সান মারিনোয় বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৩ জুন ২০২৬ , ১০:৪৪ এএম


সান মারিনোয় বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা
হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত

সান মারিনোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে পূর্ণ শক্তির দল পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২ জুন) রাতে দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। এর আগে দলে যুক্ত হন এর আগে সমিত সোম ও জায়ান আহমেদ।

আগামী ৫ জুন ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। ম্যাচকে সামনে রেখে গত ১ জুন সান মারিনো পৌঁছায় বাংলাদেশ দল। দীর্ঘ যাত্রার কারণে প্রথম দিন খেলোয়াড়রা শুধুমাত্র রিকভারি সেশন সম্পন্ন করেন। পরদিন থেকে শুরু হয় পূর্ণাঙ্গ অনুশীলন। 

দুই দিনের প্রস্তুতিতে ভিন্নধর্মী আবহাওয়ার অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশ দলের। দলের ম্যানেজার আমের খান জানান, একদিন আবহাওয়া ছিল বেশ ঠান্ডা, আর পরদিন ছিল অনেকটাই বাংলাদেশের মতো গরম।

বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হওয়া অনুশীলন প্রায় দেড় ঘণ্টা চলে। সেশন শেষে খেলোয়াড়রা ম্যাচ পরিকল্পনা ও কৌশল নিয়ে কাজ করেন। আগামী ৫ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

আরও পড়ুন

দলের প্রধান কোচ থমাস ডুলি দীর্ঘ ভ্রমণের বিষয়টি উল্লেখ করে বলেন, ইউরোপের মাটিতে খেলতে ফুটবলাররা বেশ উজ্জীবিত। তবে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও সান মারিনোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে মনে করেন তিনি। তার ভাষ্য, ইউরোপের শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিয়মিত খেলার অভিজ্ঞতা সান মারিনোকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দলে পরিণত করেছে।

বাংলাদেশ দল এখন পূর্ণ শক্তিতে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি দলের মাঝমাঠকে আরও শক্তিশালী করবে বলে আশা করছেন সমর্থকরা।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission