ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ফিফা বিশ্বকাপ ২০২৬

দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে দক্ষিণ কোরিয়ার ‘চেকমেট’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জুন ২০২৬, ১০:০৭ এএম
দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে দক্ষিণ কোরিয়ার চেকমেট। ছবি: সংগৃহীত

ম্যাচের মাত্র ৩১ মিনিট বাকি থাকতে পিছিয়ে পড়েও দুর্দান্ত সব আক্রমণে চেক রিপাবলিককে ‘চেকমেট’ দিয়ে ফেলল দক্ষিণ কোরিয়া। ম্যাচের ৬৭ থেকে ৮০ মিনিটের মধ্যে মাত্র ১৩ মিনিটের ব্যবধানে দারুণ দুই গোলে ঘুরে ফসকে যেতে থাকা ম্যাচটা নিজেদের করে নিলো এশিয়ার টাইগাররা। আর মাত্র দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ানোর এক দারুণ মঞ্চায়ন দেখলো এবারের বিশ্বকাপ আসর।

সব মিলিয়ে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২-১ ব্যবধানে ম্যাচ জিতে শুভ সূচনা করেছে দক্ষিণ কোরিয়া।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই সমানতালে খেললেও গোলের দেখা পায়নি কেউই। দক্ষিণ কোরিয়া কিছু ভালো সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধে খেলার গতি বাড়ায় দুই দলই। ৫৯তম মিনিটে লাডিস্লাভ ক্রেজির গোলে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। কুফালের লং থ্রো থেকে হেডে বল জালে পাঠান তিনি।

তবে, পিছিয়ে পড়ার পর দ্রুতই ঘুরে দাঁড়ায় দক্ষিণ কোরিয়া। ৬৭তম মিনিটে হোয়াং ইন-বেওমের গোলে সমতায় ফেরে তারা। পিএসজির তারকা লি কাং-ইনের পাস থেকে গোলটি আসে।

আরও পড়ুন

এরপর আক্রমণের চাপ বাড়ায় কোরিয়া। চেক গোলরক্ষক কোভার একাধিকবার দলকে রক্ষা করেন। তবে ৮০তম মিনিটে বদলি হিসেবে নামা ওহ হিয়ন-গিউ গোল করে কোরিয়াকে এগিয়ে দেন। বক্সে ঢুকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন তিনি।

শেষ দিকে সমতায় ফেরার চেষ্টা করলেও সফল হয়নি চেক প্রজাতন্ত্র। ফলে ২-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
ক্ষমা চেয়েও জরিমানা এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস
ক্লাব কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস। ম্যানচেস্টার ইউনাইটেডের এই আর্জেন্টাইন ডিফেন্ডারকে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। তবে এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
ক্ষমা চেয়েও জরিমানা এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন মার্তিনেজ
চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগের কাছে হারের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই নতুন দুশ্চিন্তায় ইন্টার মিলান। চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন দলটির অধিনায়ক ও আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেজ।
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন মার্তিনেজ
আরও পড়ুন
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের
১০ গোলের পর এবার ৬ গোল হজম বাংলাদেশের
এশিয়ান গেমসে বিছানা নিয়ে দক্ষিণ কোরিয়ার গুরুতর অভিযোগ
বাংলাদেশি কর্মীদের বড় সুখবর দিল দ. কোরিয়া