ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মার্তিনেজকে নিয়ে বড় সুখবর পেল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জুন ২০২৬, ০২:৫৫ পিএম
মার্তিনেজকে নিয়ে বড় সুখবর পেল আর্জেন্টিনা।ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরুর আগে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের প্রথম পছন্দের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ আঙুলের চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গেছে।

গত কয়েক দিন ধরে মার্তিনেসের চোট নিয়ে আর্জেন্টিনা শিবিরে উদ্বেগ ছিল। তবে সাম্প্রতিক মেডিক্যাল পরীক্ষার ফল ইতিবাচক এসেছে। চিকিৎসকরা তাকে খেলার জন্য সম্পূর্ণ ফিট ঘোষণা করেছেন এবং দলীয় মেডিক্যাল স্টাফও মাঠে নামার সবুজ সংকেত দিয়েছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক দ্রুতই আঙুলের চোট থেকে সেরে উঠেছেন। পরীক্ষার ফল সন্তোষজনক হওয়ায় বিশ্বকাপের শুরু থেকেই তাকে দলে পাওয়ার আশা করছে কোচিং স্টাফ।

২০২২ সালে বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন মার্তিনেজ। নকআউট পর্বে তার অসাধারণ সেভ এবং টাইব্রেকারে দুর্দান্ত পারফরম্যান্স দলকে বিশ্বকাপ জয়ের পথে বড় ভূমিকা রেখেছিল। বিশেষ করে ফাইনালে ফ্রান্সের বিপক্ষে তার গুরুত্বপূর্ণ অবদান এখনো আর্জেন্টাইন সমর্থকদের স্মৃতিতে উজ্জ্বল।

আরও পড়ুন

বিশ্বকাপের আগে মার্তিনেজের সুস্থ হয়ে ওঠা তাই আর্জেন্টিনার জন্য বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। গোলপোস্টের নিচে দলের সবচেয়ে নির্ভরযোগ্য ভরসাকে ফিরে পেয়ে কোচ লিওনেল স্কালোনির দল আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। বিশ্বমঞ্চে শিরোপা ধরে রাখার লক্ষ্যে এটি আর্জেন্টিনার জন্য নিঃসন্দেহে ইতিবাচক সংবাদ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা