ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

এবার মেসির যে রেকর্ডের দিকে এমবাপ্পের নজর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০১:০৮ পিএম
এবার মেসির যে রেকর্ডের দিকে এমবাপ্পের নজর। ছবি: সংগৃহীত

ফ্রান্স জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নতুন মাইলফলক স্পর্শ করেছেন কিলিয়ান এমবাপ্পে। সেনেগালের বিপক্ষে ৩-১ গোলের জয়ে জোড়া গোল করে তিনি ছাড়িয়ে গেছেন অলিভিয়ের জিরুকে এবং দেশের হয়ে নিজের গোলসংখ্যা নিয়ে গেছেন ৫৮তে।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফরাসি অধিনায়কের জোড়া গোলেই নিশ্চিত হয় জয়। এই অর্জনের মাধ্যমে ২৭ বছর বয়সেই ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন এমবাপ্পে। ম্যাচ শেষে সতীর্থরা তাকে ‘৫৮’ লেখা বিশেষ জার্সি উপহার দিয়ে উদযাপন করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে এমবাপ্পে লেখেন, জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়া তার জন্য বড় গর্বের বিষয় হলেও সামনে আরও অনেক লক্ষ্য বাকি রয়েছে।

এখন তার পরবর্তী লক্ষ্য হয়ে উঠেছে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড। বর্তমানে বিশ্বকাপে তার গোলসংখ্যা ১৪। আর মাত্র ২ গোল করলেই তিনি ছুঁয়ে ফেলবেন ১৬ গোলের সর্বোচ্চ রেকর্ড, যা যৌথভাবে ধরে রেখেছেন লিওনেল মেসি এবং জার্মানির মিরোস্লাভ ক্লোসা।

আরও পড়ুন

বিশেষজ্ঞদের মতে, বর্তমান ফর্ম ও বয়স বিবেচনায় এই রেকর্ড ভাঙার বাস্তব সম্ভাবনা এমবাপ্পের সামনে রয়েছে, এবং এটি হয়তো আগামী বিশ্বকাপেই ঘটতে পারে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চকর এক জয়ের ইতিহাস গড়েছে তুরস্কের ক্লাব ফেনেরবাচে। দুইবার পিছিয়ে পড়েও সাবেক ক্লাব লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে তুর্কি জায়ান্টরা।
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
শেষ মুহূর্তের গোলে রিয়ালের অবিশ্বাস্য জয়, এথেন্সকে হারিয়ে চারে চার
শেষ মুহূর্তের নাটকীয় গোলে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে দুইবার পিছিয়ে পড়েও অসাধারণ প্রত্যাবর্তনে গ্রিক ক্লাব এইকে এথেন্সকে ৩-২ গোলে হারিয়েছে জোসে মরিনহোর দল।
শেষ মুহূর্তের গোলে রিয়ালের অবিশ্বাস্য জয়, এথেন্সকে হারিয়ে চারে চার
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
ক্রিকেট মাঠে ভারতীয় অধিনায়ক শুভমান গিলের কপালের পাশে ছোট্ট একটি বিশেষ ডিভাইস ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
ফুটবল মাঠে লাল কার্ড দেখার ঘটনা নতুন নয়। তবে এক ম্যাচে ৫১ জনকে লাল কার্ড দেখানোর ঘটনা সত্যিই অবিশ্বাস্য।
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
আরও পড়ুন
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি