ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক ফিফা উইন্ডো

ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন, কোথায়?

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পিএম
ছবি: সংগৃহীত

ক্লাব ফুটবলের ব্যস্ততা থামিয়ে শুরু হয়েছে সেপ্টেম্বরের আন্তর্জাতিক ফিফা উইন্ডো। আগামী ৬ অক্টোবর পর্যন্ত চলবে ১৬ দিনের এই আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা। এই সময়ে মাঠে দেখা যাবে লিওনেল মেসি, ভিনিসিয়ুস জুনিয়র ও বাংলাদেশের হামজা চৌধুরীদের মতো তারকাদের।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। তবে দেশের জার্সিতে শেষবারের মতো ভক্তদের বিদায় জানাতে মাঠে নামবেন আর্জেন্টাইন মহাতারকা। সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে তিনটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। এর মধ্যে মেসিকে দেখা যাবে শুধু শেষ ম্যাচে।

আর্জেন্টিনার ম্যাচ সূচি (বাংলাদেশ সময়):

৩০ সেপ্টেম্বর: আর্জেন্টিনা বনাম বলিভিয়া- মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়াম, কর্দোবা; রাত ২টা
২ অক্টোবর: আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো- লা বোম্বোনেরা, বুয়েনেস আইরেস; রাত ২টা
৬ অক্টোবর: আর্জেন্টিনা বনাম বেনিন- এল মনুমেন্টাল, বুয়েনেস আইরেস; রাত ২টা

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ ব্রাজিলের

বিশ্বকাপের শেষ ষোলোর হতাশা পেছনে ফেলে নতুন শুরুর লক্ষ্য নিয়ে মাঠে নামবে ব্রাজিল। সেপ্টেম্বরের উইন্ডোতে তিনটি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচের পর ভারতের বিপক্ষে প্রথমবারের মতো মুখোমুখি হবে ব্রাজিল।

ব্রাজিলের ম্যাচ সূচি (বাংলাদেশ সময়):

২৫ সেপ্টেম্বর: ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া—কাউন্ট্রি ব্যাংক স্টেডিয়াম, কুইন্সল্যান্ড; বিকেল ৪টা
২৯ সেপ্টেম্বর: ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া—সানকর্প স্টেডিয়াম, ব্রিসবেন; বিকেল ৪টা
৩ অক্টোবর: ব্রাজিল বনাম ভারত—সল্টলেক স্টেডিয়াম, কলকাতা; রাত ৮টা

ফিফা আসিয়ান কাপে হামজাদের ব্যস্ততা

সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে ফিফা আসিয়ান কাপে অংশ নেবে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।

প্রবাসী তরুণ ফুটবলার ফারহান আলী ওয়াহিদ, জিদান আলেকজান্ডার ইউসুফ ও শুকি ইতফুসারের অন্তর্ভুক্তিতে আক্রমণভাগ ও মাঝমাঠে শক্তি বাড়িয়েছে বাংলাদেশ। তাই টুর্নামেন্টে ইতিবাচক ফলের প্রত্যাশা নিয়ে মাঠে নামবে হামজারা।

বাংলাদেশের ম্যাচ সূচি (বাংলাদেশ সময়):

২৫ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম মালয়েশিয়া—গেলোরা বুং কার্নো স্টেডিয়াম, জাকার্তা; বিকেল ৩টা
২৮ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—গেলোরা বুং কার্নো স্টেডিয়াম, জাকার্তা; বিকেল ৩টা
১ অক্টোবর: বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া—গেলোরা বুং কার্নো স্টেডিয়াম, জাকার্তা; সন্ধ্যা সাড়ে ৬টা

