ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

যবিপ্রবির ছাত্র পরামর্শ-নির্দেশনা দপ্তরের নতুন পরিচালক ড. অভিনু কিবরিয়া

যবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০১:০৩ পিএম
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. অভিনু কিবরিয়া ইসলাম। ছবি: আরটিভি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. অভিনু কিবরিয়া ইসলাম।

বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রাফিউল হাসানকে পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) পদ থেকে অব্যাহতি দিয়ে তার স্থলে অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. অভিনু কিবরিয়া ইসলামকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী এ দায়িত্বের জন্য নির্ধারিত ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর ড. অভিনু কিবরিয়া ইসলাম বলেন, সকল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে শিক্ষার্থীবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি এ উদ্যোগ সফল করতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জবির পাঁচ মেধাবী শিক্ষার্থী পেলেন ফোবানা বৃত্তি
মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)।
জবির পাঁচ মেধাবী শিক্ষার্থী পেলেন ফোবানা বৃত্তি
উপাচার্য পুনর্বহালের দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে স্মারকলিপি চুয়েট শিক্ষার্থীদের
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে স্মারকলিপি দিয়েছেন চুয়েট শিক্ষার্থীরা।
উপাচার্য পুনর্বহালের দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে স্মারকলিপি চুয়েট শিক্ষার্থীদের
কুকসুর গঠনতন্ত্র অনুমোদন-দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু)-এর খসড়া গঠনতন্ত্র দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে...
কুকসুর গঠনতন্ত্র অনুমোদন-দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি
কুবিতে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৬ এর ঢাকা-দক্ষিণ আঞ্চলিক পর্ব। আগামীকাল ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
কুবিতে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব 
দ্রুত সময়ে রাকসু নির্বাচন আয়োজনের দাবি ছাত্রনেতাদের
শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ৩৫ বছরের দীর্ঘ বিরতি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হলেও এক বছর না পেরোতেই ফের অনিশ্চয়তার মধ্যে পড়েছে এর ভবিষ্যৎ।
দ্রুত সময়ে রাকসু নির্বাচন আয়োজনের দাবি ছাত্রনেতাদের
আরও পড়ুন
ন্যানো ফিসফিডের পেটেন্ট পেলেন যবিপ্রবির অধ্যাপক ড. জাভেদ হোসেন খান
যবিপ্রবিতে তারিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে ৬৪৪তম যবিপ্রবি
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত