ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

রিয়ালের নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন মরিনহো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জুন ২০২৬, ১০:৫৫ এএম
রিয়ালের নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন মরিনহো।ছবি: সংগৃহীত

তিন বছরের চুক্তিতে অভিজ্ঞ হোসে মরিনহোকে দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রিয়াল মাদ্রিদ। এর মাধ্যমে ১৩ বছর পর আবারও সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরে আসলেন এই পর্তুগীজ।

৬৩ বছর বয়সী মরিনহো আলভরো আরবেলোয়ার স্থলাভিষিক্ত হয়েছেন। টানা দুইবার লা লিগায় বার্সেলোনার পিছনে থেকে দ্বিতীয় হওয়া ছাড়াও কোন ট্রফি ছাড়াই মৌসুম শেষ করেছে রিয়াল।

১৫ বারের ইউরোপীয়ান চ্যাম্পিয়ন রিয়াল এক বিবৃতিতে বলেছে, আগামী তিন মৌসুমের জন্য অর্থাৎ ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত দলের প্রধান কোচ হিসেবে হোসে মরিনহোকে নিয়োগ দিয়েছে রিয়াল মাদ্রিদ। আগামী ১৩ জুলাই ক্লাবের প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু হবার দিনই রিয়ালে যোগ দিবেন মরিনহো।

ফুটবলের অন্যতম সফল ম্যানেজার হিসেবে বিবেচনা করা হয় মরিনহোকে। বেনফিকা থেকে রিয়ালে যোগ দিয়েছেন তিনি। পর্তুগীচ লিগে অপরাজিত থাকলেও লিসবনের এই ক্লাবটি তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছে। মরিহোর ট্রান্সফার বাবদ বেনফিকাকে ১৫ মিলিয়ন ইউরো দিয়েছে রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুন

এর আগে, ২০১০-২০১৩ সাল পর্যন্ত মাদ্রিদে ছিলেন মরিনহো। রিয়ালের হয়ে লা লিগা, কোপা ডেল রে, স্প্যানিশ সুপার কাপ জয় করেছেন। মরিনহোর অধীনে প্রথম ক্লাব হিসেবে ২০১১-১২ মৌসুমে রিয়াল লা লিগায় ১০০ পয়েন্ট অর্জন করেছিল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’
ভিনিসিয়ুসের লাল কার্ডের রাতে রিয়ালকে জয় উপহার দিলেন দিওমান্দে
এবার রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন এমবাপে
এশিয়ান গেমসের ফাইনালসহ টিভিতে আজকের খেলা