ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে ‘কালো জাদু’ বিতর্ক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৩:২১ পিএম
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে ইংল্যান্ড ও ঘানার মধ্যকার বহুল আলোচিত ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে আফ্রিকান ঐতিহ্যবাহী ‘জুজু’ বা কথিত কালো জাদু। মাঠের খেলায় ইংল্যান্ডের আধিপত্য থাকলেও গোলের দেখা না পাওয়ায় ম্যাচ ঘিরে তৈরি হয়েছে নানা হাস্যরস ও বিতর্ক।

ম্যাচ চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, গ্যালারিতে থাকা ঘানার সমর্থকদের একটি অংশ সাদা পাউডার ছিটিয়ে নিজেদের দলের সাফল্যের জন্য বিশেষ প্রার্থনা করছেন। অনেকেই এটিকে আফ্রিকান ঐতিহ্যবাহী আধ্যাত্মিক চর্চা ‘জুজু’র অংশ বলে উল্লেখ করেন।

ম্যাচের আগে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে ঘানার তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সাম দাবি করেছিলেন, তিনি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের ওপর এমন এক অভিশাপ দিয়েছেন, যার ফলে এই ম্যাচে তিনি গোল করতে পারবেন না।

ম্যাচে ইংল্যান্ড একাধিক আক্রমণ চালালেও ঘানার দৃঢ় রক্ষণভাগের সামনে বারবার ব্যর্থ হয়। শেষদিকে নিকো ও’রেইলির একটি শক্তিশালী শট সাইডবারে লেগে ফিরে আসে। তবে সবচেয়ে আলোচিত মুহূর্তটি আসে ম্যাচের একেবারে অন্তিম সময়ে। গোলপোস্টের সামনে ফাঁকা সুযোগ পেয়েও হ্যারি কেন বল জালে জড়াতে ব্যর্থ হন। তার শট গোলপোস্টের অনেক ওপর দিয়ে বাইরে চলে গেলে বিস্মিত হন সমর্থকরা।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিম ও রসিকতার বন্যা বয়ে যায়। অনেক সমর্থক মজা করে বলতে থাকেন, ঘানার ওঝার কালো জাদুই ইংল্যান্ডকে গোল করতে দেয়নি।

এদিকে ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় ইংল্যান্ড মিডফিল্ডার ডেক্লান রাইস হাস্যরসের সুরে বলেন, আমরা শট, হেডার, সেট-পিস সবকিছুই চেষ্টা করেছি। কিন্তু কোনোভাবেই বল জালে পাঠাতে পারিনি। কে জানে, হয়তো আজ ঘানার কালো জাদুই কাজ করছিল!

