ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৬:৩৩ পিএম
বিশ্বকাপে ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর।ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচকে ঘিরে ভক্তদের আগ্রহের মধ্যেই আলোচনায় এসেছে হাঙর ‘রিতিনিয়া’। ব্রাজিলের রিও ডি জেনেইরো অ্যাকুয়ারিয়ামের এই হাঙরটি এবার ব্রাজিল-হাইতি ম্যাচের সম্ভাব্য ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) অ্যাকুয়ারিয়ামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রিতিনিয়ার সামনে ব্রাজিল ও হাইতির প্রতীকসংবলিত দুটি বিকল্প রাখা হয়। সেখান থেকে হাঙরটি ব্রাজিলের প্রতীক বেছে নেয়, যা সেলেসাওদের জয়ের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

তবে বিশ্বকাপ শুরুর আগে রিতিনিয়া আলোচনায় এলেও তার প্রথম ভবিষ্যদ্বাণী সফল হয়নি। ব্রাজিলের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে সেলেসাওদের জয়ের পূর্বাভাস দিয়েছিল সে। কিন্তু ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় সেই অনুমান ভুল প্রমাণিত হয়।

বিশ্বকাপে ব্রাজিল নিজেদের অভিযান শুরু করেছে মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে। অন্যদিকে তুলনামূলক দুর্বল দল হাইতি প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে। ফলে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

ফুটবল টুর্নামেন্টে প্রাণীদের মাধ্যমে ম্যাচের ফলাফল অনুমান করার ঘটনা নতুন নয়। ২০১০ বিশ্বকাপে অক্টোপাস ‘পল’ একাধিক ম্যাচের ফল সঠিকভাবে অনুমান করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিল। সেই স্মৃতি ফিরিয়ে আনতেই এবার রিও ডি জেনেইরোর অ্যাকুয়ারিয়ামে হাঙর রিতিনিয়াকে নিয়ে আয়োজন করা হয়েছে বিশেষ এই ভবিষ্যদ্বাণী পর্ব।

আরও পড়ুন

এখন দেখার বিষয়, হাঙর রিতিনিয়ার সর্বশেষ ভবিষ্যদ্বাণী মাঠের লড়াইয়ে কতটা সত্যি প্রমাণিত হয়। ব্রাজিল ও হাইতির মধ্যকার ম্যাচের ফলই দেবে সেই উত্তর।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল মাঠ নির্মাণ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় নির্মিত মাঠ দুটির নাম দেওয়া হয়েছে ‘ফিফা অ্যারেনা’।
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
মরক্কো ও পিএসজির তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের মামলায় ফ্রান্সের সর্বোচ্চ আদালতে করা আপিল খারিজ হয়ে গেছে। ফলে ২০২৩ সালের ওই অভিযোগের ঘটনায় হো-দ্য-সেন বিভাগের ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে পিএসজির এই ডিফেন্ডারকে।
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আর্থিকভাবেও দারুণ সময় পার করছে বার্সেলোনা। ক্লাবটির ২০২৫-২৬ মৌসুমের রাজস্ব রেকর্ড ১ দশমিক ০৬ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে।
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা ও জাতীয় দলের কোচের সঙ্গে আলোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ৪১ বছর বয়সী এই তারকা।
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
ব্যালন ডি’অর কে জিতবেন, জানিয়ে দিলেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে
আগামী ২৬ অক্টোবর জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি কার হাতে উঠবে, তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। এবার সেই আলোচনায় নিজের প্রত্যাশার কথা জানালেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
ব্যালন ডি’অর কে জিতবেন, জানিয়ে দিলেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে
আরও পড়ুন
২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু
আর্জেন্টিনার ৩ প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি দিলো ফিফা
ফিফাকে ২৬ হাজার কোটি টাকা দেওয়ার চিঠি, বাংলাদেশ পাচ্ছে কত
রোনালদোকে নিয়েই পর্তুগালের দল ঘোষণা