ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসে নতুন মাইলফলক মেসির

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৯:০৭ এএম
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে তিনি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার পাশে জায়গা করে নিয়েছেন।

ম্যাচটিতে তিন গোল করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৬-তে উন্নীত করেন মেসি। এর আগে এককভাবে ১৬ গোল নিয়ে শীর্ষে ছিলেন ক্লোসা। ফলে এখন যৌথভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় নাম লিখিয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা।

বিশ্বকাপে বেশ কয়েকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে মাঠে নামেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে অংশ নেওয়ার মাধ্যমে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ খেলার কীর্তিও গড়েন তিনি।

ম্যাচের ১৭ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া দুর্দান্ত বাঁ-পায়ের শটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। গোলরক্ষক লুকা জিদান শটটি স্পর্শ করলেও তা ঠেকাতে পারেননি। প্রথমার্ধে এই একমাত্র গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

১৬ মিনিটে গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের শট গোলরক্ষকের গায়ে লেগে ফিরে এলে সামনে থাকা মেসি সহজেই বল জালে পাঠান। এই গোলের মাধ্যমে তিনি ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওর ১৫ গোলের রেকর্ড স্পর্শ করেন।

আরও পড়ুন

ম্যাচের ৭৬ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া শক্তিশালী শটে নিজের তৃতীয় ও দলের তৃতীয় গোল করেন মেসি। এর মধ্য দিয়ে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। একই সঙ্গে ২৭তম বিশ্বকাপ ম্যাচে খেলতে নেমে ক্লোসার সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডও স্পর্শ করেন।

মেসির হ্যাটট্রিকের দিনে দারুণ জয় তুলে নেয় আর্জেন্টিনা। আর বিশ্বকাপ ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ করেন ফুটবলের এই জীবন্ত কিংবদন্তি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর
শেয়ারবাজারে কারসাজি, প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর
আফগানিস্তান প্রিমিয়ার লিগে নাম নিবন্ধন করেছেন তাসকিন
আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে খেলতে আনুষ্ঠানিকভাবে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। বিষয়টি নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিশ্চিত করেছে এপিএল কর্তৃপক্ষ।
আফগানিস্তান প্রিমিয়ার লিগে নাম নিবন্ধন করেছেন তাসকিন
ম্যারাডোনার মৃত্যুর রহস্য নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে চলমান মামলায় শেষ মুহূর্তে এসে নতুন তথ্য সামনে এসেছে। আদালতের নিযুক্ত ফরেনসিক বিশেষজ্ঞ পাবলো ফেরারি জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণ ম্যারাডোনার মৃত্যুর সঙ্গে সম্পৃক্ত ছিল এই সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।
ম্যারাডোনার মৃত্যুর রহস্য নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
শচীনকে পেছনে ফেলে রুটের বিরল রেকর্ড
আন্তর্জাতিক ক্রিকেটে বিরল এক মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন তিনি।
শচীনকে পেছনে ফেলে রুটের বিরল রেকর্ড
সাকিবের ঘূর্ণিতে লণ্ডভণ্ড লডারডেল
ব্যাট হাতে ছোট্ট অবদান, বল হাতে বিধ্বংসী বোলিং অলরাউন্ড নৈপুণ্যে যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে আটলান্টা ফায়ারের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সাকিবের ঘূর্ণিতে লণ্ডভণ্ড লডারডেল
আরও পড়ুন
২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু
আর্জেন্টিনার ৩ প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি দিলো ফিফা
ফিফাকে ২৬ হাজার কোটি টাকা দেওয়ার চিঠি, বাংলাদেশ পাচ্ছে কত
রোনালদোকে নিয়েই পর্তুগালের দল ঘোষণা