ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

২০২৬ বিশ্বকাপে আসছে ৪ বড় নিয়ম পরিবর্তন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ মে ২০২৬, ১০:০৭ পিএম
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে সামনে রেখে ফুটবলে আসছে একাধিক নতুন নিয়ম। হলুদ-লাল কার্ড, ভিএআর কিংবা অতিরিক্ত সময়ের মতো অতীতের বড় পরিবর্তনের ধারাবাহিকতায় এবারও ম্যাচ পরিচালনায় বড় পরিবর্তন আনছে ফিফা। নতুন চারটি নিয়ম বিশ্বকাপের ম্যাচ পরিচালনা ও কৌশলে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এবার থেকে প্রতিটি ম্যাচেই বাধ্যতামূলকভাবে হাইড্রেশন বিরতি থাকবে। আবহাওয়া গরম হোক বা ঠান্ডা, এমনকি বন্ধ ছাদের স্টেডিয়ামেও প্রতি অর্ধের মাঝামাঝিতে তিন মিনিটের বিরতি দেবেন রেফারি।

ফিফা জানিয়েছে, সব দলের জন্য সমান পরিস্থিতি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সমালোচকদের দাবি, এতে ম্যাচ কার্যত চার ভাগে বিভক্ত হয়ে যাবে এবং সম্প্রচারকারীরা অতিরিক্ত বিজ্ঞাপনের সুযোগ পাবে।

আগে ভিএআর ব্যবহার হতো গোল, পেনাল্টি, সরাসরি লাল কার্ড ও ভুল পরিচয়ের ক্ষেত্রে। এবার দ্বিতীয় হলুদ কার্ডের ঘটনাও ভিএআরে পর্যালোচনা করা যাবে।

এছাড়া স্পষ্ট ভুল কর্নারের সিদ্ধান্তও ভিএআরের মাধ্যমে দেখা যাবে। তবে খেলা থামিয়ে দীর্ঘ সময় নেওয়া যাবে না; দ্রুত সিদ্ধান্ত শেষ করতে হবে।

ম্যাচে সময় নষ্ট ঠেকাতে নতুন কাউন্টডাউন পদ্ধতি চালু হচ্ছে। গোলকিক, থ্রো-ইন ও বদলির ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের বেশি নিলে বল প্রতিপক্ষের হাতে চলে যেতে পারে।

গোলকিপারদের জন্য ইতোমধ্যে আট সেকেন্ডের নিয়ম রয়েছে। এবার থ্রো-ইন ও গোলকিকের সময়ও রেফারি দৃশ্যমান পাঁচ সেকেন্ডের কাউন্টডাউন শুরু করতে পারবেন।

বদলির সময় বোর্ডে নম্বর দেখানোর পর ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে। দেরি হলে বদলি খেলোয়াড় পরবর্তী স্টপেজের আগে মাঠে নামতে পারবেন না। আর চোট পেয়ে মাঠ ছাড়লে সেই খেলোয়াড়কে অন্তত এক মিনিট বাইরে থাকতে হবে।

প্রতিপক্ষের সঙ্গে বচসার সময় মুখ ঢাকলে এখন থেকে সরাসরি লাল কার্ড দেখানো যেতে পারে।

সম্প্রতি চ্যাম্পিয়নস লিগে বেনফিকার জিয়ানলুকা প্রেস্তিয়ানি রিয়াল মাদ্রিদের ভিনিসিউস জুনিয়রের সঙ্গে কথা বলার সময় মুখ ঢাকায় শাস্তি পেয়েছিলেন। সেই ঘটনার পরই নিয়মটি আরও কঠোর করা হয়েছে।

এছাড়া রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে দল মাঠ ছেড়ে গেলে লাল কার্ড দেখানো হবে। কোনো কর্মকর্তা খেলোয়াড়দের মাঠ ছাড়তে উস্কে দিলেও একই শাস্তি পেতে পারেন।

আরও পড়ুন

ফিফা জানিয়েছে, কোনো দল ম্যাচ পরিত্যাগ করলে নীতিগতভাবে সেই দলকে পরাজিত ঘোষণা করা হবে। সম্প্রতি আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে পেনাল্টির প্রতিবাদে সেনেগাল মাঠ ছেড়ে গিয়েছিল। পরে ফিরে এসে ম্যাচ জিতলেও শেষ পর্যন্ত তাদের শিরোপা বাতিল করা হয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্বকাপের ভেন্যু দেখতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল
আসন্ন ২০২৭ সালের নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের ভেন্যু ও প্রস্তুতি দেখতে আগামী ১ অক্টোবর ঢাকায় আসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধি দল। বাংলাদেশের তিনটি ক্রিকেট ভেন্যু পরিদর্শন করবে দলটি। এ বিষয়ে গণমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগামী ২ ও ৩ অক্টোবর ভেন্যুগুলো সরেজমিনে পরিদর্শন করবে আইসিসির প্রতিনিধিরা। এ সময় মাঠের অবস্থা, ড্রেসিংরুমসহ প্রয়োজনীয় অবকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা খতিয়ে দেখা হবে। বাংলাদেশের আগে নেপালের প্রস্তুতিও পরিদর্শন করেছে আইসিসির দল। গত ২৭ সেপ্টেম্বর কাঠমান্ডুতে বিশ্বকাপের জন্য নির্ধারিত ভেন্যুগুলো ঘুরে দেখেছেন প্রতিনিধিরা। ২০২৭ সালের নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ১৬টি দল। স্বাগতিক হিসেবে বাংলাদেশ ও নেপাল সরাসরি টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে। আইসিসির পরিদর্শন ও মূল্যায়ন শেষে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের জন্য চূড়ান্ত ভেন্যু নির্ধারণ করা হবে। আরটিভি/এসআর
বিশ্বকাপের ভেন্যু দেখতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল
ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার জালে এক হালি দিলো ব্রাজিল
২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে নতুন দল তৈরি মিশনে নেমেছে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। সেই পরিকল্পনার অংশ হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল। প্রথমটিতে অজিদের বিপক্ষে ড্র করে চাপে পড়লেও দ্বিতীয় ম্যাচে দাপট দেখিয়েছে সেলেসাওরা। ফলে সম্মান নিয়েই অস্ট্রেলিয়া ছাড়ছে পাচঁবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। ব্রাজিলের হয়ে পেনাল্টি থেকে গোল করেছেন রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র। বাকি দুটি গোল করেছেন ভ্যান্ডারসন ও গিমারায়েস। এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। ডান দিক থেকে তৈরি হওয়া আক্রমণ থেকে ভ্যান্ডারসন দুর্দান্ত ফিনিশিংয়ে বল অস্ট্রেলিয়ার জালে পাঠান। শুরুতেই গোল হজম করলেও এতে ভেঙে পড়েনি স্বাগতিকরা। বরং ধীরে ধীরে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে অস্ট্রেলিয়া। ২৮ মিনিটে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। মেটকাফের নেওয়া কর্নার কিক ব্রাজিলের এক খেলোয়াড়ের মাথায় লেগে দূরের পোস্টে থাকা আলেসান্দ্রো সিরকাটির কাছে পৌঁছায়। সুযোগ কাজে লাগিয়ে পা দিয়ে বল জালে জড়িয়ে দেন অস্ট্রেলিয়ার এই ডিফেন্ডার।  গোলটি অফসাইড কি না, তা যাচাই করতে ভিএআর দেখা হলেও শেষ পর্যন্ত গোলের সিদ্ধান্ত বহাল থাকে। এরপর প্রথমার্ধের শেষ দিকে আবার এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে ব্রাজিল। ৪৫তম মিনিটে ডান দিক দিয়ে বক্সে ঢোকার সময় দানিলোর সামনে ঝাঁপিয়ে পড়েন হ্যারি সাউটার।  এতে দানিলোর পায়ে আঘাত লাগলে তিনি মাটিতে পড়ে যান। প্রথমে রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেও ভিএআরের পরামর্শে পরে পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া হয়। স্পটকিক নিতে এগিয়ে আসেন ব্রাজিল অধিনায়ক রাফিনিয়া। নিচু ও জোরালো শটে তিনি বল পাঠিয়ে দেন গোলের নিচের কোণায়। অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচ সঠিক দিক অনুমান করে ঝাঁপ দিলেও শটের গতি ও নিখুঁততায় বল ঠেকাতে পারেননি। রাফিনিয়ার ওই গোলেই প্রথমার্ধের শেষ মুহূর্তে আবার সমতায় ফেরে ব্রাজিল। ফলে বিরতিতে ২-২ সমতায় দুই দল। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে দুই দলই গোল করতে মরিয়া হয়ে ওঠে। তবে ৬৯ মিনিটে দলকে লিড এনে দেন ব্রুনো গিমারায়েস। এন্ড্রিকের বাড়ানোর বল থেকে দারুণভাবে গোল তুলে নেন তিনি। এরপর ৮০ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। আর স্পট কিকে দলকে ৪-২ গোলের জয় নিশ্চিত করে দেন ভিনিসিয়ুস জুনিয়র। দীর্ঘদিন পর গোলের দেখা পেলেন তিনি। ক্লাব ফুটবলের কিছুদিন ধরেই খারাপ সময়ের মধ্য যাচ্ছিলেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। শেষ পর্যন্ত আর কোনো গোল না পাওয়ায় ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এতে অজিদের বিপক্ষে এক ড্র ও জয় নিয়ে সম্মানের সঙ্গে দেশে ফিরছেন ভিনি-রাফিনিয়ারা। আরটিভি/এসআর
ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার জালে এক হালি দিলো ব্রাজিল
রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্টের ব্রোঞ্জ জয়
ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর ‘ফিউচার ইঞ্জিনিয়ার্স’ ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্ট। 
রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্টের ব্রোঞ্জ জয়
বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা
প্রথম ম্যাচের অস্বস্তিকর ফলের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিকেলে মাঠে নামছে ব্রাজিল দল।
বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা
সেমিফাইনালে উঠল বাংলাদেশ
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামার কথা ছিল লিটন দাসদের। তবে ম্যাচ শুরুর প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল করা হয়।
সেমিফাইনালে উঠল বাংলাদেশ
আরও পড়ুন
বিশ্বকাপের ভেন্যু দেখতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল
বিশ্বকাপ থেকেই বেকহ্যামের আয় ৫০০ কোটি টাকা
জাতিসংঘ সাধারণ পরিষদে জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য অর্থায়ন চান ড. সাইমুম পারভেজ
২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু