ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৯:৫৯ পিএম
কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ছবি: সংগৃহীত

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে আবারও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে যুক্ত হচ্ছেন অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাউদ্দিন। পাকিস্তান সিরিজের পর জাতীয় দলের দায়িত্ব ছেড়ে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ হিসেবে কাজ শুরু করলেও কোচিং স্টাফের ঘাটতির কারণে তাকে পুনরায় জাতীয় দলের সঙ্গে কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা গেছে, অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলের বেশ কয়েকজন বিদেশি কোচ অনুপস্থিত থাকবেন। ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট এই সিরিজে থাকছেন না। এছাড়া স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ছুটিতে রয়েছেন। এ পরিস্থিতিতে স্থানীয় কোচদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

সালাউদ্দিনের অনুপস্থিতিতে এইচপি ইউনিটের প্রধান কোচের পদ আপাতত শূন্য থাকছে। জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে এইচপির কার্যক্রম পরিচালনা করবেন সোহেল ইসলাম। তবে লাল বলের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য কয়েকদিন সিলেটে অবস্থান করবেন সালাউদ্দিন। এ সময় তার সঙ্গে থাকবেন আব্দুর রাজ্জাক এবং মিজানুর রহমান বাবুল।

এদিকে অস্ট্রেলিয়া সিরিজে পেস বোলিং কোচের দায়িত্ব পালন করবেন সাবেক জাতীয় দলের পেসার তালহা জুবায়ের।

উল্লেখ্য, ২০১১ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসে ওয়ানডে সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। সেবার মাইকেল ক্লার্কের নেতৃত্বাধীন দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়েছিল সাকিব আল হাসানের বাংলাদেশকে।

আজ ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১১ ও ১৪ জুন।

আরও পড়ুন

ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন। সিরিজ দুটি ঘিরে ইতোমধ্যে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
আইপিএলে ম্যাচ ফিক্সিং এবং জুয়াড়িদের কাছে দলের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে রঞ্জি ট্রফির এক ক্রিকেটারের বিরুদ্ধে। নাগাল্যান্ডের হয়ে খেলা রাচিত ভাটিয়া দাবি করেছেন, ২০২৫ সালের আইপিএলে তিনি পাঁচটি ম্যাচ ফিক্সিং করেছিলেন।
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল মাঠ নির্মাণ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় নির্মিত মাঠ দুটির নাম দেওয়া হয়েছে ‘ফিফা অ্যারেনা’।
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
মরক্কো ও পিএসজির তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের মামলায় ফ্রান্সের সর্বোচ্চ আদালতে করা আপিল খারিজ হয়ে গেছে। ফলে ২০২৩ সালের ওই অভিযোগের ঘটনায় হো-দ্য-সেন বিভাগের ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে পিএসজির এই ডিফেন্ডারকে।
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আর্থিকভাবেও দারুণ সময় পার করছে বার্সেলোনা। ক্লাবটির ২০২৫-২৬ মৌসুমের রাজস্ব রেকর্ড ১ দশমিক ০৬ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে।
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা ও জাতীয় দলের কোচের সঙ্গে আলোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ৪১ বছর বয়সী এই তারকা।
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় দলকে মন্ত্রিসভার অভিনন্দন
ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ
অস্ট্রেলিয়া সফরে ‘ডাকের হ্যাটট্রিক’ করলেন লিটন
লড়াইয়ের আশা জাগিয়ে দিন শেষ করল বাংলাদেশ