ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসিকে ক্লোসার অভিনন্দন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৯:১৩ এএম
সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসিকে ক্লোসার অভিনন্দন। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে তিনি বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন। এর মাধ্যমে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে ইতিহাসের শীর্ষে উঠে গেছেন মেসি।

ডালাসে অনুষ্ঠিত ম্যাচে ৩৮ মিনিটে করা গোলটি ছিল মেসির বিশ্বকাপ ক্যারিয়ারের ১৭তম গোল, যা তাকে ক্লোসার রেকর্ড স্পর্শ করায়। পরে আরও একটি গোল করে নিজের মোট গোলসংখ্যা ১৮-তে উন্নীত করেন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। এর আগে কানসাসে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন তিনি।

২০১৪ বিশ্বকাপে ব্রাজিলে অনুষ্ঠিত আসরে ১৬তম গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ক্লোসা। নিজের চতুর্থ ও শেষ বিশ্বকাপে ২৪ ম্যাচে এই কীর্তি গড়েছিলেন জার্মান স্ট্রাইকার। অন্যদিকে মেসি নিজের ষষ্ঠ বিশ্বকাপে ২৮তম ম্যাচে নেমে সেই রেকর্ড ভেঙে দিলেন।

মেসির এই অর্জনে উচ্ছ্বসিত ক্লোসা তাকে অভিনন্দন জানিয়ে বলেন, আমার কাছে লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার। অভিনন্দন, চ্যাম্পিয়ন!

রেকর্ড ভাঙার আগেই মেসির প্রতি নিজের শ্রদ্ধার কথা জানিয়েছিলেন ক্লোসা। তিনি বলেছিলেন, কোনো সমস্যা নেই। আজ হোক বা কাল হোক, রেকর্ড একদিন ভাঙবেই। মেসি যদি এটা ভাঙতে পারে, আমি খুশি হবো। আমি সবসময়ই মেসির বড় ভক্ত। সে অবিশ্বাস্য একজন ফুটবলার।

আরও পড়ুন

শুধু গোলের রেকর্ডই নয়, বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডেও ক্লোসাকে ছাড়িয়ে গেছেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বকাপ মঞ্চে তার ১৮তম জয়। পাশাপাশি ক্লোসার পর দ্বিতীয় ফুটবলার হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপ আসরে চার বা তার বেশি গোল করার কীর্তিও গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ২০১৪, ২০২২ ও ২০২৬ বিশ্বকাপে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

ফলে বিশ্বকাপ ইতিহাসে আরেকটি অনন্য রেকর্ডের মালিক হয়ে নিজের কিংবদন্তি মর্যাদাকে আরও উজ্জ্বল করলেন মেসি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসি-কাসেমিরোর গোলে চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি
পায়ের জাদুতে প্রতিপক্ষকে বধ করতে অভ্যস্ত লিওনেল মেসিকে এবার দেখা গেল ভিন্ন এক রূপে। দুর্দান্ত এক হেডারে গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
মেসি-কাসেমিরোর গোলে চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি
রাফিনিয়ার হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে বার্সেলোনার সেভেনআপ
চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলবন্যায় ভাসিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার হ্যাটট্রিকে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ৭-২ গোলের বড় জয় পেয়েছে হ্যান্সি ফ্লিকের দল।
রাফিনিয়ার হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে বার্সেলোনার সেভেনআপ
এশিয়ান গেমসের নারী ক্রিকেট / না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ
এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। জাপানের নাগোয়ায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নির্ধারিত ম্যাচটি বৃষ্টিতে ভেজা মাঠের কারণে শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে।
না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ
এশিয়ান গেমসে বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
এশিয়ান গেমসে বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
এশিয়ান গেমস / ম্যাচ না খেলেই সেমিতে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে!
আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের নাগোয়া শহরে পর্দা উঠছে এশিয়ান গেমসের। তবে প্রবল বৃষ্টির কারণে ক্রিকেট ম্যাচ আয়োজন নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। যার ফলে ম্যাচ না খেলেই সেমিফাইনাল খেলার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশ নারী দলের সামনে। এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশের মেয়েরা। যেখানে তাদের প্রতিপক্ষ চীন। জাপানের স্থানীয় সময় ১৭ সেপ্টেম্বর সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও চীনের ম্যাচটি। বেরসিক বৃষ্টিতে যদি ম্যাচ আয়োজন সম্ভব না হয় তাহলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় মাঠের ক্রিকেটে না খেলেই কোয়ার্টার ফাইনালে জিতবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বর্তমান সময়ে নাগোয়াতে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। ম্যাচের আগে বৃষ্টির কারণে পুরোদমে অনুশীলন করতে পারেননি বাংলাদেশের মেয়েরা। বৃষ্টির কারণে যদি ২০ ওভারের ম্যাচ আয়োজন সম্ভব না হয় তাহলে সুপার ওভারে আয়োজনের চেষ্টা করবেন আম্পায়াররা। সেটাও যদি সম্ভব না হয় তাহলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে জয়ী ঘোষণা করা হবে। কারণ আইসিসির বর্তমান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ ১০ ও চীন রয়েছে ৩৭ নম্বরে। বাংলাদেশের মূল পরীক্ষাটা হবে সেমিফাইনালে। যেখানে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ভারত।  যারা কিনা গত আসরের চ্যাম্পিয়ন এবং সোনাজয়ী দল। সদ্য শেষ হওয়া এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ দল। ফলে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাবে জ্যোতিরা। আরটিভি/এসআর  
ম্যাচ না খেলেই সেমিতে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে!
আরও পড়ুন
২০৩০ বিশ্বকাপ ফাইনালের আয়োজক দাবি মরক্কোর, যা বলছে ফিফা
বিশ্বকাপের পর প্রথমবার ব্রাজিলের দল ঘোষণা, চমক ৮ নতুন মুখ
কাজাখস্তানকে একদিনে দুইবার হারাল বাংলাদেশ
বিশ্বকাপ সাফল্যের পর পুরস্কার পেলেন মিশর কোচ হোসাম হাসান