ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

৬১৫৭ দিনের পুরনো রেকর্ড ভেঙে দিলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৫:৫৩ পিএম
৬১৫৭ দিনের পুরনো রেকর্ড ভেঙে দিলেন তাসকিন। ছবি: সংগৃহীত

১৫ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ দল। প্রথম ওয়ানডেতে আগে বাট করতে নেমে ২৮৪ রানের লক্ষ্য দিয়েছে টাইগাররা। জবাব দিতে নেমে ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন ম্যাথু শর্ট।

এই অজি ব্যাটারকে আউট করে প্রায় ১৭ বছর ও ৬১৫৭ দিন পর ওয়ানডে ক্রিকেটে কোনো বাংলাদেশি বোলার ইনিংসের প্রথম বলে উইকেট শিকারের কীর্তি গড়লেন।

বাংলাদেশের ২৮৪ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ইনিংসের সূচনায় হার্ড লেন্থে করা তাসকিনের বলটি সিমে পড়ে ভেতরের দিকে ঢুকে যায়। ব্যাকফুটে খেলার চেষ্টা করেন ম্যাথু শর্ট। কিন্তু বলের গতি ও মুভমেন্ট বুঝতে না পেরে পরাস্ত হন তিনি।

আরও পড়ুন

ফলে প্রথম বলেই সাজঘরে ফিরতে হয় অস্ট্রেলিয়ান ওপেনারকে। তাসকিনের দীর্ঘ ওয়ানডে ক্যারিয়ারে এটি প্রথমবার উদ্বোধনী বলে উইকেট পাওয়ার ঘটনা। প্রায় এক যুগ ধরে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট খেললেও এর আগে এমন সাফল্যের দেখা পাননি তিনি।

অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট নেওয়া এই পেসার এবার অধরা রেকর্ডেই নাম লেখালেন। ওয়ানডেতে ইনিংসের প্রথম বলে উইকেট নেওয়া বাংলাদেশি বোলারদের তালিকায় তাসকিন চতুর্থ। ১৯৯৫ সালে সর্বপ্রথম শ্রীলঙ্কার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন সাইফুল ইসলাম। এরপর ২০০৬ সালে সৈয়দ রাসেল এবং ২০০৯ সালে মাহবুবুল আলমও ম্যাচের প্রথম বলেই উইকেট পেয়েছিলেন।

তবে মাহবুবুল আলমের সেই সাফল্যের পর দীর্ঘ ৬১৫৭ দিন আর কোনো বাংলাদেশি বোলার ওয়ানডেতে ইনিংসের প্রথম বলে উইকেট নিতে পারেননি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটালেন তাসকিন।

ওয়ানডেতে এটি তার প্রথম কীর্তি হলেও টি-টোয়েন্টি ক্রিকেটে ইনিংসের প্রথম বলে উইকেট নেওয়ার অভিজ্ঞতা আছে তাসকিনের। ২০২২ সালে নেদারল্যান্ডস এবং ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথম বলেই উইকেট তুলে নিয়েছিলেন এই ডানহাতি পেসার।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
ইসরায়েলের নির্বাচনে রেকর্ড গড়ার পথে আরব দলগুলো
চিকিৎসকের ব্যঙ্গাত্মক কথা ফোনে রেকর্ড করে মামলা, রোগী জিতলেন ৫ লাখ ডলার
আইসিসি র‍্যাঙ্কিংয়ে তাসকিন, শরিফুল ও তানজিদের উন্নতি
আরএসজিটি বাংলাদেশের নতুন রেকর্ড: ঘণ্টায় ৭২ মুভ ও ১২২ টিইইউ’স