ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হল যেসব দলের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৯:০২ এএম
বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হল যেসব দলের। ছবি: সংগৃহীত

চলমান ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে দ্বিতীয় রাউন্ডের লড়াই জমে উঠলেও ইতোমধ্যেই কয়েকটি দলের বিদায় নিশ্চিত হয়ে গেছে। সর্বশেষ দল হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে পানামা।

গ্রুপ ‘এল’-এ টিকে থাকার লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল পানামা। তবে বৃষ্টিভেজা ম্যাচে ১-০ গোলের পরাজয় তাদের বিশ্বকাপ স্বপ্ন শেষ করে দেয়। প্রথম ম্যাচেও জয়বঞ্চিত হওয়ায় টানা দুই হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয় মধ্য আমেরিকার দেশটির। ম্যাচ শেষে টেলিভিশন সম্প্রচার ও বিজ্ঞাপনের স্বার্থে দেওয়া অতিরিক্ত ‘হাইড্রেশন ব্রেক’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পানামার কোচ থমাস ক্রিস্টিয়ানসেন। তবে মাঠের ব্যর্থতার কারণে বিদায় এড়াতে পারেনি তার দল।

অন্যদিকে, টুর্নামেন্টের সম্ভাব্য ‘ডার্ক হর্স’ হিসেবে বিবেচিত তুরস্কও হতাশ করেছে সমর্থকদের। আর্দা গুলার ও কেনান ইলদিজদের দলটি বিশ্বকাপের ইতিহাসে বিরল এক নেতিবাচক রেকর্ড গড়েছে। ১৯৬৬ সালের পর প্রথম দল হিসেবে দুই ম্যাচে সর্বোচ্চ ৬২টি শট নিয়েও গোলের দেখা পায়নি তারা। অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হারার পর ১০ জনের প্যারাগুয়ের বিপক্ষেও গোল করতে ব্যর্থ হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয় তুরস্ক।

৫২ বছর পর বিশ্বকাপে ফেরা হাইতির যাত্রাও থেমে গেছে গ্রুপ পর্বেই। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হারের পর ব্রাজিলের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয় ক্যারিবীয় দেশটি। দুই ম্যাচে কোনো গোল করতে না পারায় ৮৩তম র‍্যাংকিংয়ের দলটির বিদায় নিশ্চিত হয়েছে।

আফ্রিকার প্রতিনিধি তিউনিসিয়ার অবস্থাও একই। সুইডেনের কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হারের পর প্রধান কোচ সাব্রি লামুশিকে বরখাস্ত করা হয়। তার জায়গায় দায়িত্ব নেন হার্ভে রেনার্ড। তবে নতুন কোচও ভাগ্য বদলাতে পারেননি। বিশ্বকাপের ১০০০তম ম্যাচে জাপানের কাছে ৪-০ গোলে হেরে টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ পায় তিউনিসিয়া এবং বিদায় নিশ্চিত হয় তাদের।

এদিকে, বিশ্বকাপের নবাগত দল জর্ডান কঠিন গ্রুপে পড়েও লড়াকু ফুটবল উপহার দিয়েছে। গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও আলজেরিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলেছে তারা। অস্ট্রিয়ার বিপক্ষে ৩-১ গোলে হারের ম্যাচে আলি ওলওয়ান জর্ডানের বিশ্বকাপ ইতিহাসের প্রথম গোলটি করেন। পরবর্তী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে নিজার আল রাশদানের গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হার মানতে হয় জর্ডানকে। ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে দলটিকে।

আরও পড়ুন

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হওয়া দলগুলো হলো- পানামা, তুরস্ক, হাইতি, তিউনিসিয়া ও জর্ডান। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো শেষে এই তালিকায় আরও নতুন নাম যুক্ত হতে পারে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
‘ক্রীড়া কেবল চরিত্র তৈরি করে না, এটি চরিত্র প্রকাশও করে’—এই প্রতিপাদ্যকে ধারণ করে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মিনি স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে ২০৮ ম্যাচ, ১২৬ গোল ও ৬৭ অ্যাসিস্টের পাশাপাশি ছয়টি বিশ্বকাপ ও সাতটি কোপা আমেরিকায় অংশ নেওয়ার পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ফুটবলের অন্যতম সেরা এই মহাতারকা।
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই ছাড়িয়েছে সীমানা। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
লিওনেল মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা পেয়েছে ৩-০ গোলের জয়। তবে ম্যাচের ফল ছাপিয়ে শেষ বাঁশির পর মনুমেন্টাল স্টেডিয়ামে ছিল আবেগঘন পরিবেশ। প্রিয় অধিনায়কের বিদায়ী বক্তব্য শুনতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা-আসিয়ান কাপে চরম ব্যর্থতার প্রভাব পড়েছে বাংলাদেশের ফিফা র‌্যাঙ্কিংয়ে। সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ১৮২তম স্থানে নেমে গেছে বাংলাদেশ।
ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
আরও পড়ুন
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ
বিশ্বকাপের ভেন্যু দেখতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল
বিশ্বকাপ থেকেই বেকহ্যামের আয় ৫০০ কোটি টাকা