ফিফা সভাপতির বিরুদ্ধে মামলা করলেন উয়েফার সাবেক সভাপতি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১০ জুন ২০২৬ , ০৩:৪৬ পিএম


ফিফা সভাপতির বিরুদ্ধে মামলা করলেন উয়েফার সাবেক সভাপতি
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি মামলা দায়ের করেছেন উয়েফার সাবেক সভাপতি ও ফরাসি ফুটবল কিংবদন্তি মিশেল প্লাতিনি। ফ্রান্সের আদালতে দায়ের করা মামলায় তিনি অভিযোগ করেছেন, ২০১৬ সালে তাকে অনৈতিকভাবে ফিফা সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া হয়েছিল। 

প্লাতিনির অভিযোগের তীর শুধু ইনফান্তিনোর দিকেই নয়, তার সঙ্গে আরও পাঁচজন ফুটবল কর্মকর্তার বিরুদ্ধেও মামলা করা হয়েছে। একসময় সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটারের উত্তরসূরি হিসেবে প্লাতিনিকেই সবচেয়ে শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছিল। তবে ব্লাটারের সঙ্গে একটি আর্থিক লেনদেনের ঘটনায় তার নাম জড়িয়ে পড়লে পরিস্থিতি বদলে যায়।

এরপর ২০১৫ সালে ফিফার এথিক্স কমিটি প্লাতিনিকে আট বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে। ফলে ফিফা সভাপতির নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হারান তিনি। পরে কোর্ট অফ আরবিট্রেশন সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে চার বছর করে। তবে পরবর্তীতে সুইজারল্যান্ডের আদালত প্লাতিনি ও ব্লাটার উভয়কেই অভিযোগ থেকে অব্যাহতি দেয়। কোর্ট অফ আরবিট্রেশন

সাম্প্রতিক এই মামলার মাধ্যমে প্লাতিনি দাবি করেছেন, যেসব ব্যক্তি তার ফিফা সভাপতি হওয়ার পথ রুদ্ধ করেছিলেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তার আইনজীবী অলিভিয়ের বালেতোলি জানিয়েছেন, পরিকল্পিতভাবে প্লাতিনিকে নেতৃত্বের প্রতিযোগিতা থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র হয়েছিল।

বালেতোলি আরও অভিযোগ করেন, সেই প্রক্রিয়ায় বর্তমান ফিফা সভাপতি ইনফান্তিনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার দাবি, ওই বাধা না এলে প্লাতিনির ফিফা সভাপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা ছিল অত্যন্ত বেশি।

আরও পড়ুন

তবে এই অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ইনফান্তিনোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্বকাপ শুরুর প্রাক্কালে দায়ের হওয়া এই মামলা আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission