আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা।
এই ম্যাচকে সামনে রেখে শক্তিশালী একাদশ ঘোষণা করেছে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে রয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।
তার সঙ্গে আক্রমণভাগে থাকছেন থিয়াগো আলমাদা ও লাউতারো মার্তিনেজ। আলজেরিয়া ম্যাচ থেকে একটি বদল এনেছেন স্ক্যালোনি। রাইট ব্যাক গঞ্জালো মন্তিয়েলের জায়গায় নামছেন নাহুয়েল মলিনা।
আর্জেন্টিনার শুরুর একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, ফাকুন্দো মেদিনা, লিসান্দ্রো মার্তিনেজ; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; থিয়াগো আলমাদা, লিওনেল মেসি (অধিনায়ক), লাউতারো মার্তিনেজ।
আরটিভি/এসআর




