ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

কষ্টার্জিত জয়ে একযুগ পর বিশ্বকাপের নকআউট পর্বে জার্মানি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৮:৩৮ এএম
কষ্টার্জিত জয়ে একযুগ পর বিশ্বকাপের নকআউট পর্বে জামানি। ছবি: এএফপি

কুরাসাওকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল জার্মানি। তবে আইভরি কোস্টের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। কিন্তু কষ্টার্জিত জয়ে একযুগ পর বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

শনিবার (২০ জুন) দিবাগত রাতে টরন্টোয় আইভরি কোস্টের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জিতে জার্মানি।

এদিন ম্যাচের ৩০ মিনিটেই ১-০ গোলে পিছিয়ে পড়ে জার্মান শিবির। ফ্রাঙ্ক কেসির গোলে জার্মানির বিপক্ষে এগিয়ে যায় আইভরি কোস্ট। বক্সের মধ্যে জটলার ভেতর ফিরতি বলে নেয়া শটে গোল করেন কেসি।

পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া জার্মানি দুর্দান্ত কামব্যাক করে জয় ছিনিয়ে আনে। বিরতি থেকে ফিরে একের পর এক আক্রমণ চালিয়ে যায় নাগেলসম্যানের শিষ্যরা। ম্যাচের ফল নিজেদের করে নিতে একসঙ্গে তিনজন বদলি খেলোয়াড়কে মাঠে নামান জার্মান বস।

আরও পড়ুন

তবে দ্রুতই ফল পান তিনি। ম্যাচের ৬৮ মিনিটে ডেনিজ উনদাভের গোলে সমতায় ফেরে জার্মানরা। নাদিম আমিরির পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন তিনি। তারা দুজনেই বিরতির পর বদলি হিসেবে মাঠে নামেন। শেষ মুহূর্তে যোগ করা সময়ে জয়সূচক গোলটিও করেন উনদাভ।

২০১৪ সালের বিশ্বকাপ জেতার পর ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে পারেনি জার্মানি। তবে এবার সেই ফাঁড়া কাটাতে সক্ষম হয়েছে তারা।

পাশাপাশি ২০০৬ সালের পর বিশ্বকাপে টানা দুটি ম্যাচ না জেতার যে ইতিহাস তৈরি হয়েছিল আইভরি কোস্টকে হারিয়ে সেই ইতিহাসও বদলালো জার্মান শিবির।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