ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

উরুগুয়ের লিগে খেলোয়াড়দের ওপর সমর্থকদের হামলা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পিএম
উরুগুয়ের লিগে মাঠে ঢুকে ফুটবলারদের ওপর সমর্থকদের হামলা। ছবি: সংগৃহীত

উরুগুয়ের কোপা এইউএফের একটি ম্যাচে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত সহিংসতার ঘটনা। মন্টেভিডিও সিটির বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় হঠাৎ মাঠে ঢুকে পড়েন দানুবিওর একদল সমর্থক।

তারা দানুবিওর খেলোয়াড়দের দিকে তেড়ে যান এবং একপর্যায়ে সেবাস্টিয়ান রদ্রিগেজকে ধাক্কা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও নিরাপত্তাকর্মীরা এগিয়ে আসার আগেই সতীর্থদের রক্ষায় এগিয়ে যান দলের ২০ বছর বয়সি গোলরক্ষক কেভিন মার্তিনেজ।

নিজের গোলপোস্ট ছেড়ে মাঠের মাঝখানে ছুটে গিয়ে সমর্থকদের সামনে দাঁড়ান মার্তিনেজ। সতীর্থদের নিরাপদ রাখতে গিয়ে একপর্যায়ে তিনি সমর্থকদের সঙ্গে সরাসরি হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

পরে দলের অন্য খেলোয়াড় ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি শান্ত করা সম্ভব হয়।

বড় ধরনের কোনো শারীরিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও মাঠে সমর্থকদের এমন আগ্রাসী আচরণ নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। ঘটনার জন্য দানুবিও ক্লাবকে কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা
মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্টে হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ। এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীরা। ফিফা আসিয়ান কাপের এই ম্যাচে জয় পেতে মরিয়া দুই দলই।
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা
যেভাবে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ
মালয়েশিয়ার কাছে হার দিয়ে ফিফা আসিয়ান কাপের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। এবার টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে একাদশে একাধিক পরিবর্তন এনেছেন বাংলাদেশের কোচ থমাস ডুলি। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ফিরেছেন শুরুর একাদশে। তবে আগের ম্যাচে খেলা মিডফিল্ডার সোহেল রানাকে আজ একাদশে রাখেননি কোচ। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সোহেলের প্রশংসা করেছিলেন ডুলি। আগের ম্যাচে একাদশে থাকা ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদের পরিবর্তে এবার সুযোগ পেয়েছেন সুকি ইতোফুসা। এ ছাড়া মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ভুল করা ডিফেন্ডার শাকিল আহাদ তপুর জায়গায় একাদশে এসেছেন জিদান ইউসুফ। গোলরক্ষক শ্রাবণ আগের ম্যাচে কয়েকটি ভালো সেভ করলেও তাঁর কিছু ভুল নজরে পড়েছিল। এরপরও তার ওপর আস্থা রেখেছেন কোচ ডুলি। অন্যদিকে, আগের ম্যাচে একাদশে থাকা ফাহমিদুল ইসলামকে রাখা হয়নি আজকের দলে। তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছেন শেখ মোরসালিন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ। এর আগে গত ৩১ মার্চ সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ম্যাচের সময় ও সম্প্রচার ম্যাচ: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর তারিখ: সোমবার, ২৮ সেপ্টেম্বর সময়: বাংলাদেশ সময় বিকেল ৩টা সরাসরি সম্প্রচার: টি স্পোর্টস বাংলাদেশ একাদশ: শ্রাবণ, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, তারিক কাজী, হামজা চৌধুরী, সামিত সোম, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, সুকি ইতোফুসা ও মোরসালিন। আরটিভি/এসকে
যেভাবে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ
ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল, ইনজুরি টাইমে মায়ামির হার
ফ্রি কিকে গোল করা লিওনেল মেসির কাছে যেন নিয়মিত ব্যাপার। তবে রোববার কলম্বাস ক্রুর বিপক্ষে যে কোণ থেকে গোলটি করেছেন আর্জেন্টাইন তারকা, সেটি ছিল অবিশ্বাস্য। প্রায় অসম্ভব এক কোণ থেকে নেওয়া মেসির বাঁ পায়ের ফ্রি কিক জালে জড়ালেও শেষ পর্যন্ত ইনজুরি টাইমের গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইন্টার মায়ামিকে।
ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল, ইনজুরি টাইমে মায়ামির হার
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই আর্লিং হালান্ডের নরওয়েকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। অসলোতে নেশনস লিগের ম্যাচে পুরো ৯০ মিনিট বেঞ্চেই বসে ছিলেন পর্তুগিজ তারকা। তার জায়গায় শুরুর একাদশে সুযোগ পাওয়া গনসালো রামোস গোল করে দলকে এনে দেন গুরুত্বপূর্ণ জয়।
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
ম্যাচের একমাত্র গোলটি করেন ক্রিস্টোস জোলিস। জার্মানির ডান প্রান্ত দিয়ে জোশা ভাগনোমানকে কাটিয়ে কুরবেলিসের কাছে বল বাড়ান আর্সেনালের এই উইঙ্গার।
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
আরও পড়ুন
ব্রাজিল-উরুগুয়ের বিরুদ্ধে শক্তিশালী দল ঘোষণা ভারতের 
উরুগুয়ের নতুন কোচ কিংবদন্তি ডিয়েগো ফোরলান
পিনোকে হারানোর শঙ্কায় স্পেন
স্পেনের পর উরুগুয়ে, বিশ্বকাপে রূপকথা লিখছে কেপ ভার্দে