ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ব্রাজিল-উরুগুয়ের বিরুদ্ধে শক্তিশালী দল ঘোষণা ভারতের 

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পিএম
ভারতীয় ফুটবল দল। ছবি: সংগৃহীত

আগামী মাসে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ভারতীয় ফুটবল দল। এই দুই ম্যাচকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ভারতের কোচ খালিদ জামিল।

২৬ সদস্যের দলের এই দলে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব রয়েছে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের। দুই ক্লাব থেকেই চারজন করে মোট আট ফুটবলার জায়গা পেয়েছেন।

ইস্টবেঙ্গল থেকে জাতীয় দলে ডাক পেয়েছেন গোলরক্ষক প্রভসুখন গিল, ডিফেন্ডার আনোয়ার আলি ও জয় গুপ্ত এবং ফরোয়ার্ড এডমুন্ড লালরিনডিকা। অন্যদিকে মোহনবাগানের চার ফুটবলার হলেন অনিরুদ্ধ থাপা, আপুইয়া, সাহাল আব্দুল সামাদ ও মনবীর সিং।

ব্রাজিল ও উরুগুয়ে ম্যাচের আগে ভারত মাঠে নামবে পানামার বিপক্ষে। আগামী ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুর শ্রীকান্তিরাভা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এর আগে ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প।

পানামার বিপক্ষে ম্যাচ শেষে কলকাতায় ফিরবে ভারতীয় দল। এরপর ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে তারা। তিন দিন পর, ৬ অক্টোবর একই ভেন্যুতে উরুগুয়ের বিপক্ষে খেলবে ভারত।

ভারতের ২৬ সদস্যের স্কোয়াড

গোলরক্ষক: আলবিনো গোমস, গুরপ্রীত সিং সান্ধু, প্রভসুখন গিল, সোম কুনার।

ডিফেন্ডার: অভিষেক সিংহ থেকচাম, আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিজয় ভারগেস, মিংথানমাওয়াইয়া রালতে, জয় গুপ্ত, পরমবীর, রিকি মিতেই।

মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, আশিক কুরুনিয়ান, ফারুখ চৌধরী, আপুইয়া, ম্যাকার্টন নিকসন, মহম্মদ সানান, রিকি শাবং, সাহাল আব্দুল সামাদ।

ফরোয়ার্ড: এডমুন্ড লালরিনডিকা, ইরফান ইয়াদওয়াদ, মনবীর সিং, রহিম আলি, রায়ান উইলিয়ামস, বিক্রম প্রতাপ সিংহ।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, স্থগিত কোপা দেল রে’র সব ম্যাচ
স্পেনে দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৪ জন নিহত ও ৮০ জন আহত হওয়ার ঘটনায় চলতি সপ্তাহের কোপা দেল রে’র সব ম্যাচ স্থগিত করা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় হতাহতদের প্রতি সংহতি জানিয়ে ম্যাচগুলো স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন।
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, স্থগিত কোপা দেল রে’র সব ম্যাচ
মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির মা ইউলালিয়া মারজেত্তি মারা গেছেন। বুধবার (২৮ অক্টোবর) আর্জেন্টিনার পুজাতো শহরে নিজ বাড়িতে ৭৪ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি
বিশ্বকাপে একদিনে বাংলাদেশের দুই জয়
ফিফা অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপে এক দিনেই দুটি জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আজারবাইজানে অনুষ্ঠিত টুর্নামেন্টে বুধবার (২৮ অক্টোবর) সিশেলস ও সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়েছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা। 
বিশ্বকাপে একদিনে বাংলাদেশের দুই জয়
আর্সেনালকে বিদায় করে শেষ আটে চতুর্থ স্তরের দল ফ্লিটউড টাউন
ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালকে স্তব্ধ করেছে ইংলিশ ফুটবলের চতুর্থ স্তরের দল ফ্লিটউড টাউন। কারাবাও কাপের শেষ ষোলোর ম্যাচে ফ্লিটউড টাউনের কাছে পেনাল্টি শুটআউটে হেরে বিদায় নিয়েছে গানাররা। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে ফ্লিটউডের হাইবারি স্টেডিয়ামে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জয় পায় স্বাগতিকরা। এই জয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে লিগ টুতে খেলা দলটি। ম্যাচের ২১ মিনিটে অ্যারন লুপালো-বির গোলে এগিয়ে যায় ফ্লিটউড। প্রথমার্ধে আর কোনও গোল না হওয়ায় পিছিয়ে থেকেই বিরতিতে যায় আর্সেনাল। বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সফরকারীরা।  ৫০ মিনিটে ভিক্টর ইয়োকেরেসের গোলে সমতায় ফেরে গানাররা। এরপর একাধিক সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ে জয়সূচক গোলের দেখা পায়নি তারা। ম্যাচের শেষ দিকে আরও চাপে পড়ে আর্সেনাল। ৮৫ মিনিটের দিকে ফ্লিটউডের হ্যারিসন নিলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্সেনালের ১৬ বছর বয়সী ফুটবলার ম্যাক্স ডাউম্যান। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় দলটিকে। নির্ধারিত সময়ে সমতা না ভাঙায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে ফ্লিটউডের পাঁচটি শটই জালে পাঠান খেলোয়াড়েরা। অন্যদিকে আর্সেনালের হয়ে ব্রুনো গিমারায়েসের নেওয়া চতুর্থ শটটি ঠেকিয়ে দেন ফ্লিটউড গোলরক্ষক জে লিঞ্চ।  এরপর পঞ্চম শটে গোল করে দলের জয় নিশ্চিত করেন কনর হগি। ৫-৩ ব্যবধানের এই জয়ে আনন্দে মেতে ওঠেন ফ্লিটউডের সমর্থকেরা। আরটিভি/এসআর
আর্সেনালকে বিদায় করে শেষ আটে চতুর্থ স্তরের দল ফ্লিটউড টাউন
সাফে এক টিকিটে দুই ম্যাচ দেখার সুযোগ, কাটবেন যেভাবে
আগামী ৫ নভেম্বর ঢাকায় পর্দা উঠতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টের এক টিকিটে দুটি করে ম্যাচ দেখার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেভারেশন (বাফুফে)। মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সাফের কর্মকর্তা ও বাফুফের কম্পিটিশন কমিটির সমন্বয় সভায় টিকিটের মূল্য, বিক্রির সময় ও পদ্ধতি চূড়ান্ত করা হয়। আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে। অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম টিকিফাইয়ের মাধ্যমে টিকিট কিনতে পারবেন দর্শকেরা। এবারের সাফ চ্যাম্পিয়নশিপের টিকিট পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। সাধারণ গ্যালারির টিকিটের দাম ১ হাজার টাকা। ক্লাব হাউসে বসে খেলা দেখতে খরচ হবে ৪ হাজার টাকা। ভিআইপি গ্যালারির টিকিট ৭ হাজার, রেড বক্সের ৮ হাজার এবং করপোরেট বক্সের টিকিট ১০ হাজার টাকা। তবে দর্শকদের জন্য একটি সুবিধাও থাকছে। গ্রুপ পর্ব ও সেমিফাইনালে প্রতিটি ম্যাচ-ডেতে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। একটি টিকিট কিনলেই সেদিনের দুটি ম্যাচ দেখার সুযোগ পাবেন দর্শকেরা। অর্থাৎ আলাদা দুটি ম্যাচের জন্য পৃথক টিকিট কিনতে হবে না। টিকিটিং প্ল্যাটফর্ম টিকিফাই জানিয়েছে, একটি টিকিটে একজন দর্শক নির্দিষ্ট দিনের সব ম্যাচ দেখতে পারবেন। প্রতিদিন প্রথম ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে। তবে ১৭ নভেম্বরের ফাইনালের টিকিটের দাম পরিবর্তন হতে পারে। টিকিট কিনতে দর্শকদের টিকিফাইয়ের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে সাফ চ্যাম্পিয়নশিপের জন্য আলাদা ইভেন্ট পেজ তৈরি করা হয়েছে। নির্ধারিত দিনে পছন্দের গ্যালারি ও আসনের শ্রেণি বেছে টিকিট কেনা যাবে। টিকিটের কিউআর কোড গোপন রাখার পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি। কারণ একই টিকিটের কোড প্রথম যিনি ব্যবহার করবেন, তিনিই স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পাবেন। উল্লেখ্য, খেলা দেখতে দর্শকদের সর্বনিম্ন ১ হাজার টাকা খরচ করতে হবে। আর সবচেয়ে দামি করপোরেট বক্সের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।  আরটিভি/এসআর
সাফে এক টিকিটে দুই ম্যাচ দেখার সুযোগ, কাটবেন যেভাবে
আরও পড়ুন
নির্বাচনে হেরে ব্রাজিল থেকে পরিবারসহ পালালেন বলসোনারো, ভিসা দেবে যুক্তরাষ্ট্র
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার জয়, বিশ্বনেতাদের প্রতিক্রিয়া
চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কট্টর ফিলিস্তিনপন্থি লুলা
বাবার কবর জিয়ারতের সময় ধস, ভেতরে পড়ে ছেলের মৃত্যু