ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

উরুগুয়ের বিপক্ষে দারুণ প্রত্যাবর্তন কেপ ভার্দের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৫:৩৫ এএম
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ‘এইচ’ গ্রুপে মায়ামি স্টেডিয়ামে জমে উঠেছে উরুগুয়ে ও কেপ ভার্দের লড়াই। রোমাঞ্চকর এই ম্যাচে দুবার পিছিয়ে পড়ার পরও দারুণ প্রত্যাবর্তন করে ৬১ মিনিটে ২–২ ব্যবধানে সমতায় ফিরেছে বিশ্বকাপে অভিষেক হওয়া আফ্রিকার দেশটি।

ম্যাচের ২১ মিনিটে ৩০ গজ দূর থেকে নেওয়া দুর্দান্ত ফ্রি–কিকে গোল করে কেপ ভার্দেকে এগিয়ে দেন ডিফেন্সিভ মিডফিল্ডার কেভিন পিনা। বিশ্বকাপ ইতিহাসে এটিই কেপ ভার্দের প্রথম গোল। একই সঙ্গে বিশ্বকাপে এই প্রথম সরাসরি ফ্রি–কিক থেকে গোল হজম করে উরুগুয়ে। এর আগে বড় কোনো টুর্নামেন্টে তারা সর্বশেষ ২০০৭ কোপা আমেরিকায় ভেনেজুয়েলার বিপক্ষে সরাসরি ফ্রি–কিক থেকে গোল খেয়েছিল।

প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে ফেরে উরুগুয়ে। ৪৪ মিনিটে মাক্সিমিলিয়ানো আরাউহো গোল করে সমতা ফেরান। এরপর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে সতীর্থের হেড থেকে পাওয়া বল পায়ের হালকা টোকায় জালে পাঠিয়ে উরুগুয়েকে ২–১ ব্যবধানে এগিয়ে দেন আগুস্তিন কানোবিও।

আরও পড়ুন

তবে দ্বিতীয়ার্ধে আবারও চমক দেখায় কেপ ভার্দে। উরুগুয়ের এক খেলোয়াড়ের ভুলে বল পেয়ে ৬১ মিনিটে দুর্দান্ত ফিনিশে গোল করেন হেলিও ভারেলা। তার গোলে ম্যাচে ২–২ সমতা ফিরে আসে।

‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে দুই দলই ড্র করেছিল এবং ১ পয়েন্ট করে পেয়েছিল। ফলে শেষ পর্যন্ত এই ম্যাচের ফল দুই দলের দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

স্কোরলাইন

উরুগুয়ে ২–২ কেপ ভার্দে

২১' কেভিন পিনা (কেপ ভার্দে)
৪৪' মাক্সিমিলিয়ানো আরাউহো (উরুগুয়ে)
৪৫+৬' আগুস্তিন কানোবিও (উরুগুয়ে)
৬১' হেলিও ভারেলা (কেপ ভার্দে)

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা
মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্টে হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ। এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীরা। ফিফা আসিয়ান কাপের এই ম্যাচে জয় পেতে মরিয়া দুই দলই।
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা
যেভাবে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ
মালয়েশিয়ার কাছে হার দিয়ে ফিফা আসিয়ান কাপের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। এবার টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে একাদশে একাধিক পরিবর্তন এনেছেন বাংলাদেশের কোচ থমাস ডুলি। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ফিরেছেন শুরুর একাদশে। তবে আগের ম্যাচে খেলা মিডফিল্ডার সোহেল রানাকে আজ একাদশে রাখেননি কোচ। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সোহেলের প্রশংসা করেছিলেন ডুলি। আগের ম্যাচে একাদশে থাকা ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদের পরিবর্তে এবার সুযোগ পেয়েছেন সুকি ইতোফুসা। এ ছাড়া মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ভুল করা ডিফেন্ডার শাকিল আহাদ তপুর জায়গায় একাদশে এসেছেন জিদান ইউসুফ। গোলরক্ষক শ্রাবণ আগের ম্যাচে কয়েকটি ভালো সেভ করলেও তাঁর কিছু ভুল নজরে পড়েছিল। এরপরও তার ওপর আস্থা রেখেছেন কোচ ডুলি। অন্যদিকে, আগের ম্যাচে একাদশে থাকা ফাহমিদুল ইসলামকে রাখা হয়নি আজকের দলে। তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছেন শেখ মোরসালিন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ। এর আগে গত ৩১ মার্চ সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ম্যাচের সময় ও সম্প্রচার ম্যাচ: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর তারিখ: সোমবার, ২৮ সেপ্টেম্বর সময়: বাংলাদেশ সময় বিকেল ৩টা সরাসরি সম্প্রচার: টি স্পোর্টস বাংলাদেশ একাদশ: শ্রাবণ, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, তারিক কাজী, হামজা চৌধুরী, সামিত সোম, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, সুকি ইতোফুসা ও মোরসালিন। আরটিভি/এসকে
যেভাবে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ
কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া
বৃষ্টির কারণে ওমানের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে মালয়েশিয়া। ফলে এশিয়ান গেমস ক্রিকেট প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে মালয়েশিয়াকে।
কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া
অবিশ্বাস্য ইনিংসে কোহলির যত রেকর্ড
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুলেছেন বিরাট কোহলি। তার দুর্দান্ত সেঞ্চুরিতে ৮ উইকেটের জয় পেয়েছে ভারত।
অবিশ্বাস্য ইনিংসে কোহলির যত রেকর্ড
জাতীয় দলের দুই অধিনায়ক কেন আইকন নন, ব্যাখ্যা দিলেন তামিম
জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদের বাদ দিয়ে ঘরোয়া ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ‘ডমেস্টিক-৩’-এ ছয় আইকন ক্রিকেটার বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে তালিকায় জায়গা হয়নি জাতীয় দলের দুই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের।
জাতীয় দলের দুই অধিনায়ক কেন আইকন নন, ব্যাখ্যা দিলেন তামিম
আরও পড়ুন
উরুগুয়ের লিগে খেলোয়াড়দের ওপর সমর্থকদের হামলা
ব্রাজিল-উরুগুয়ের বিরুদ্ধে শক্তিশালী দল ঘোষণা ভারতের 
স্পেন-আর্জেন্টিনা ফাইনাল আবার আয়োজনের দাবি
এক ড্রাম দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন ৫ আর্জেন্টিনাভক্ত