অর্থাৎ, সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে বাংলাদেশ সময় অনুযায়ী ফুটবলপ্রেমীদের জন্য সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর মধ্যে থাকছে মেসির সম্ভাব্য শেষ আন্তর্জাতিক ম্যাচ, ব্রাজিল-অস্ট্রেলিয়ার দুই লড়াই এবং ব্রাজিল-ভারতের ঐতিহাসিক মুখোমুখি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোর আরও এক চমক, হাতছানি দিচ্ছে হাজার গোলের মাইলফলক
জাতীয় দল নিয়ে নানা অনিশ্চয়তার মধ্যেই ক্লাব ফুটবলে আলো ছড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এএফসি চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে ম্যাচে উজবেকিস্তানের ক্লাব নেফৎচি ফারগোনাকে হারিয়েছে তার দল। এই দুর্দান্ত একটি গোল করে ১ হাজার গোলের মাইলফলকের আরও কাছে এগিয়ে গেলেন তিনি। সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে কিং ইউনিভার্সিটি স্টেডিয়ামে ফারগোনাকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে আল নাসর। এদিন ম্যাচের ৩০ মিনিটেই এগিয়ে যায় রোনালদোর দল। নাওয়াফ বৌশালের অ্যাসিস্টে গোলকিপার বোতিরালি এরগাশেভকে পরাস্ত করেন অ্যাঞ্জেলো। এই গোলের আগে কিংসলে কোমান পেশির ইনজুরি নিয়ে ১৫ মিনিটে মাঠ ছাড়লে আল নাসর বড় ধাক্কা খায়।  আইমান ইয়াহিয়া তার বদলে মাঠে নামেন। প্রথমার্ধের খেলা যখন শেষ হওয়ার পথে, তখন দলের ব্যবধান বাড়ান রোনালদো। আইমানের কাছ থেকে পাস পেয়ে পর্তুগিজ সুপারস্টার আল নাসরের দ্বিতীয় গোল করেন।  এটি ছিল তার পেশাদার ক্যারিয়ারের ৯৮১তম গোল। এক হাজারের মাইলফলকে যেতে আর ১৯ গোল দরকার তার। দ্বিতীয়ার্ধে ফারগোনা এগিয়ে যায় আলিশার ওদিলোভের গোলে।  উজবেকিস্তানের ঘুরে দাঁড়ানোর আশায় পানি ঢালে আনভারজো গোফুরোভের আত্মঘাতী গো। খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগেই ৩-১ গোলে এগিয়ে যায় আল নাসর। আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল কোচের সঙ্গে মনোমালিন্য হওয়ার পর রোনালদো মাঝপথে জাতীয় দল ছাড়েন। ডেনমার্ক ম্যাচের আগে ক্যাম্প ছাড়ার কারণে সাময়িকভাবে তাকে নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল ফেডারেশন। তবে সব বিতর্ক একপাশে সরিয়ে রেখে টানা দ্বিতীয় ম্যাচে গোল করেছেন তিনি। আরটিভি/এসআর
রোনালদোর আরও এক চমক, হাতছানি দিচ্ছে হাজার গোলের মাইলফলক
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আবুধাবি টেস্টের শেষ দিনে আজ মাঠে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান। এ ছাড়াও মঙ্গলবার (১৩ অক্টোবর) টিভিতে বেশকয়েকটি ম্যাচ রয়েছে। ক্রিকেট আবুধাবি টেস্ট, ৫ম দিন বাংলাদেশ-আফগানিস্তান দুপুর ১২টা, টি স্পোর্টস ডারবান টেস্ট, ৫ম দিন দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া বেলা ১-৩০ মি., ট্যাপম্যাড ৩য় টি-টোয়েন্টি পাকিস্তান-শ্রীলঙ্কা সন্ধ্যা ৭টা, পিটিভি স্পোর্টস ফুটবল উয়েফা চ্যাম্পিয়নস লিগ সাবাহ-স্লাভিয়া প্রাহা রাত ১০-৪৫ মিনিট, সনি টেন ১ লেন্স-স্পোর্তিং সিপি রাত ১০-৪৫ মিনিট, সনি টেন ২ আর্সেনাল-লিল রাত ১টা, সনি টেন ১ অ্যাতলেটিকো মাদ্রিদ-ম্যানইউ রাত ১টা, সনি টেন ২ গ্যালাতাসারাই-বার্সেলোনা রাত ১টা, সনি টেন ৫ আরটিভি/এসআর
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্থিক অনিয়মের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে স্বাধীন কমিশনের রায়ের পর ক্লাবটির প্রতি সমর্থন জানাতে অভিনব উদ্যোগ নিয়েছেন সমর্থকরা। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের আগে আকাশে শত শত বাতাসভরা কলা উড়িয়ে পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনেন তারা।
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’
মাঠে ছন্দহীনতা, লাল কার্ডের ধাক্কা এরপর ব্যক্তিগত জীবনেও দুঃসংবাদ। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের প্রেমের সম্পর্ক আবারও ভেঙে গেছে।
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’
ভবিষ্যৎ ফুটবলের ১০ প্রতিভাবান তারকার নাম জানালেন মেসি
ফুটবলের ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাময় ১০ তরুণ খেলোয়াড়কে সামনে এনেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
ভবিষ্যৎ ফুটবলের ১০ প্রতিভাবান তারকার নাম জানালেন মেসি
আরও পড়ুন
বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা
আর্জেন্টিনার কাছে হারের পর ফিফাকে চ্যালেঞ্জ বুরকিনা ফাসোর প্রেসিডেন্টের
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি