ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

‘রোনালদোর জেদে ডু্বছে পর্তুগাল’, একাদশ থেকে বাদ দেওয়ার দাবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৯:০৪ পিএম
ছবি: এএফপি

২০২৬ বিশ্বকাপের শুরুটা ভালো করতে পারেনি পর্তুগাল। ডিআর কঙ্গোর বিপক্ষে এগিয়ে থেকেও ড্র করে মাঠ ছেড়েছে পর্তুগিজরা। দলের এই ব্যর্থতায় দুঃখ প্রকাশ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোও। এবার সেই তারকা ফুটবলারই তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

বিশ্বকাপের প্রথম ম্যাচে রোনালদোর হতাশাজনক পারফরম্যান্সের পর্তুগালের মূল একাদশে তার জায়গা পাওয়া নিয়ে বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে। রোনালদো মেসি-হালান্ডদের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে দলকে ডুবাচ্ছেন বলে দাবি তুলেছেন সাবেক ফরাসি তারকা লুই সাহা।

তিনি মনে করেন, ৪১ বছর বয়সে এসেও রোনালদো যেভাবে লিওনেল মেসি এবং আর্লিং হালান্ডের মতো তরুণ তুর্কিদের সঙ্গে গোলস্কোরিংয়ের প্রতিযোগিতায় নামতে চাচ্ছেন, তা দলের জন্য হিতে বিপরীত হচ্ছে। উত্তর আমেরিকায় চলমান এই বিশ্বকাপে পর্তুগাল যদি সফল হতে চায়, তাহলে রোনালদোকে তার নিজের অতিরিক্ত প্রতিযোগিতামূলক মনোভাব থেকে রক্ষা করতে হবে।

সেই সঙ্গে দলের প্রয়োজনে এখন রোনালদোকে শুরুর একাদশ থেকে বাদ দেওয়ার জোরালো দাবি তুলেছেন সাবেক এই ইউনাইটেড তারকা। সম্প্রতি ক্যাসিনোলাইজে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সাহা।

আরও পড়ুন

তিনি বলেন, ক্রিশ্চিয়ানো রোনালদোকে তার নিজের জেদ থেকে বাঁচাতে হবে। কারণ ক্রিশ্চিয়ানো সবসময় হালান্ড, এমবাপ্পে এবং মেসির সাথে প্রতিযোগিতায় লিপ্ত হতে চায়। সে রেকর্ড ভাঙার জন্য প্রতিটি মিনিট মাঠে থাকতে চায়—এটাই তার মানসিকতা এবং আমরা তা বুঝি।

‘তবে আমি মনে করি তার এটাও বোঝা উচিত যে, পর্তুগালের এখন খেলার গতি বাড়ানো প্রয়োজন। দল এখন প্রতিপক্ষের ওপর প্রেসিং করতে চায় এবং শক্তির মাত্রা সর্বোচ্চ পর্যায়ে রাখতে চায়; আর এর জন্য দলে পরিবর্তন আনা জরুরি।’

সাহা বলেন, কখনও কখনও সে নিজেই এর সমাধান তৈরি করেছে। তার ফিটনেস এখনও বেশ উঁচুমাপের, এই মুহূর্তগুলোর জন্য সে কঠোর পরিশ্রম করেছে এবং আমি বিশ্বাস করি সে সঠিক উপায়েই এর প্রতিক্রিয়া দেখাবে। তবে কিছু ম্যাচে মাঠের পরিস্থিতি তার জন্য বেশ কঠিন হয়ে উঠবে, যা সে নিজেও টের পাবে।

রোনালদোর মতো একজন মহাতারকাকে দলের প্রয়োজনে মার্তিনেজ বেঞ্চে বসানোর সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন কি না, তা নিয়ে এখন ফুটবল বিশ্বে আলোচনা তুঙ্গে। দ্বিতীয় ম্যাচের শুরুর একাদশে রোনালদো থাকে কিনা সেটাই এখন দেখায় বিষয়।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসিকে ছাড়িয়ে রোনালদোর রেকর্ডের পথে কেইন
চ্যাম্পিয়নস লিগে বয়স ৩০ পেরোনোর পর গোল করার হিসাবে লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন হ্যারি কেইন। এবার ইংল্যান্ড অধিনায়কের সামনে ক্রিস্তিয়ানো রোনালদোর রেকর্ড স্পর্শ করার হাতছানি। ভাইকিংয়ের বিপক্ষে জোড়া গোল করে নতুন মাইলফলক গড়ার পাশাপাশি সেই সম্ভাবনাও জোরালো করেছেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ভাইকিংয়ের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে বায়ার্ন। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে জার্মান ক্লাবটি। বিরতির পর ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান কেইন। ছয় মিনিট পর হেডে নিজের দ্বিতীয় গোল করে দলকে সমতায় ফেরান তিনি। পরে লুইস দিয়াজের গোলে এগিয়ে গেলেও শেষ মুহূর্তে গোল হজম করে জয় হাতছাড়া করে বায়ার্ন। ভাইকিংয়ের বিপক্ষে জোড়া গোলের সুবাদে চ্যাম্পিয়নস লিগে ৩০ বছর বয়সের পর কেইনের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩৬। এ জন্য তিনি খেলেছেন ৪০টি ম্যাচ। অন্যদিকে, একই বয়সের পর ৪৮ ম্যাচে ৩৫ গোল করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। অর্থাৎ মেসির চেয়ে আট ম্যাচ কম খেলেই তাকে ছাড়িয়ে গেছেন কেইন। তবে এই তালিকায় এখনো সবার ওপরে রয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ৩০ বছর বয়সের পর চ্যাম্পিয়নস লিগে ৭৪ ম্যাচ খেলে ৬৮ গোল করেছেন তিনি। রোনালদোর সেই রেকর্ড ভাঙতে হলে কেইনকে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে। এদিকে, চ্যাম্পিয়নস লিগে টানা ম্যাচে গোল করার রেকর্ডেও রোনালদোর দিকে এগোচ্ছেন কেইন। ভাইকিংয়ের বিপক্ষে গোল করে টানা নয় ম্যাচে জালের দেখা পেয়েছেন তিনি। এই কীর্তি রয়েছে রবার্ট লেভানডফস্কি ও রুড ফন নিস্টেলরয়েরও। আর টানা ১১ ম্যাচে গোল করে এই তালিকার শীর্ষে আছেন রোনালদো। আগামী সপ্তাহে বায়ার্নের মাঠে আর্সেনালের বিপক্ষে গোল করতে পারলে টানা ১০ ম্যাচে গোল করার কীর্তি গড়বেন কেইন। এরপর আগামী মাসে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গোল করতে পারলে রোনালদোর টানা ১১ ম্যাচে গোলের রেকর্ড স্পর্শ করার সুযোগ পাবেন ইংলিশ ফরোয়ার্ড। চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছেন কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে নয় ম্যাচে আট গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও চার গোল। বুন্দেসলিগার প্রথম পাঁচ ম্যাচে তার গোল তিনটি, সঙ্গে রয়েছে তিনটি অ্যাসিস্ট। জাতীয় দলের হয়েও দারুণ সময় কাটছে কেইনের। সম্প্রতি ইংল্যান্ডের হয়ে নিজের ১২৫তম ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে সাবেক গোলরক্ষক পিটার শিলটনের পাশে বসেছেন এই স্ট্রাইকার। আন্তর্জাতিক বিরতিতে ইংল্যান্ডের চার ম্যাচে ছয় গোল করে জাতীয় দলের হয়ে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯১। চ্যাম্পিয়নস লিগে মেসিকে পেছনে ফেলার পর এবার রোনালদোর রেকর্ডের দিকে চোখ কেইনের। ধারাবাহিক এই গোল-ছন্দ ধরে রাখতে পারলে ইউরোপীয় ক্লাব ফুটবলের মঞ্চে আরও একটি বড় কীর্তি গড়ার সুযোগ রয়েছে তাঁর সামনে। আরটিভি/এসকে
মেসিকে ছাড়িয়ে রোনালদোর রেকর্ডের পথে কেইন
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
চ্যাম্পিয়ন্স লিগে দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইনের জোড়া গোলের পর লুইস দিয়াজের গোলে এগিয়েও গিয়েছিল জার্মান জায়ান্টরা।
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
ম্যাচের বয়স তখন মাত্র ৫৩ সেকেন্ড। এর মধ্যেই গোল হজম করে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুতেই ধাক্কা খাওয়া দলটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি।
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
শুরুতে পিছিয়ে পড়ে শঙ্কায় পড়লেও শেষ পর্যন্ত দাপুটে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে তুরস্কের ক্লাব গালাতাসারাইকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল।
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা
আরও পড়ুন
রোনালদোর আরও এক চমক, হাতছানি দিচ্ছে হাজার গোলের মাইলফলক
পর্তুগাল দল থেকে নিষেধাজ্ঞার মুখে রোনালদো
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো