ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের সেরা জার্সির তালিকায় নেই ব্রাজিল, আর্জেন্টিনার কি অবস্থা?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৬:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

আগামী ১১ জুন পর্দা উঠতে যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল মহাযজ্ঞের। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

মাঠের লড়াই শুরুর আগে আলোচনায় কোন দলের জার্সি সবচেয়ে সুন্দর হয়েছে। ভক্তদের কাছে নিজ দলের জার্সি সেরা মনে হলেও, জার্সির নকশার উপর ভিত্তি করে একটি র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবল ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকম।

আসুন নজরে দেকে নেওয়া যাক শীর্ষ ২০ দলের জার্সি তালিকায় রয়েছে কারা—


১. মেক্সিকো (হোম— অ্যাডিডাস): তালিকার শীর্ষে থাকা মেক্সিকোর হোম জার্সিতে হালকা সবুজ ভিত্তির ওপর গাঢ় সবুজের নিখুঁত কাজ করা হয়েছে। এতে দেশটির ঐতিহ্যবাহী মোটিফ ব্যবহার করে জাতীয় শক্তি ও গর্বকে ফুটিয়ে তোলা হয়েছে।

1

২. জাপান (হোম— অ্যাডিডাস): জাপানের ঐতিহ্যবাহী নীল জার্সিতে আনা হয়েছে রেট্রো টাচ। ২০০৪-০৬ সালের বিখ্যাত ‘টিমজিস্ট’ টেমপ্লেটের আদলে তৈরি এই জার্সির ডিজাইনটি সমুদ্রের দিগন্ত ও কুয়াশার আবহ থেকে অনুপ্রাণিত।

2

৩. কুরাসাও (হোম— অ্যাডিডাস): বিশ্বকাপের অন্যতম চমক কুরাসাও-এর এই অ্যাওয়ে জার্সিটি ৩ নম্বরে জায়গা করে নিয়েছে। হালকা হলুদ রঙের ওপর লাল, সবুজ ও কমলার চমৎকার স্ট্রাইপের সাথে এতে ব্যবহার করা হয়েছে অ্যাডিডাসের রেট্রো ‘ট্রেফয়েল’ লোগো।

3

৪. জার্মানি (হোম— অ্যাডিডাস): আশির দশকের শেষ ও নব্বইয়ের দশকের শুরুর দিকের স্মৃতি মনে করিয়ে দেয় জার্মানির এই হোম জার্সি। কাঁধের ওপর দিয়ে জার্মানির পতাকার তিন রঙ (কালো, লাল, সোনালী) এসে বুকে মিলেছে, যা ১৯৯০ সালের বিশ্বকাপ জয়ী জার্সির থ্রোব্যাক।

4

৫. ফ্রান্স (হোম —নাইকি): ফরাসিদের এই হোম জার্সিতে রয়েছে বড় কলার এবং জ্যামিতিক গ্রেডিয়েন্ট প্রিন্ট। গত দেড় দশকে নাইকির করা ফ্রান্সের জার্সিগুলোর তুলনায় এটি সম্পূর্ণ ভিন্ন ও রেট্রো ঘরানার স্টাইলিশ।

5

৬. সুইডেন (হোম— অ্যাডিডাস): ৬০ ও ৭০-এর দশকের বিখ্যাত সুইডিশ সঙ্গীত (যেমন: আব্বা ব্যান্ড) ও সংস্কৃতি থেকে অনুপ্রাণিত হয়ে গাঢ় নীল রঙের ওপর চমৎকার ওয়েভি বা তরঙ্গায়িত প্রিন্ট দিয়ে তৈরি করা হয়েছে এই জার্সিটি।

6

৭. ক্রোয়েশিয়া (অ্যাওয়ে— নাইকি): ক্রোয়েশিয়ার চিরচেনা লাল-সাদা চেকারবোর্ড বা দাবা বোর্ডের মতো প্রিন্টটি এবার তাদের অ্যাওয়ে জার্সিতে ভিন্নভাবে এসেছে। দুই শেডের নীল রঙের সমন্বয়ে তৈরি এই জার্সিটি মাঠের বাইরেও পরার মতো ফ্যাশনেবল।

7

৮. আর্জেন্টিনা (অ্যাওয়ে — অ্যাডিডাস): ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অ্যাওয়ে জার্সিতে আর্জেন্টিনার শৈল্পিক ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে। কালো রঙের ওপর নীল রঙের ঘূর্ণায়মান গ্রাফিক্স এবং সূক্ষ্ম ফুলের নকশা জার্সিটিকে অনন্য করেছে।

8

আরও পড়ুন

৯. আর্জেন্টিনা (হোম — অ্যাডিডাস): আলবিসেলেস্তেদের চিরাচরিত আকাশী-সাদা তিন স্ট্রাইপের ঐতিহ্য ধরে রাখা হয়েছে হোম জার্সিতে। তবে এবার থ্রি-স্ট্রাইপস ও ট্রিমগুলোতে কালো রঙের ব্যবহার করা হয়েছে, যা জার্সির ক্লাসিক লুক ধরে রেখেছে।

9

১০. কাতার (হোম — অ্যাডিডাস): কাতারের নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরে তৈরি করা হয়েছে এই মেরুন রঙের জার্সিটি। এর মাঝখানের লম্বালম্বি জিগজ্যাগ মোটিফটি মূলত কাতারের জাতীয় পতাকা থেকে নেওয়া।

10

১১. স্পেন (হোম — অ্যাডিডাস): স্পেনের ক্লাসিক লাল জার্সির হাতা ও প্যানেলে ২০০০ সালের শুরুর দিকের মতো গাঢ় নীল রঙ ফিরিয়ে আনা হয়েছে। সাথে রয়েছে স্প্যানিশ পতাকার রঙের হলুদ পিনস্ট্রাইপ।

11

১২. ডিআর কঙ্গো (হোম —উমব্রো): ১৯৭৪ সালের পর প্রথম বিশ্বকাপে আসা দলটির নীল জার্সির বুকে চিতাবাঘের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে, যা তাদের শক্তি ও চপলতার প্রতীক।

12

১৩. জর্ডান (থার্ড — কেলমে): বিশ্বকাপে খুব কম দলেরই থার্ড জার্সি থাকে। জর্ডানের এই কালো জার্সির পুরো শরীর জুড়ে রয়েছে সূক্ষ্ম ও আকর্ষণীয় ফুলের মোটিফ।

13

১৪. কানাডা (হোম — নাইকি): স্বাগতিক দেশ হিসেবে কানাডার জাতীয় প্রতীক ম্যাপেল লিফকে (Maple Leaf) জার্সির মাঝখানে গাঢ় লাল শেডে বড় করে ফুটিয়ে তোলা হয়েছে।

14

১৫. ইংল্যান্ড (হোম — নাইকি): ২০০০ সালের বিখ্যাত ‘উমব্রো’ জার্সির রেট্রো ভাইব নিয়ে তৈরি হয়েছে থ্রি-লায়ন্সদের এবারের হোম কিট। পুরো শার্টে সুক্ষ্ম মোটিফ এবং কলার ও কাফে লাল রঙের ট্রিম রয়েছে।

15

১৬. দক্ষিণ কোরিয়া (হোম — নাইকি): দেশটির পাহাড়ি ল্যান্ডস্কেপ এবং জাতীয় প্রতীক বাঘের গায়ের ডোরাকাটা দাগের (Tiger print) মিশ্রণে তৈরি করা হয়েছে এই চমৎকার লাল জার্সিটি।

16

১৭. জার্মানি (অ্যাওয়ে — অ্যাডিডাস): ১৯৫০ থেকে ৮০ এর দশকের জার্সির রঙ মিলিয়ে নেভি ব্লু বেইজের ওপর অ্যাকুয়া-ব্লু শেডের শেভরন (Chevron) প্যাটার্ন ব্যবহার করা হয়েছে জার্মানির বিকল্প জার্সিতে।

17

১৮. আইভরি কোস্ট (হোম — পুমা): ক্লাসিক কমলার ওপর আকর্ষণীয় অ্যানিম্যাল প্রিন্ট (হাতির গায়ের টেক্সচারের মতো সূক্ষ্ম দাগ) এবং পাশে সবুজ প্যানেলের ছোঁয়া দেওয়া হয়েছে ‘দি এলিফ্যান্টস’দের জার্সিতে।

