ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

স্টেডিয়ামে হচ্ছে বিশ্বকাপের জমকালো উদ্বোধন আর বাইরে চলছিল সংঘর্ষ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৩:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে জমকালো আয়োজনে পর্দা উঠেছে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে আলোর ঝলকানি, মেক্সিকোর সাংস্কৃতিক ঐতিহ্যের উপস্থাপনা এবং জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করলেও, স্টেডিয়ামের বাইরে চলছিল বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ।

বৃহস্পতিবার(১১ জুন) রাতে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচের আগে থেকেই রাজধানী মেক্সিকো সিটিতে ছিল উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। চলমান সরকারবিরোধী আন্দোলন ও সামাজিক অস্থিরতার কারণে ৮২ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামকে ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

মেক্সিকো সিটির নাগরিক নিরাপত্তা সচিবালয়ের তথ্য অনুযায়ী, ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের বাইরে প্রায় ২০০ মুখোশধারী বিক্ষোভকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ২৮ বছর বয়সী এক নারীকে আটক করা হলেও পরে তাকে মুক্তি দেওয়া হয়।

বিক্ষোভের কারণে শহরের কয়েকটি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এছাড়া একটি ফ্যান জোনেও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়। তবে এসব ঘটনার প্রভাব মাঠে পড়েনি; অধিকাংশ সমর্থক কোনো বড় ধরনের বিলম্ব ছাড়াই স্টেডিয়ামে প্রবেশ করতে সক্ষম হন।

বিশ্বকাপের উদ্বোধনের আগে থেকেই দেশটির সরকার এবং শিক্ষক সংগঠন সিএনটিইর একাংশের মধ্যে বিরোধ চলছিল। তাদের প্রধান দাবি, প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবম নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ২০০৭ সালের বিতর্কিত আইএসএসএসটিই আইন বাতিল করা। এই আইন রাষ্ট্রীয় পেনশন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছিল।

image

সিএনটিই টানা দশম দিনের মতো দেশব্যাপী ধর্মঘট পালন করছে। সংগঠনটির দাবি, শিক্ষকদের জন্য শতভাগ বেতন বৃদ্ধি এবং পেনশন ব্যবস্থার সংস্কার। এই ধর্মঘটের ফলে দেশজুড়ে ১০ লাখের বেশি শিক্ষার্থী বিদ্যালয়ে যেতে পারছে না বলে জানা গেছে।

অন্যদিকে, মাদক-সহিংসতা মোকাবিলায় সরকারের ব্যর্থতার অভিযোগেও বিক্ষোভ অব্যাহত রয়েছে। গত রোববার বিক্ষোভকারীরা আজতেকা স্টেডিয়ামের প্রধান সড়ক অবরোধ করে এবং ‘ফিফা, চলে যাও’ লেখা ব্যানার প্রদর্শন করে।

পরিস্থিতি সামাল দিতে মেক্সিকো সরকার ম্যাচের দিন রাজধানীর সব স্কুল বন্ধ রাখার ঘোষণা দেয়, যাতে যান চলাচল স্বাভাবিক রাখা যায়। যদিও এর আগে শিক্ষাবর্ষ ছয় সপ্তাহ আগেই শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, পরে তা বাতিল করা হয়।

আরও পড়ুন

বিশ্বকাপের জাঁকজমকপূর্ণ উদ্বোধনের আড়ালে মেক্সিকোর সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা নতুন করে আলোচনায় এসেছে। তবে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে উদ্বোধনী আয়োজন নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
মেক্সিকোতে উপকূলে ধেয়ে আসছে হারিকেন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা