ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের দেশে পানি বিক্রেতার হাঁস কেন এত জনপ্রিয়?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১২:১৭ পিএম
বিশ্বকাপের দেশে পানি বিক্রেতার হাঁস কেন এত জনপ্রিয়।ছবি: সংগৃহীত

মেক্সিকোর পানীয় বিক্রেতার পোষা হাঁস ‘মেরলিন’ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন তারকা হয়ে উঠেছে এমনকি অনেকেই তাকে অনানুষ্ঠানিক বিশ্বকাপ মাসকট হিসেবেও দেখতে শুরু করেছে।

dm_260613_COM_SOC_News_ESPN_meets_viral_duck_in_Mexico_jersey_20260613_GLOBAL_FIFA

ফিফা বিশ্বকাপ ২০২৬ প্রথমবারের মতো তিনটি দেশে (কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র) যৌথভাবে আয়োজন হচ্ছে। এই টুর্নামেন্টের জন্য ইতোমধ্যেই তিনটি অফিসিয়াল মাসকট ঘোষণা করা হয়েছে কানাডার “ম্যাপল দ্য মুজ”, মেক্সিকোর “জায়ু দ্য জাগুয়ার” এবং যুক্তরাষ্ট্রের “ক্লাচ দ্য বাল্ড ঈগল”। তবে এসবের বাইরে মেক্সিকো সিটির একটি সাধারণ হাঁস এখন আলাদা আলোচনার কেন্দ্রবিন্দু।

এই হাঁসটির নাম মেরলিন। মালিক কার্লা গোমেজ, যিনি রাস্তায় তার ছেলে ক্রিস্টিয়ানকে সঙ্গে নিয়ে পানীয় বিক্রি করেন। মেরলিনকে সাধারণত ছোট জার্সি ও মোজা পরিয়ে সঙ্গে রাখেন তারা। সম্প্রতি মেক্সিকো সিটির রিফর্মা অ্যাভিনিউতে একটি ম্যাচ-উৎসবের সময় ভিড়ের মধ্যে হাঁসটিকে ঘুরতে দেখা যায়। সেই মুহূর্ত ভিডিও আকারে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, জার্সি পরা মেরলিন ভিড়ের মধ্যে স্বাভাবিকভাবে হাঁটছে, আর উৎসবমুখর মানুষরা তাকে ঘিরে সেলফি তুলছে ও ভিডিও করছে। এরপর থেকেই অনেক ভক্ত দাবি করতে থাকেন বিশ্বকাপ চলাকালে মেরলিনকেই মেক্সিকোর অনানুষ্ঠানিক মাসকট করা হোক।

মালিক কার্লা গোমেজ বলেন, তারা কোনো বিতর্ক চান না এবং ফিফার অফিসিয়াল মাসকটদেরও সম্মান করেন। তার ভাষায়, আমরা কখনও ভাবিনি মেরলিন এত জনপ্রিয় হয়ে উঠবে।

বর্তমানে মেরলিন ও তার মালিককে রাস্তায় প্রায়ই ভক্তরা থামিয়ে সেলফি নিচ্ছেন। এমনকি ভিড়ের ক্লান্তি কাটাতে মেরলিনকে মাঝে মাঝে শহরের ফোয়ারায় ঠান্ডা হতেও দেখা যাচ্ছে।

আরও পড়ুন

এক সাধারণ রাস্তার হাঁস এখন বিশ্বকাপ-উন্মাদনার অপ্রত্যাশিত কিন্তু প্রিয় একটি মুখ হয়ে উঠেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইয়ামালের খোঁচার জবাব দিলেন কেইন
ব্যালন ডি’অর নিয়ে লামিনে ইয়ামালের মন্তব্যের জবাব দিয়েছেন হ্যারি কেইন। তবে বার্সেলোনার তরুণ তারকার মন্তব্যের পাল্টা আক্রমণে যাননি বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার। বরং নিজের পারফরম্যান্স দিয়েই জবাব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
ইয়ামালের খোঁচার জবাব দিলেন কেইন
গুগল রেটিংয়ে যে স্টেডিয়াম সবচেয়ে এগিয়ে
ইংল্যান্ডের ফুটবল স্টেডিয়ামগুলোর মধ্যে গুগল রেটিংয়ে সবচেয়ে এগিয়ে লিভারপুলের অ্যানফিল্ড। ৫৪ হাজার ৫৪৬টি ভোটের ভিত্তিতে ঐতিহাসিক এই স্টেডিয়ামের রেটিং ৪.৭। একই রেটিং পেয়েছে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়াম ও নটিংহাম ফরেস্টের সিটি গ্রাউন্ড। তবে ভোটের সংখ্যা বেশি হওয়ায় অ্যানফিল্ডকে তালিকার শীর্ষে রাখা হয়েছে।
গুগল রেটিংয়ে যে স্টেডিয়াম সবচেয়ে এগিয়ে
ফিফা আসিয়ান কাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
ফিফা আসিয়ান কাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ
বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ নারী দলকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২ থেকে ১৬ অক্টোবর পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ত্রিদেশীয় সিরিজ।  বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই সূচি প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ত্রিদেশীয় সিরিজে তিনটি দলই একে অপরের বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলবে। অর্থাৎ, লিগ পর্বে প্রতিটি দলের ম্যাচ হবে মোট ছয়টি। লিগ শেষে যথারীতি পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। বাংলাদেশ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল ২৯ সেপ্টেম্বর পাকিস্তানে পা রাখবে। সিরিজের আগে ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে তিন দলই অনুশীলন করবে। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে এটিই হবে মেয়েদের প্রথম কোনো বহুজাতিক সিরিজ। ২০২৫ সালের নভেম্বরে দীর্ঘ ১৭ বছর পর দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান ওয়ানডে সিরিজ দিয়ে ভেন্যুটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছিল।  উল্লেখ্য, এসিসি অনূর্ধ্ব-১৯ প্রমীলা এশিয়া কাপ ও আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে তিন দলের কাছেই ভীষণ গুরুত্ব পাচ্ছে এই সিরিজ। প্রতিটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়। একনজরে বাংলাদেশের ম্যাচের সূচি ২ অক্টোবর - পাকিস্তান বনাম বাংলাদেশ ৫ অক্টোবর - শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ৬ অক্টোবর - পাকিস্তান বনাম বাংলাদেশ ৮ অক্টোবর - বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ১১ অক্টোবর - পাকিস্তান বনাম বাংলাদেশ ১৪ অক্টোবর - শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ফাইনাল- ১৬ অক্টোবর। আরটিভি/এসআর  
পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ
রোনালদো-মেসির থেকেও অঢেল সম্পত্তির মালিক কে এই ফুটবলার?
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার কে? এই প্রশ্ন আসলেই স্বাভাবিকভাবেই মুখে চলে আসে রোনালদো-মেসির নাম। তবে এবার জানা গেল ভিন্ন তথ্য। এই দুই ফুটবল কিংবদন্তি ছাড়াও ধনী ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন ফাইক বলকিয়াহ। জানা গেছে,  ১৯৯৮ সালে জন্মগ্রহণ করা এই ফুটবলার ব্রুনাই রাজপরিবারের একজন সদস্য এবং পেশাদার ফুটবলে উইঙ্গার হিসেবে খেলেন। এছাড়াও ব্রুনাই জাতীয় দলের অধিনায়ক হিসেবে খেলেছেন তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যম ডিয়ারিও এএস প্রতিবেদন অনুযায়ী, তার সম্পদের আনুমানিক মূল্য প্রায় ২০ থেকে ৩০ বিলিয়ন মার্কিন ডলার। এই বিপুল পারিবারিক সম্পদের কারণেই ফুটবল বিশ্বে তাকে আনুষ্ঠানিকভাবে ‘সবচেয়ে ধনী ফুটবলার’ হিসেবে বিবেচনা করা হয়।  রাজপরিবারের সঙ্গে এই ঘনিষ্ঠ রক্তের সম্পর্কের কারণেই এত বিশাল পরিমাণ ধন-সম্পদের মালিক তিনি। সম্প্রতি তাকে নিয়ে আলোচনা তৈরি হওয়ার পেছনে রয়েছে একটি বিশেষ কারণ। থাইল্যান্ডের শীর্ষ লিগের ক্লাব রাতচাবুরির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হলে আর নবায়ন করেনি। যে কারণে বর্তমানে ফ্রি এজেন্ট ফাইক বলকিয়াহ। যার ফলে ফুটবল অঙ্গনে নতুন করে বাড়তি আলোচনা তৈরি করেছে তার অঢেল সম্পত্তি।  আরটিভি/এসআর  
রোনালদো-মেসির থেকেও অঢেল সম্পত্তির মালিক কে এই ফুটবলার?
আরও পড়ুন
২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু
২৪ বছরের ‘বুড়ি হাঁস’, এখনও আয় করে
আর্জেন্টিনার ৩ প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি দিলো ফিফা
ফিফাকে ২৬ হাজার কোটি টাকা দেওয়ার চিঠি, বাংলাদেশ পাচ্ছে কত