ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে যে বার্তা দিলেন তার স্ত্রী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০২:২৯ পিএম
মেসিকে নিয়ে যে বার্তা দিলেন তার স্ত্রী।ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে অভিযান শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। আর এই জয়ের নায়ক ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। যিনি বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়েছেন।

স্বামীর এই অসাধারণ অর্জনের পর আবেগ ধরে রাখতে পারেননি মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তিনি মেসিকে উদ্দেশ করে ভালোবাসা ও গর্বের বার্তা শেয়ার করেন। সন্তানদের সঙ্গে মেসির কিছু ছবি পোস্ট করে তিনি স্প্যানিশ ভাষায় লেখেন, এগিয়ে যাও আর্জেন্টিনা! সবসময় তোমার পাশে আছি। তুমি অবিশ্বাস্য!

image

আন্তোনেলার এই পোস্ট মুহূর্তেই ভক্তদের নজর কেড়ে নেয়। কমেন্টে অসংখ্য সমর্থক মেসির প্রশংসায় ভাসান। কেউ তাকে ‘অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেন, আবার কেউ ‘সর্বকালের সেরা’ হিসেবে আখ্যা দেন। অনেকেই আন্তোনেলা ও তাদের সন্তানদের মেসির সবচেয়ে বড় সমর্থক হিসেবে উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্জেন্টিনা। ১৭তম মিনিটে রদ্রিগো ডি পলের বাড়ানো বল থেকে প্রথম গোল করেন মেসি। এরপর দ্বিতীয়ার্ধে মাত্র ১৬ মিনিটের ব্যবধানে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। তার দুর্দান্ত পারফরম্যান্সে গ্রুপ ‘জে’-এর শীর্ষে উঠে এসেছে আর্জেন্টিনা।

এই হ্যাটট্রিকের মাধ্যমে ৩৮ বছর বয়সী মেসি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায়ও নতুন উচ্চতায় পৌঁছেছেন। ম্যাচের আগে তার গোলসংখ্যা ছিল ১৩। আলজেরিয়ার বিপক্ষে তিন গোল করার ফলে তিনি ১৬ গোল নিয়ে মিরোস্লাভ ক্লোসার সমান হয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের শীর্ষে যৌথভাবে অবস্থান করছেন।

আরও পড়ুন

বিশ্বকাপের পরবর্তী ম্যাচে আগামী ২২ জুন ডালাসের আর্লিংটনে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচেও গ্যালারিতে আন্তোনেলা ও সন্তানদের উপস্থিতি দেখার অপেক্ষায় থাকবেন সমর্থকরা। মেসির দুর্দান্ত ফর্ম অব্যাহত থাকলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এককভাবে নিজের করে নেওয়ার সুযোগও রয়েছে তার সামনে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
দীর্ঘ আট বছর পর আবারও দেশজুড়ে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর সফল সমাপ্তি হয়েছে। ২৫ হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ২১ জন উদীয়মান বোলার।
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
লিওনেল মেসির বাঁ পায়ের জাদুতে মুগ্ধ ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। আর্জেন্টাইন মহাতারকার মতো বাঁ পায়ের অসাধারণ দক্ষতা নিজের মধ্যে থাকলে প্রতিপক্ষের জন্য তাকে থামানো কঠিন হয়ে পড়ত বলে মনে করেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে শেষ হলো তার ১৪ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
বার্সা, ম্যান ইউ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বার্সা, ম্যান ইউ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
যে তালিকায় মেসি-রোনালদোকে পেছনে ফেললেন গিল