ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

কঠিন পরিস্থিতিতেই প্রকৃত চ্যাম্পিয়নদের পরিচয় মিলবে: রোনালদো

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জুন ২০২৬, ১১:১০ পিএম
পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ফাইল ছবি

২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নিতে শুক্রবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছে পর্তুগাল জাতীয় দল। ‘সিটি অব ফুটবল’ থেকে যাত্রার আগে দলের মুখপাত্রের ভূমিকায় সংবাদমাধ্যমের মুখোমুখি হন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে দলকে সরাসরি শিরোপার অন্যতম দাবিদার বলতে রাজি নন তিনি, যদিও বিশ্বকাপ নিয়ে তার আশাবাদের কমতি নেই।

৪১ বছর বয়সি এই তারকা ফরোয়ার্ড নিজের ক্যারিয়ারের আরেকটি বিশ্বকাপে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। একই সঙ্গে দলের প্রস্তুতি ও সম্ভাবনা নিয়েও ইতিবাচক বার্তা দেন তিনি।

পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোলা’-কে রোনালদো বলেন, ‘আমরা অনেক আনন্দ ও আশা নিয়ে যাচ্ছি। ইউরো চ্যাম্পিয়নশিপের মতো বিশ্বকাপও সবসময়ই বিশেষ একটি প্রতিযোগিতা। আমাদের প্রত্যাশাও অনেক।’

বিশ্বকাপের আগে নিজের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে আত্মবিশ্বাসী সুরে রোনালদোর জবাব, ‘আমি ভালো আছি। আপনারা কি খেলাগুলো দেখছেন না?’

সাম্প্রতিক সাফল্যের কারণে পর্তুগালকে ঘিরে প্রত্যাশা বেড়েছে। তবে সেই চাপ কিছুটা কমানোর চেষ্টা করেছেন অধিনায়ক। তার মতে, টুর্নামেন্ট যত এগোবে, ততই পরিষ্কার হবে কোন দল আসল দাবিদার।

আরও পড়ুন

রোনালদো বলেন, ‘আমাদের দারুণ একটি প্রজন্ম রয়েছে। তবে এমন কিছু বিষয় আছে, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। জয়-পরাজয় কিংবা ম্যাচের পরিস্থিতি অনেক কিছু বদলে দেয়। তবুও আমি বিশ্বাস করি, এই প্রজন্ম পর্তুগালের মানুষকে অনেক আনন্দ দেবে।’

বর্তমান পর্তুগাল দলকে সাম্প্রতিক সময়ের অন্যতম প্রতিভাবান স্কোয়াড হিসেবে বিবেচনা করা হচ্ছে। রোনালদোর পাশাপাশি দলে আছেন ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, রাফায়েল লিয়াও, জোয়াও নেভেস ও ভিতিনহার মতো ইউরোপের শীর্ষ লিগে খেলা তারকারা।

বিশ্বকাপের আগে নেওয়া প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট রোনালদো। তিনি বলেন, ‘সময়টা কিছুটা ক্লান্তিকর ছিল, কারণ আমরা কঠোর পরিশ্রম করেছি। প্রস্তুতি ম্যাচগুলোতেও জয় পেয়েছি। তবে আসল পরীক্ষা শুরু হবে ১৭ তারিখ থেকে।’

বিশ্বকাপে কঠিন পরিস্থিতিতেই প্রকৃত চ্যাম্পিয়নদের পরিচয় মেলে বলেও মনে করেন পর্তুগাল অধিনায়ক।

তার ভাষায়, ‘যখন চাপ বাড়বে এবং পরিস্থিতি কঠিন হবে, তখনই প্রকৃত চ্যাম্পিয়নদের দেখা যাবে। অনেক কিছুর ওপর ফল নির্ভর করে, তবে আমি খুবই আশাবাদী যে সবকিছু ভালোভাবেই এগোবে।’

গ্রুপ পর্বে শীর্ষস্থান অর্জনকেই দলের প্রথম লক্ষ্য হিসেবে দেখছেন রোনালদো। তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। এরপর ধাপে ধাপে এগোতে হবে, ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়াতে হবে এবং প্রতিযোগিতার ছন্দ ধরে রাখতে হবে।’

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আর বিশ্বকাপ জেতার সামর্থ্য নেই ব্রাজিলের!
একসময় বিশ্ব ফুটবলে সৌন্দর্য, সৃজনশীলতা আর জাদুকরি খেলার প্রতীক ছিল ব্রাজিল। পেলে, গারিঞ্চা, রোমারিও, রোনালদিনহো থেকে শুরু করে রোনালদো নাজারিও প্রজন্মের পর প্রজন্ম ধরে নিজেদের নান্দনিক ফুটবল দিয়ে বিশ্বকে মুগ্ধ করেছে সেলেসাওরা।
আর বিশ্বকাপ জেতার সামর্থ্য নেই ব্রাজিলের!
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পাকিস্তান
এশিয়া কাপ রাইজিং স্টারসের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। ২৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা।
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পাকিস্তান
অবসর না নিলে রোনালদোর আগেই ১০০০ গোল করতাম: আগুয়েরো
হৃদযন্ত্রের জটিলতায় মাত্র ৩৩ বছর বয়সেই থেমে যায় সার্জিও আগুয়েরোর বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ার। তবে মাঠে খেলা চালিয়ে যেতে পারলে ক্রিস্টিয়ানো রোনালদোর আগেই ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে পারতেন বলে বিশ্বাস আর্জেন্টাইন এই কিংবদন্তি স্ট্রাইকারের।
অবসর না নিলে রোনালদোর আগেই ১০০০ গোল করতাম: আগুয়েরো
প্লে-অফে টানা দুই হারে এমএলএস থেকে বিদায় মেসির ইন্টার মায়ামির
মৌসুমজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েও শেষ পর্যন্ত শিরোপা ধরে রাখা হলো না ইন্টার মায়ামির। এমএলএসের নিয়মিত মৌসুমে সর্বোচ্চ ৮০ গোল করা দলটি প্লে-অফের প্রথম দুই ম্যাচে গোলের দেখা না পেয়ে বিদায় নিয়েছে।
প্লে-অফে টানা দুই হারে এমএলএস থেকে বিদায় মেসির ইন্টার মায়ামির
তিন বছর পর মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বে ফিরলেন রোহিত শর্মা
আইপিএলের ২০২৭ মৌসুমকে সামনে রেখে আবারও রোহিত শর্মার হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রায় তিন বছর পর ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কত্বে ফিরছেন ভারতের সাবেক অধিনায়ক। 
তিন বছর পর মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বে ফিরলেন রোহিত শর্মা
আরও পড়ুন
বিশ্বকাপের ২০ বিলিয়ন ডলারের পরিকল্পনায় ভুল স্বীকার ফিফার
ফাইনালে হেরে ভেঙে পড়া মেসিকে স্ত্রীর বার্তা: ‘তুমিই সবসময় সেরা’
মেসির সঙ্গে ‘প্রতারণা’ করেছে আর্জেন্টিনা
মেসি আর কী করলে গোল্ডেন বল পেতেন, ফিফাকে ইব্রাহিমোভিচের প্রশ্ন