ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সুইডেনকে বিধ্বস্ত করে ব্রাজিলের রেকর্ড ভাঙল নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুন ২০২৬, ১০:২০ এএম
সুইডেনকে বিধ্বস্ত করে ব্রাজিলের রেকর্ড ভাঙল নেদারল্যান্ডস। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে নেদারল্যান্ডস। দাপুটে ফুটবল খেলে সুইডেনকে ৫-১ গোলের ব্যবধানে হারিয়েছে ডাচরা।

এই জয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে পেছনে ফেলেছে নেদারল্যান্ডস। বিশ্বকাপে ১৯৫৮ থেকে ১৯৬৬ পর্যন্ত টানা ১৩ ম্যাচ অপরাজিত ছিল ফুটবল-রাজাখ্যাত পেলের ব্রাজিল। এবার নেদারল্যান্ডসকে সেই রেকর্ড ভেঙে দিয়েছে।

চলতি বিশ্বকাপে নামার আগে নেদারল্যান্ডস তাদের চেয়ে এক ম্যাচ পিছিয়ে ছিল। এরপর জাপানের সঙ্গে ড্র করেই সেলেসাওদের সমান ১৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করে রোনাল্ড কোম্যানের দল। গতকাল ১৪তম ম্যাচ অপরাজেয় থেকে তারা রেকর্ডটি একান্তই নিজেদের করে নিলো।

আরও পড়ুন

ফিফা ২০১০ বিশ্বকাপের ফাইনালে শেষবার হেরেছিল নেদারল্যান্ডস। ১১৬ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তা গোল করলে স্পেনের কাছে হেরে তাদের প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে গিয়েছিল। এরপর থেকে আর বিশ্বকাপে ম্যাচের নির্ধারিত সময়ে হারেনি নেদারল্যান্ডস।

২০১৪ ও ২০২২ আসরে অংশ নিয়ে তারা টাইব্রেকারে হেরে বিদায় নেয়। আশ্চর্যজনকভাবে ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্ব পেরোতে পারেনি ডাচরা।

চলমান বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেমে হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে সুইডেনের চেনা রক্ষণাত্মক দেয়ালকে স্রেফ উড়িয়ে দিল নেদারল্যান্ডস।

প্রথমার্ধে ব্রায়ান ব্রবি এবং দ্বিতীয়ার্ধে কোডি গাকপোর জোড়া গোলের পর শেষদিকে স্কোরশিটে নাম তোলেন ক্রিসেনসিও সামারভিল। ৫ গোল হজম করা সুইডিশরা ব্যবধান কমায় অ্যান্টনি ইলাঙ্গার একমাত্র গোলে।

বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ অপরাজেয় থাকার রেকর্ড গড়া নেদারল্যান্ডস ‘এফ’ গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে। নকআউট রাউন্ডে ওঠার ক্ষেত্রে বেশ এগিয়েও গেছে কোম্যানের দল। এ ছাড়া ৩ পয়েন্ট নিয়ে সুইডেন দুই এবং তিনে থাকা জাপানের পয়েন্ট ১। ১ ম্যাচ খেলে শূন্য পয়েন্ট নিয়ে তিউনিসিয়া তলানিতে রয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের
ব্রাজিলে ভোটগ্রহণ শেষ, লুলা-বলসোনারোর হাড্ডাহাড্ডি লড়াই
ব্রাজিল কেন ঘুরে ঘুরে বিদেশের মাটিতে প্রীতি ম্যাচ খেলে?
ব্রাজিলে আজ প্রেসিডেন্ট নির্বাচন, কঠিন লড়াইয়ে লুলা-ফ্লাভিও