ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

নেইমারের পারিবারিক ভিডিও ঘিরে নেট দুনিয়ায় ঝড়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুন ২০২৬, ০২:০২ পিএম
নেইমারের পারিবারিক ভিডিও ঘিরে নেট দুনিয়ায় ঝড়। ছবি: সংগৃহীত

চলমান আন্তর্জাতিক ফুটবল আসর ঘিরে ব্রাজিলিয়ান তারকা নেইমারের একটি পারিবারিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে তার বর্তমান সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি এবং তার প্রথম সন্তানের মা ও সাবেক সঙ্গী ক্যারোল দান্তাসকে একসঙ্গে সন্তানদের নিয়ে সময় কাটাতে দেখা যায়।

ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায়, একটি স্বাভাবিক ও শান্ত পরিবেশে ব্রুনা বিয়ানকার্দি ও ক্যারোল দান্তাস পারস্পরিক আলাপচারিতায় ব্যস্ত, পাশাপাশি নেইমার ও তাদের সন্তানরা পারিবারিক মুহূর্ত উপভোগ করছে। এই দৃশ্যকে অনেকেই একটি ইতিবাচক সহ-অভিভাবক সম্পর্কের উদাহরণ হিসেবে দেখছেন।

ভক্তদের একটি বড় অংশ এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রশংসা করেছেন। তাদের মতে, সন্তানের সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য সাবেক ও বর্তমান সঙ্গীর মধ্যে এমন বোঝাপড়া প্রশংসনীয়।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমের আরেক অংশ বিষয়টিকে ভিন্নভাবে দেখছে। তাদের দাবি, নেইমারের ব্যক্তিগত জীবনের অতীত বিতর্ক ও একাধিক সম্পর্কের আলোকে এই দৃশ্যটি পুরোপুরি স্বাভাবিক নাও হতে পারে, বরং এটি একটি পরিকল্পিত বা ক্যামেরা-নির্ভর উপস্থাপনাও হতে পারে বলে অনেকে মন্তব্য করছেন।

আরও পড়ুন

এদিকে ইনজুরির কারণে টুর্নামেন্টের শুরুতে ব্রাজিল স্কোয়াডে থাকলেও এখন পর্যন্ত মাঠে নামতে পারেননি নেইমার। সম্প্রতি ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে তার কন্যাসন্তান আগমনের ঘোষণার পর নতুন করে তার পারিবারিক জীবন আবারও আলোচনায় এসেছে।

সব মিলিয়ে এই ভিডিও ঘিরে ফুটবল বিশ্ব ও সামাজিক মাধ্যমে নেইমারের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে বিতর্ক ও কৌতূহল তৈরি হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
লাল কার্ডের পর নিষিদ্ধ হলেন নেইমার
অবসর নিয়ে যে পরিকল্পনার কথা জানালেন নেইমার
মেসির বিদায়ে আবেগঘন বার্তা নেইমারের 
নেইমারের সেই কঠিন দায়িত্ব কাঁধে নিতে যাচ্ছেন রাফিনিয়া!