18

১৯. আলজেরিয়া (অ্যাওয়ে — অ্যাডিডাস): ট্রেফয়েল লোগোযুক্ত এই রেট্রো জার্সিতে রয়েছে গাঢ় সবুজ হাতা, লাল ট্রিম এবং একটু পাশে সরানো নাম্বারিং।

19

২০. সেনেগাল (হোম — পুমা): তালিকায় ২০ নম্বরে থাকা সেনেগালের জার্সিতে রাজধানী ডাকারের ঐতিহ্যবাহী হাত দিয়ে রঙ করা বাসগুলোর (Hand-painted buses) অবয়ব থেকে অনুপ্রাণিত অল-ওভার অ্যাবস্ট্রাক্ট প্রিন্ট ব্যবহার করা হয়েছে।

20

উল্লেখ্য, এবারের ২০২৬ বিশ্বকাপে দল সংখ্যা বেড়ে ৪৮টি হওয়ায় এবং দলগুলো হোম, অ্যাওয়ে ও থার্ড জার্সি উন্মোচন করায় উত্তর আমেরিকার এই মেগা টুর্নামেন্টে সব মিলিয়ে ১০০টিরও বেশি ভিন্ন ভিন্ন জার্সি দেখা যাবে—যা বিশ্বকাপ ইতিহাসের একটি নতুন রেকর্ড।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইপিএলের নিলামে নাম লেখালেন বাংলাদেশি ১২ ক্রিকেটার
আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। এই নিলামের তালিকায় নাম লিখিয়েছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। তবে আইপিএলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন মোস্তাফিজুর রহমান। সবশেষ নিলাম থেকে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত এই বাংলাদেশি পেসারকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। এই ঘটনার রেশ আরও দূর গড়ায়। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি তোলে বাংলাদেশ। শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশই নেয়নি দলটি। তবে এবার নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। তারা হলেন— হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহীদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ। এবারের নিলামের প্রাথমিক তালিকায় আছেন মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার। এর মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। এর মধ্যে বিদেশি খেলোয়াড়ের জন্য রাখা হয়েছে ২৫টি জায়গা। আরটিভি/এসআর
আইপিএলের নিলামে নাম লেখালেন বাংলাদেশি ১২ ক্রিকেটার
এবার আইপিএলকে বয়কট করলেন মোস্তাফিজ
আইপিএলে গত নিলামে রেকর্ড দামে দল পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। তবে রাজনৈতিক কারণে শেষমেশ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা হয়নি তার। যার সুবাদে বিশ্বকাপ বয়কট করেছিল বাংলাদেশ। এবার আইপিএলকে বয়কট করলেন মোস্তাফিজ নিজেই। আইপিএলের আগামী আসরকে সামনে রেখে মিনি নিলামে নাম লেখানো ক্রিকেটারদের তালিকা ঘোষণা করা হয়েছে। যেখানে নাম লেখাননি এই টাইগার পেসার। সবশেষ নিলাম থেকে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত এই বাংলাদেশি পেসারকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। এই ঘটনার রেশ আরও দূর গড়ায়। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি তোলে বাংলাদেশ। শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশই নেয়নি দলটি। এবারের আইপিএলের নিলামে নাম লেখানো বাংলাদেশিদের তালিকায় আরও একজনের অনুপস্থিতি চোখে পড়ার মতো। তিনি হলেন নাহিদ রানা। সবশেষ ভারত সফরে তাকে নিয়ে মাতামাতি ছিল চোখে পড়ার মতো। তবে তিনিও এবার এই নিলামে নাম লেখাননি। নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। তারা হলেন— হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহীদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ। এবারের নিলামের প্রাথমিক তালিকায় আছেন মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার। এর মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। এর মধ্যে বিদেশি খেলোয়াড়ের জন্য রাখা হয়েছে ২৫টি জায়গা। আরটিভি/এসআর
এবার আইপিএলকে বয়কট করলেন মোস্তাফিজ
প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা
দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে সুদূরপ্রসারী পরিকল্পনা তৈরি করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। এই স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশকে আশার আলো দেখাচ্ছে বর্তমান বিশ্ব র‌্যাঙ্কিং। বর্তমানে ২৮তম স্থানে রয়েছে বাংলাদেশ। ২০৩০ সালের হকি বিশ্বকাপে জায়গা পাবে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ২৪ দল। এখনও চার বছর সময় হাতে থাকায় বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লক্ষ্যে একটি রূপরেখা তৈরি করেছে হকি ফেডারেশন। এই পরিকল্পনার মাধ্যমে দলটি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে বলে আশা করছে তারা। ফেডারেশনের কর্মকর্তারা স্বীকার করেছেন, এই পথ সহজ হবে না। বর্তমান র‌্যাঙ্কিং ধরে রাখাই কঠিন। আর বিশ্বকাপে জায়গা করে নেওয়া হবে আরও বড় চ্যালেঞ্জ। তবে পরিকল্পনা বাস্তবায়নের কাজ নীরবে এগিয়ে চলছে। ইউরোপের লিগে খেলার সুযোগ, আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বৃদ্ধি এবং ঘরোয়া প্রতিযোগিতা পুনরুজ্জীবিত করার মাধ্যমে জাতীয় দলকে শক্তিশালী করার দিকে নজর দিচ্ছে ফেডারেশন। দীর্ঘমেয়াদি কৌশলের অংশ হিসেবে আগামী তিন বছরে অন্তত ৫০ জন খেলোয়াড়কে ইউরোপের বিভিন্ন লিগে পাঠানোর পরিকল্পনা করেছে ফেডারেশন। এর মাধ্যমে দেশের আন্তর্জাতিক র‌্যাঙ্কিং ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে চায় তারা। হকি ফেডারেশনের অ্যাডহক কমিটির যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স বাসসকে বলেন, “প্রাথমিক পরিকল্পনা হলো পুরুষ জাতীয় দলের ২০ জন খেলোয়াড়কে ইউরোপের বিভিন্ন ক্লাবে পাঠানো। এরই মধ্যে ১৩ জন খেলোয়াড়কে চিহ্নিত করা হয়েছে। বাকি সাতজনকে বাছাইয়ের চেষ্টা চলছে। পাশাপাশি প্রথমবারের মতো নারী দলের ছয়জন খেলোয়াড়কে ইউরোপীয়ান দলে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।” জার্মান কোচ গেরহার্ড পিটারের সঙ্গে প্রস্তাবিত চুক্তি এই কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এর লক্ষ্য খেলোয়াড়দের উচ্চমানের প্রশিক্ষণ এবং প্রতিযোগিতামূলক হকিতে নিয়মিত খেলার সুযোগ করে দেওয়া। পরিকল্পনা অনুযায়ী, আগামী এপ্রিল থেকে খেলোয়াড়রা ইউরোপের বিভিন্ন লিগে তিন মাস খেলতে পারেন। এ সময়ে পোল্যান্ড, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, ফ্রান্স ও স্পেনসহ বিভিন্ন দেশের দলের বিপক্ষে ১৫ থেকে ২০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার লক্ষ্য রয়েছে বাংলাদেশের। প্রিন্স বলেন, “আমরা দীর্ঘমেয়াদি সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে জাতীয় দলকে নতুন করে গড়ে তুলতে চাই। আমাদের খেলোয়াড়েরা যদি নিয়মিত ইউরোপের লিগে খেলতে পারে এবং বেশি আন্তর্জাতিক ম্যাচে অংশ নেয়, তাহলে তাদের পারফরম্যান্স ও বিশ্ব র‌্যাঙ্কিং উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।” তিনি জানান, বর্তমানে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২৮তম স্থানে থাকা বাংলাদেশ আগামী দুই বছরের মধ্যে শীর্ষ ২৪-এ উঠতে চায়। ফেডারেশনের বর্তমান পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের শুরুর দিকে চিলি অথবা কানাডায় অনুষ্ঠেয় চূড়ান্ত বাছাইপর্বের মাধ্যমে ২০২৮ অলিম্পিক বাছাই টুর্নামেন্টে জায়গা করে নেওয়াই বাংলাদেশের চূড়ান্ত লক্ষ্য। ফেডারেশন মনে করে, নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ নিশ্চিত করা এবং জাতীয় দলকে শক্তিশালী করতে পারলে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন বাস্তবসম্মত লক্ষ্য হয়ে উঠতে পারে। বাংলাদেশের এই কৌশলের আদর্শ হিসেবে দক্ষিণ আফ্রিকাকে বিবেচনা করা হচ্ছে। প্রিন্সের মতে, দক্ষিণ আফ্রিকার প্রায় ৩৯ জন খেলোয়াড় ইউরোপের বিভিন্ন লিগে খেলেন। এর ফলে দেশটি বিশ্বসেরা ১৫ দলের মধ্যে নিজেদের অবস্থান ধরে রাখতে পেরেছে। বাংলাদেশেরও সর্বোচ্চ পর্যায়ে খেলার সামর্থ্য রয়েছে এমন কয়েকজন সম্ভাবনাময় খেলোয়াড় আছেন। তাঁদের মধ্যে রয়েছেন আমিরুল ও আশরাফুল। প্রিন্স জানান, আমিরুল ইতোমধ্যে ভারতের কয়েকটি ফ্র্যাঞ্চাইজি দলের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছেন। তিনি মনে করেন, বর্তমান দলে ছয় থেকে সাতজন মানসম্পন্ন খেলোয়াড় রয়েছেন। উদীয়মান প্রতিভাদের সঙ্গে তাঁদের সমন্বয়ে একটি প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ জাতীয় দল গড়ে তোলা সম্ভব। তবে এই উচ্চাভিলাষী কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন প্রিন্স। ফেডারেশন সরকারি তহবিল থেকে ৫০ কোটি টাকা বরাদ্দের অনুমোদন পেয়েছে। এই বরাদ্দ বাড়িয়ে ১০০ কোটি টাকা করার জন্য সরকারের কাছে আবেদনও জানিয়েছে তারা। প্রস্তাবিত ১০০ কোটি টাকা স্থায়ী আমানত হিসেবে রাখা হবে। সেখান থেকে মাসে প্রায় ৭০ লাখ টাকা সুদ আয় হবে বলে আশা করছে ফেডারেশন। এই অর্থ প্রশিক্ষণ ক্যাম্প ও জাতীয় দলের অন্যান্য ব্যয় মেটাতে ব্যবহার করা হবে। সরকার ফেডারেশনকে আরও সহায়তার আশ্বাস দিয়েছে। পাশাপাশি করপোরেট পৃষ্ঠপোষক আকৃষ্ট করতে একটি কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। প্রিন্স বলেন, ক্রীড়া মন্ত্রণালয়ে জমা দেওয়ার জন্য আমরা এক বছরের একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনাও তৈরি করছি। প্রায় সাড়ে তিন বছর বিরতির পর ঘরোয়া প্রতিযোগিতা পুনরুজ্জীবিত করাও ফেডারেশনের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে জানান তিনি। তিনি বলেন, গত ৮ নভেম্বর প্রথম বিভাগ লিগ শেষ হয়েছে। আগামী মাসে দ্বিতীয় বিভাগ প্রতিযোগিতা শুরু হওয়ার কথা রয়েছে। মে মাসে খেলোয়াড় দলবদলের পর জুনে প্রিমিয়ার বিভাগ লিগ আয়োজনের প্রাথমিক সূচি নির্ধারণ করা হয়েছে। তবে শীর্ষ ঘরোয়া প্রতিযোগিতা শুরুর আগে নেশন্স কাপ ও দক্ষিণ এশীয় গেমসে জাতীয় দলের অংশগ্রহণকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। টেকসই খেলোয়াড় সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে তৃণমূল পর্যায়ের উন্নয়নেও নজর দিচ্ছে ফেডারেশন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দল কায়রোতে বিশ্বকাপে অংশ নেওয়ার কথা রয়েছে। দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন কৌশলের মূল ভিত্তি হবে অনূর্ধ্ব-২১ ও জাতীয় দল। স্কুল পর্যায়ে হকি না থাকা এবং ঢাকার বাইরে সীমিত প্রতিযোগিতার কারণে প্রতিভা খুঁজে বের করার কাজ বাধাগ্রস্ত হয়েছে। আগামী বছর হকি অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সরকারের ‘নতুন কুঁড়ি’ কর্মসূচিতে। এই কর্মসূচিকে কাজে লাগিয়ে তরুণ প্রতিভা খুঁজে বের করার আশা