ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি । ম্যাচের শুরুর একাদশে নামার সঙ্গে সঙ্গেই বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ আসরে খেলার অনন্য কীর্তি গড়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা।
শুধু তাই নয়, জাতীয় দলের জার্সিতে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলেও আরেকটি বিশেষ মাইলফলক স্পর্শ করেছেন মেসি। এর মাধ্যমে তিনি পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো এবং কুয়েতের বাদের আল-মুতাভার পর তৃতীয় ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচের ক্লাবে নাম লেখালেন।
২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা জেতানো মেসি এবারও ১০ নম্বর জার্সিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন। নিজের ষষ্ঠ বিশ্বকাপে রেকর্ডসংখ্যক পঞ্চমবারের মতো ১০ নম্বর জার্সি পরে মাঠে নেমেছেন তিনি। এর মাধ্যমে পেছনে ফেলেছেন আর্জেন্টিনার কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে, যিনি চারটি বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরেছিলেন।
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও ইতোমধ্যে নিজের করে নিয়েছেন মেসি। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ মিলিয়ে তার ম্যাচ সংখ্যা দাঁড়িয়েছে ২৭। চলমান আসরে সেই সংখ্যা আরও বাড়ানোর সুযোগ রয়েছে তার সামনে।
গোলের দিক থেকেও ইতিহাসের খুব কাছাকাছি অবস্থান করছেন মেসি। বিশ্বকাপে এখন পর্যন্ত ১৩ গোল করেছেন তিনি। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা জার্মানির মিরোস্লাভ ক্লোসার ঝুলিতে রয়েছে ১৬ গোল। ফলে আরও চারটি গোল করতে পারলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে যেতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক।
এ ছাড়া ২০০৬, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গোল করা মেসি এবারও জালের দেখা পেলে দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচটি পৃথক বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়বেন। বর্তমানে এই কীর্তির একমাত্র মালিক রোনালদো।
অ্যাসিস্টের ক্ষেত্রেও নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে রয়েছেন মেসি। বিশ্বকাপে তার অ্যাসিস্ট সংখ্যা ৮, যা আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ এবং ম্যারাডোনার সমান। চলমান আসরে আরও একটি অ্যাসিস্ট করলেই দেশের হয়ে বিশ্বকাপে সর্বাধিক অ্যাসিস্টের একক মালিক হবেন তিনি। আর দুটি অ্যাসিস্ট করতে পারলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ অ্যাসিস্টদাতার রেকর্ডও নিজের করে নেবেন।
অধিনায়ক হিসেবেও অনন্য এক কীর্তির সামনে দাঁড়িয়ে আছেন মেসি। এখন পর্যন্ত কোনো অধিনায়ক দুইবার বিশ্বকাপ জয়ের স্বাদ পাননি। আর্জেন্টিনা যদি এবারও শিরোপা জিততে পারে, তবে অধিনায়ক হিসেবে দুটি বিশ্বকাপ জেতা প্রথম ফুটবলার হবেন তিনি। পাশাপাশি দল ফাইনালে উঠলে বিশ্বকাপ ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে তিনবার দলকে ফাইনালে তোলার রেকর্ডও গড়বেন মেসি। এর আগে তার নেতৃত্বেই ২০১৪ ও ২০২২ সালে ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা। একবার শিরোপা জিতেছে, আরেকবার রানার্সআপ হয়েছে।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে।
এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে।
ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।
আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা।
এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি।
এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)।
আরটিভি/এসআর
শুভ জন্মদিন লিটন দাস
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্টাইলিশ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান লিটন কুমার দাসের আজ জন্মদিন। ১৯৯৪ সালের আজকের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করা এই তারকা ক্রিকেটার আজ ৩১ বছরে পা দিলেন।
নান্দনিক ব্যাটিং শৈলী আর দুর্দান্ত উইকেটকিপিং দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ ক্রিকেটের এক অপরিহার্য অংশ হিসেবে। ডানহাতি এই ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০১৫ সালে।
অভিষেকের পর থেকেই তার দৃষ্টিনন্দন সব শট ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে। ক্যারিয়ারের শুরুতে ধারাবাহিকতার কিছুটা অভাব থাকলেও সময়ের সাথে সাথে নিজেকে পরিণত করেছেন দলের অন্যতম সেরা পারফর্মার হিসেবে।
তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে অসংখ্য ম্যাচজয়ী ইনিংস খেলেছেন তিনি। বর্তমানে লিটন দাস বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে দল সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে।
এছাড়াও, টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটেও তিনি দলের সিনিয়র সদস্য ও সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন। উইকেটের পেছনে তার বিশ্বস্ততা এবং ব্যাটিংয়ে তার আগ্রাসী অথচ ক্লাসিকাল ধরন তাকে বিশ্ব ক্রিকেটে একটি বিশেষ পরিচিতি এনে দিয়েছে।
ক্রিকেট মাঠে তার অর্জনের তালিকা বেশ লম্বা। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০০ রানের মাইলফলক স্পর্শ করা ব্যাটসম্যানদের মধ্যে তিনি অন্যতম। এছাড়াও, তার ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি।
আরটিভি/এসআর
আরও পড়ুন
ভবিষ্যৎ ফুটবলের ১০ প্রতিভাবান তারকার নাম জানালেন মেসি