ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

উরুগুয়ের সামনে আফ্রিকার বিস্ময় কেপ ভার্দে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৪:০৯ এএম
কেপ ভার্দের গ্যারি রদ্রিগেজের সাথে উরুগুয়ের গুইলার্মো ভারেলার লড়াই। ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এইচ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে ও বিশ্বকাপে অভিষেক হওয়া আফ্রিকার চমক কেপ ভার্দে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বিখ্যাত হার্ড রক স্টেডিয়ামে (মায়ামি স্টেডিয়াম) বাংলাদেশ সময় সোমবার (২২ জুন) ভোর ৪টায় শুরু হওয়া ম্যাচটি বর্তমানে চলছে।

গ্রুপ পর্বের এই ম্যাচটি দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে ড্র করেছিল উরুগুয়ে। অন্যদিকে শক্তিশালী স্পেনের বিপক্ষে ড্র করে চমক দেখিয়েছিল কেপ ভার্দে। ফলে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে টিকে থাকতে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই কোনো দলেরই।

উরুগুয়ের একাদশ (৪-২-৩-১)

আরও পড়ুন

গোলরক্ষক হিসেবে আছেন ফার্নান্দো মুসলেরা। রক্ষণভাগে রয়েছেন গুইলারমো ভ্যারেলা, সেবাস্তিয়ান ক্যাসেরেস, ম্যাথিয়াস অলিভেরা ও হুয়ান ম্যানুয়েল সানাব্রিয়া। মাঝমাঠে দায়িত্ব পালন করছেন ম্যানুয়েল উগার্তে ও রদ্রিগো বেন্টানকুর। আক্রমণভাগে আছেন অগাস্টিন ক্যানোবিও, ফেদেরিকো ভালভার্দে, ম্যাক্সিমিলিয়ানো আরোজো এবং একমাত্র স্ট্রাইকার হিসেবে খেলছেন ফেদেরিকো ভিনাস।

কেপ ভার্দের একাদশ (৪-১-৪-১)

গোলবারের নিচে আছেন ভোজিনহা। রক্ষণভাগে স্টিভেন মেক্সিকো মোরেইরা, রবার্তো লোপেস, ডিনে ও সিডনি লোপেস ক্যাব্রাল। ডিফেন্সিভ মিডফিল্ডে খেলছেন কেভিন পিনা। তার সামনে টেলমো আরকানজো, রায়ান মেন্দেস, জ্যামিরো মন্টেরো ও গ্যারি রদ্রিগেস। একমাত্র ফরোয়ার্ড হিসেবে আছেন গিলসন তাভারেস।

বিশ্বকাপের ইতিহাসে দুইবারের শিরোপাজয়ী উরুগুয়ের বিপক্ষে এটিই কেপ ভার্দের সবচেয়ে বড় মঞ্চের লড়াই। প্রথমবার বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়া আফ্রিকান দলটি ইতোমধ্যে স্পেনের বিপক্ষে ড্র করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। ফলে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি গ্রুপ ‘এইচ’-এর নকআউটের সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা
মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্টে হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ। এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীরা। ফিফা আসিয়ান কাপের এই ম্যাচে জয় পেতে মরিয়া দুই দলই।
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা
যেভাবে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ
মালয়েশিয়ার কাছে হার দিয়ে ফিফা আসিয়ান কাপের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। এবার টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে একাদশে একাধিক পরিবর্তন এনেছেন বাংলাদেশের কোচ থমাস ডুলি। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ফিরেছেন শুরুর একাদশে। তবে আগের ম্যাচে খেলা মিডফিল্ডার সোহেল রানাকে আজ একাদশে রাখেননি কোচ। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সোহেলের প্রশংসা করেছিলেন ডুলি। আগের ম্যাচে একাদশে থাকা ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদের পরিবর্তে এবার সুযোগ পেয়েছেন সুকি ইতোফুসা। এ ছাড়া মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ভুল করা ডিফেন্ডার শাকিল আহাদ তপুর জায়গায় একাদশে এসেছেন জিদান ইউসুফ। গোলরক্ষক শ্রাবণ আগের ম্যাচে কয়েকটি ভালো সেভ করলেও তাঁর কিছু ভুল নজরে পড়েছিল। এরপরও তার ওপর আস্থা রেখেছেন কোচ ডুলি। অন্যদিকে, আগের ম্যাচে একাদশে থাকা ফাহমিদুল ইসলামকে রাখা হয়নি আজকের দলে। তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছেন শেখ মোরসালিন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ। এর আগে গত ৩১ মার্চ সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ম্যাচের সময় ও সম্প্রচার ম্যাচ: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর তারিখ: সোমবার, ২৮ সেপ্টেম্বর সময়: বাংলাদেশ সময় বিকেল ৩টা সরাসরি সম্প্রচার: টি স্পোর্টস বাংলাদেশ একাদশ: শ্রাবণ, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, তারিক কাজী, হামজা চৌধুরী, সামিত সোম, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, সুকি ইতোফুসা ও মোরসালিন। আরটিভি/এসকে
যেভাবে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ
কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া
বৃষ্টির কারণে ওমানের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে মালয়েশিয়া। ফলে এশিয়ান গেমস ক্রিকেট প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে মালয়েশিয়াকে।
কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া
অবিশ্বাস্য ইনিংসে কোহলির যত রেকর্ড
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুলেছেন বিরাট কোহলি। তার দুর্দান্ত সেঞ্চুরিতে ৮ উইকেটের জয় পেয়েছে ভারত।
অবিশ্বাস্য ইনিংসে কোহলির যত রেকর্ড
জাতীয় দলের দুই অধিনায়ক কেন আইকন নন, ব্যাখ্যা দিলেন তামিম
জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদের বাদ দিয়ে ঘরোয়া ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ‘ডমেস্টিক-৩’-এ ছয় আইকন ক্রিকেটার বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে তালিকায় জায়গা হয়নি জাতীয় দলের দুই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের।
জাতীয় দলের দুই অধিনায়ক কেন আইকন নন, ব্যাখ্যা দিলেন তামিম
আরও পড়ুন
উরুগুয়ের লিগে খেলোয়াড়দের ওপর সমর্থকদের হামলা
ব্রাজিল-উরুগুয়ের বিরুদ্ধে শক্তিশালী দল ঘোষণা ভারতের 
স্পেন-আর্জেন্টিনা ফাইনাল আবার আয়োজনের দাবি
এক ড্রাম দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন ৫ আর্জেন্টিনাভক্ত