করছে ফেডারেশন। বয়সভিত্তিক দলের জন্য বিদেশি কোচ নিয়োগের বিষয়টিও বিবেচনা করছে তারা। গত চার-পাঁচ বছর ধরে বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে কাজ করা মালয়েশীয় কোচ গোপির সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। প্রিমিয়ার বিভাগ প্রতিযোগিতার পর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হকি লিগ চালুর পরিকল্পনাও রয়েছে ফেডারেশনের। এর মাধ্যমে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা এবং খেলোয়াড়দের আর্থিক সুযোগ-সুবিধা বাড়ানোই লক্ষ্য। অলিম্পিক বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে আগামী বছরের নভেম্বর বা ডিসেম্বরে ঢাকায় একটি আন্তর্জাতিক আমন্ত্রণমূলক টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাবও বিবেচনা করা হচ্ছে। তবে এই পরিকল্পনা বাস্তবায়ন নির্ভর করছে জাতীয় হকি স্টেডিয়ামের কৃত্রিম টার্ফ পরিবর্তনের ওপর। টার্ফটির কার্যক্ষমতার মেয়াদ শেষ হয়ে গেছে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের জন্য এটি আর উপযুক্ত নয়। ফেডারেশন আশা করছে, শিগগিরই নতুন টার্ফ স্থাপনের কাজ শুরু হবে। এ বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয়কেও প্রয়োজনীয় সংস্কারের কথা জানানো হয়েছে। ঘরোয়া হকিতে বছরের পর বছর স্থবিরতা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আশাবাদী ফেডারেশন। আরটিভি/এসআর
প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা
ম্যারাডোনার চিরবিদায়ের ৬ বছর আজ
আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তী দিয়েগা ম্যারাডোনার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের আজকের দিনে ৬০ বছর বয়সে মারা যান তিনি। চলে গেছেন তিনি, কেটে গেছে পুরো ৬টি বছর। মৃত্যুর পর ৬ বছর পেরিয়ে গেলেও তার স্মৃতি আজও কোটি মানুষের হৃদয়ে অমলিন।  ১৯৬০ সালের ৩০ অক্টোবর বুয়েন্স আয়ার্সের উপকণ্ঠে অবস্থিত ভিলা ফিয়োরিতোতে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন ম্যারাডোনা। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি গভীর ভালোবাসা ছিল তার।  মাত্র আট বছর বয়সে তিনি ‘লস সেবোলিতাস’ নামে আর্জেন্টিনোস জুনিয়র্সের যুব দলে যোগ দেন। ১৫ বছর বয়সে পেশাদার ফুটবলে আত্মপ্রকাশ এবং ১৬ বছর বয়সে জাতীয় দলে সুযোগ পাওয়ার মধ্য দিয়ে তিনি দ্রুত ফুটবল দুনিয়ায় পরিচিতি লাভ করেন। আর্জেন্টিনার জাতীয় দলের এই সাবেক অধিনায়ক, যিনি আর্জেন্টিনোস জুনিয়র্স, বোকা জুনিয়র্স, বার্সেলোনা, নাপোলি, সেভিয়া, এবং নিউয়েলস ওল্ড বয়েজের হয়ে খেলেছেন, তার অবদান ভুলে যাওয়া অসম্ভব। তার খেলার জাদু ও ব্যক্তিত্ব আজও তাকে ফুটবলের আইকন করে রেখেছে। ম্যারাডোনার ফুটবল ক্যারিয়ারের সেরা মুহূর্ত ছিল ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপ। আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে তিনি দলকে শিরোপা জিতিয়েছিলেন। সেই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দুটি গোল আজও ইতিহাসের অংশ: 'হ্যান্ড অব গড' এবং 'গোল অব দ্য সেঞ্চুরি।' ক্লাব পর্যায়ে তার সবচেয়ে উল্লেখযোগ্য সময় ছিল ইতালির নাপোলিতে, যেখানে তিনি ১৯৮৭ ও ১৯৯০ সালে দলকে প্রথমবারের মতো সিরি এ শিরোপা জিতিয়েছিলেন। তবে তার ক্যারিয়ার ছিল বিতর্কময়ও, যার মধ্যে কোকেইন সেবনের জন্য ১৯৯১ সালে ১৫ মাসের নিষেধাজ্ঞা অন্যতম। ২০২০ সালের ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে মারা যান ম্যারাডোনা। চার বছর পরেও, ম্যারাডোনার মৃত্যুর কারণ নিয়ে তদন্ত চলছে।  আরটিভি/এসআর
