনুমান করে ঝাঁপ দিলেও শটের গতি ও নিখুঁততায় বল ঠেকাতে পারেননি। রাফিনিয়ার ওই গোলেই প্রথমার্ধের শেষ মুহূর্তে আবার সমতায় ফেরে ব্রাজিল। ফলে বিরতিতে ২-২ সমতায় দুই দল। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে দুই দলই গোল করতে মরিয়া হয়ে ওঠে। তবে ৬৯ মিনিটে দলকে লিড এনে দেন ব্রুনো গিমারায়েস। এন্ড্রিকের বাড়ানোর বল থেকে দারুণভাবে গোল তুলে নেন তিনি। এরপর ৮০ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। আর স্পট কিকে দলকে ৪-২ গোলের জয় নিশ্চিত করে দেন ভিনিসিয়ুস জুনিয়র। দীর্ঘদিন পর গোলের দেখা পেলেন তিনি। ক্লাব ফুটবলের কিছুদিন ধরেই খারাপ সময়ের মধ্য যাচ্ছিলেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। শেষ পর্যন্ত আর কোনো গোল না পাওয়ায় ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এতে অজিদের বিপক্ষে এক ড্র ও জয় নিয়ে সম্মানের সঙ্গে দেশে ফিরছেন ভিনি-রাফিনিয়ারা। আরটিভি/এসআর
ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার জালে এক হালি দিলো ব্রাজিল
রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্টের ব্রোঞ্জ জয়
ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর ‘ফিউচার ইঞ্জিনিয়ার্স’ ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্ট। 
রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্টের ব্রোঞ্জ জয়
বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা
প্রথম ম্যাচের অস্বস্তিকর ফলের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিকেলে মাঠে নামছে ব্রাজিল দল।
বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা
সেমিফাইনালে উঠল বাংলাদেশ
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামার কথা ছিল লিটন দাসদের। তবে ম্যাচ শুরুর প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল করা হয়।
সেমিফাইনালে উঠল বাংলাদেশ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ (মঙ্গলবার) কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
ফের জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব
রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের
দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম