ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুন ২০২৬, ০২:৪০ পিএম
বৈভব সূর্যবংশী। ছবি: সংগৃহীত

সম্প্রতি মাঠে নামলেই রেকর্ড গড়ছেন ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। এবার সেই তালিকায় যোগ হলো আরও একটি রেকর্ড। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মাত্র ১১ বলেই হাফ-সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন তিনি।

রোববার (২১ জুন) ডাম্বুলায় শ্রীলঙ্কা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলে ভারতের হয়ে ওপেন করতে নামেন এই বাঁহাতি ব্যাটার। ম্যাচের শুরু থেকেই তিনি প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হন।

আরও পড়ুন

মোহাম্মদ শিরাজের এক ওভারেই তিনি ৩টি ছক্কা ও ২টি চারের সাহায্যে ২৬ রান তোলেন। শেষ পর্যন্ত লং-অনের ওপর দিয়ে পঞ্চম ছক্কাটি মেরে মাত্র ১১ বলে নিজের হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যবংশী।

এর মাধ্যমে তিনি ভেঙে দেন ২০ বছরের পুরোনো একটি রেকর্ড। ২০০৫-০৬ মৌসুমে শ্রীলঙ্কার কৌশল্য বীরারত্নে ১২ বলে হাফ-সেঞ্চুরি করে এই রেকর্ডের মালিক ছিলেন। একই সঙ্গে সূর্যবংশী ভারতের ঘরোয়া ক্রিকেটে সরফরাজ খানের ১৫ বলে ফিফটির রেকর্ডটিও ভেঙে দিয়েছেন।

হাফ-সেঞ্চুরির পরও সূর্যবংশীর তাণ্ডব থামেনি। প্রথম পাওয়ারপ্লে শেষ হওয়ার আগেই তিনি সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে যান। তবে দুর্ভাগ্যবশত মাত্র ৬ রানের জন্য দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছোঁয়া হয়নি তার।

শ্রীলঙ্কা ‘এ’ দলের অধিনায়ক সহন আরাচ্চিগের বলে মিড-অফে ক্যাচ দেওয়ার আগে ২৯ বলে ৯৪ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন এই তরুণ ক্রিকেটার।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সেঞ্চুরির বিশ্বরেকর্ড
চার বছরেই বিশ্বরেকর্ড গড়ল এলেনা
খেলোয়াড় বিক্রিতে চেলসির বিশ্বরেকর্ড
শচীন-পন্টিংকে ছাড়িয়ে রুটের বিশ্বরেকর্ড