ম্যারাডোনার চিরবিদায়ের ৬ বছর আজ
রিয়ালের অবিশ্বাস্য প্রত্যাবর্তন, বড় জয়ে সিংহাসনে বসলেন ভিনি-এমবাপ্পেরা
চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে পিএসভির বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে রিয়ালের ছন্নছাড়া ফুটবলের সুযোগ নিয়ে এগিয়ে যায় পিএসভি। কিন্তু দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্য প্রত্যাবর্তন দেখায় লস ব্লাঙ্কোসরা। সেই সঙ্গে বড় জয়ের সুবাদে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে তারা। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে পিএসভিকে ৫-১ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এদিন পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে গতিময় শটে দলকে সমতায় ফেরান ভেদে ভালভার্দে। এরপর জোড়া গোল করেন এমবাপ্পে, বাকি দুটি গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহ্যাম। এদিন ম্যাচের প্রথমার্ধে অবশ্য পিছিয়ে ছিল হোসে মরিনিয়োর দল। পেনাল্টি থেকে গোল করে পিএসভিকে এগিয়ে দেন ইভান পেরিসিচ। বক্সের মধ্যে সভেন মাইনান্সকে ফাউল করার দায়ে অরেলিয়েন চুয়ামেনিকে পেনাল্টির বাঁশি শোনান রেফারি।  স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি পেরিসিচ। বিরতির আগে আর কোনও গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে ডাচ ক্লাবটি। বিরতির পর বদলি হিসেবে জুড বেলিংহ্যামকে মাঠে নামান মরিনিয়ো। এরপরই বদলে যায় ম্যাচের চিত্র।  দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মধ্যে সমতায় ফেরে রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়রের ক্রস থেকে আর্দা গুলারের ব্যাকহিল পাস পেয়ে প্রথম ছোঁয়ায় বল জালে পাঠান ফেদেরিকো ভালভার্দে। এরপর ম্যাচের ৬০ মিনিটে অসাধারণ এক গোলে রিয়ালকে এগিয়ে দেন বেলিংহ্যাম।  প্রায় ২৫ গজ দূর থেকে বল পেয়ে সেটি শূন্যে তুলে ডান পায়ের বাইরের অংশ দিয়ে দুর্দান্ত ভলি করেন ইংলিশ মিডফিল্ডার। তার নিচু হয়ে আসা শট ঠেকানোর কোনও সুযোগই পাননি পিএসভি গোলরক্ষক মাতেই কোভার। চার মিনিট পর ব্যবধান বাড়ান এমবাপ্পে।  কোদাই সানোর ভুলে বল পেয়ে আক্রমণ সাজান আর্দা গুলার। তার বাড়ানো বল থেকে সহজেই লক্ষ্যভেদ করেন ফরাসি ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন্স লিগে টানা সাত ম্যাচে গোল করার কীর্তিও গড়েন তিনি। ম্যাচের ৮৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। বদলি হিসেবে নামা ব্রাহিম দিয়াজের পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান তিনি। যোগ করা সময়ের কাছাকাছি বেলিংহ্যামের পাস থেকে গোল করে রিয়ালের বড় জয় নিশ্চিত করেন ভিনিসিয়ুস জুনিয়র। এই জয়ে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে টানা পাঁচ ম্যাচেই জয় পেলো রিয়াল। এতে ৩৬ দলের লিগ পর্বের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ।  আরটিভি/এসআর  
রিয়ালের অবিশ্বাস্য প্রত্যাবর্তন, বড় জয়ে সিংহাসনে বসলেন ভিনি-এমবাপ্পেরা
আরও পড়ুন
২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র
৬৯ বছর পর যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ, অংশ নেবে ৪৮ দেশ
বিশেষভাবে তৈরি মশায় ডেঙ্গু-চিকুনগুনিয়ার সংক্রমণ কমেছে ৬৯ শতাংশ: গবেষণা
বার্সেলোনা-ব্রাজিলের টানাপোড়েনে ক্ষুব্ধ রাফিনিয়া, নীরবতা ভাঙার সিদ্ধান্ত