আরও পড়ুন

তবে ফুটবল বিশ্লেষকদের মতে, ম্যাচের ফলাফলের পেছনে মূল কারণ ছিল ঘানার শৃঙ্খলাবদ্ধ রক্ষণভাগ এবং ইংল্যান্ডের আক্রমণভাগের ব্যর্থতা। কালো জাদুর গল্পটি মূলত সমর্থকদের রসিকতা ও সামাজিক মাধ্যমের আলোচনাকেই আরও উসকে দিয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির বিদায়ে আবেগাপ্লুত পূর্ণিমা-পরীমণি
আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবারের মতো আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি।
মেসির বিদায়ে আবেগাপ্লুত পূর্ণিমা-পরীমণি
এবার দেশের বড় দায়িত্বে লিওনেল মেসি
ফুটবল মাঠে বর্ণিল ক্যারিয়ারের ইতি টেনে এবার কি রাজনীতির ময়দানে নামতে যাচ্ছেন লিওনেল মেসি? বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকাকে ঘিরে এমনই এক চাঞ্চল্যকর দাবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এবার দেশের বড় দায়িত্বে লিওনেল মেসি
বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনা শিবিরকে ঘিরে ওঠা নানা ‘ষড়যন্ত্র তত্ত্ব’ ও জল্পনা-কল্পনায় এবার ইতি টানলেন লিওনেল মেসি।
বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি
ডক্টরেট উপাধি পেলেন মেসি
আর্জেন্টিনার ফুটবল আইকন লিওনেল মেসিকে বুধবারে বেনিনের বিপক্ষে বিদায়ী আন্তর্জাতিক ম্যাচের আগে বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট উপাধি প্রদান করেছে। গত ১ সেপ্টেম্বর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া মেসি আজ ঘরের মাঠে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্ট করা হয়, ‘‘আর্জেন্টিনা অধিনায়ক লিও মেসি আজ বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয় থেকে ‘ডক্টর অনোরিস কসা’ উপাধি পেয়েছেন। অভিনন্দন, কিংবদন্তি!” স্পেনের কাছে ১-০ গোলে আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনালে হারের এক মাসেরও বেশি সময় পর এবং তার বাবা হোর্হে মেসির মৃত্যুর কয়েক দিন পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। গত ৮ আগস্ট আর্জেন্টিনার মধ্যাঞ্চলীয় শহর রোসারিওতে ৬৮ বছর বয়সে মারা যান মেসির বাবা। আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক মেসিই দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন এবং সর্বোচ্চ গোলদাতাও তিনি। দক্ষিণ আমেরিকার ফুটবল ইতিহাসেও তিনিই সর্বোচ্চ গোলদাতা। বহু বছর ধরে একের পর এক হতাশার পর, বিশেষ করে ২০১৪ সালের ফিফা বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হারের পর, ২০২২ সালে বিশ্বকাপের শিরোপার স্বাদ পান মেসি। ফাইনালে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বাধীন ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। এটি ছিল ৩৬ বছরের মধ্যে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয় এবং ইতিহাসে তাদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা। এর আগে ২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা জিতে আর্জেন্টিনার ২৮ বছরের ট্রফি-খরা শেষ করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি। বিশ্বকাপ জয়ের পর ২০২৪ সালের আসরেও কোপা আমেরিকার শিরোপা জিতে টানা দুবার চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পরও মেসি প্রথমবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। তবে পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি এবং ছয় বছর পর কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে নেতৃত্ব দেন। কিংবদন্তি এই ফুটবলার ২০০৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত ছয়টি ফিফা বিশ্বকাপে অংশ নিয়েছেন। ৩৪ ম্যাচে করেছেন ২১ গোল। বিশ্বকাপের ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। ফ্রান্সের এমবাপ্পে ২২ গোল করে রেকর্ডটি নিজের করে নিয়েছেন। এ বছরের বিশ্বকাপে মেসি করেছেন আট গোল এবং চারটি গোলে সহায়তা করেছেন। ফলে টুর্নামেন্টের অন্যতম সেরা পারফরমার ছিলেন তিনি। এর মধ্যে আলজেরিয়ার বিপক্ষে নিজের ক্যারিয়ারের প্রথম ফিফা বিশ্বকাপ হ্যাটট্রিকও করেন তিনি। একসময় বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে গিয়েছিলেন মেসি। পরে এমবাপ্পে তাকে টপকে শীর্ষস্থান দখল করেন। তবে ক্লাব ফুটবলে এখনো খেলে যাচ্ছেন মেসি। মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামির হয়ে তিনি খেলছেন। আরটিভি/এসআর
ডক্টরেট উপাধি পেলেন মেসি
বিদায়ী ম্যাচে মেসিকে যেসব উপহার দিল বেনিন
জাতীয় দলের জার্সিকে বিদায় বলার রাত এমনিতেই লিওনেল মেসির জন্য স্মরণীয় হয়ে থাকার কথা। সেই স্মরণীয় রাতেই আরও একটি বিশেষ স্মৃতি যোগ করল মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ বেনিন। আফ্রিকার দেশটি নিজেদের ইতিহাস ও সংস্কৃতির প্রতীক একটি ভাস্কর্যের ক্ষুদ্র সংস্করণ উপহার হিসেবে তুলে দিয়েছে আর্জেন্টিনা অধিনায়কের হাতে। তবে সেই উপহার আসলে মেসির জন্য নয়, তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর জন্য। বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে টসের সময় মেসির সঙ্গে দেখা হয় বেনিন অধিনায়ক সেসি দ’আলমেইদার। সেখানেই মেসির হাতে একে একে তুলে দেওয়া হয় বিশেষ কয়েকটি উপহার।  আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, সেই উপহারগুলোর মধ্যে ছোট ভাস্কর্যের পাশাপাশি ছিল গোলাপ, বেনিনের পেন্যান্ট এবং দলটির খেলোয়াড়দের পক্ষ থেকে লেখা একটি চিঠি। সবচেয়ে তাৎপর্যপূর্ণ ছিল ভাস্কর্যটি। সেটি বেনিনের কোটোনু শহরে থাকা বিখ্যাত ‘আমাজন মনুমেন্ট’ এর ক্ষুদ্র প্রতিরূপ। দাহোমে রাজ্যের নারী যোদ্ধাদের স্মরণে তৈরি হয়েছে এই স্মৃতিস্তম্ভ। উপহারটি দেওয়ার সময় স্প্যানিশে মেসিকে এর অর্থও বোঝানোর চেষ্টা করেন দ’আলমেইদা। তিনি জানান, এটি আন্তোনেলার জন্য এবং তাদের দেশে এটি নারীর শক্তির প্রতীক। মেসিও মনোযোগ দিয়ে তার কথা শোনেন এবং হাসিমুখে উপহার গ্রহণ করেন। বেনিনের কাছে ভাস্কর্যটির গুরুত্বও কম নয়। দেশটির সরকারের তথ্য অনুযায়ী, কোটোনুতে স্থাপিত মূল ভাস্কর্যটি ৩০ মিটার উঁচু এবং ওজন প্রায় ১৫০ টন। ২০২২ সালে উদ্বোধন করা স্মৃতিস্তম্ভটি দাহোমে রাজ্যের ‘আগোজিয়ে’ বা ‘মিনন’ নামে পরিচিত নারী যোদ্ধাদের স্মরণে নির্মিত। সাহস, দৃঢ়তা ও দেশরক্ষায় তাদের ভূমিকার কারণে এই যোদ্ধাদের বেনিনের জাতীয় গৌরবের অংশ হিসেবে দেখা হয়। মেসিকে এমন কিছু দেওয়ার পরিকল্পনা আগেই করেছিল বেনিন দল। ম্যাচের আগে দ’আলমেইদা জানিয়েছিলেন, নিজেদের কাছে অত্যন্ত প্রতীকী এই আমাজন ভাস্কর্যের একটি প্রতিরূপ তারা সঙ্গে করে এনেছেন। এরপর মাঠে বিদায়ের রাতটাও নিজের মতো করেই শেষ করেন মেসি। নিকোলাস ওতামেন্দি ও নিকো পাজের দুই গোলে সহায়তা করার পর পেনাল্টি থেকে নিজেও গোল করেন। বেনিনকে ৩-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন তিনি। আরটিভি/এসআর
বিদায়ী ম্যাচে মেসিকে যেসব উপহার দিল বেনিন
আরও পড়ুন
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ
বিশ্বকাপের ভেন্যু দেখতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল
বিশ্বকাপ থেকেই বেকহ্যামের আয় ৫০০ কোটি টাকা