ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

যে কারণে ইতিহাস বলছে এবার চ্যাম্পিয়ন হবে ব্রাজিল!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৫:৪৬ পিএম
ব্রাজিল ফুটবল দল। ছবি: সংগৃহীত

ব্রাজিল ফুটবল ইতিহাসের কিংবদন্তিদের পাশে নিজের নাম লিখিয়ে নতুন এক মাইলফলক গড়লেন ভিনিসিয়ুস জুনিয়র। ২৪ বছর পর প্রথম ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে বিশ্বকাপের গ্রুপপর্বের তিনটি ম্যাচেই গোল করার কীর্তি দেখিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলের দাপুটে জয়ে দুইবার জাল খুঁজে পান ২৫ বছর বয়সী ভিনিসিয়ুস। এর আগে মরক্কো ও হাইতির বিপক্ষেও গোল করেছিলেন তিনি। ফলে টানা তিন গ্রুপ ম্যাচেই গোল করার বিরল রেকর্ড গড়েন রিয়াল মাদ্রিদের এই তারকা।

ভিনিসিয়ুসের এই অর্জন ব্রাজিলের ফুটবল ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ এর আগে মাত্র তিনটি বিশ্বকাপ আসরে চারজন ব্রাজিলিয়ান ফুটবলার গ্রুপপর্বের তিন ম্যাচেই গোল করার কীর্তি গড়েছিলেন। ১৯৭০ সালে জাইরজিনহো, ১৯৯৪ সালে রোমারিও এবং ২০০২ সালে রোনালদো নাজারিও ও রিভালদো এই তালিকায় নাম লিখিয়েছিলেন।

আরও বিস্ময়কর বিষয় হলো, ওই তিনটি আসরেই বিশ্বকাপের শিরোপা জিতেছিল ব্রাজিল। ১৯৭০, ১৯৯৪ এবং ২০০২ প্রতিবারই এই কীর্তির সঙ্গে জড়িয়ে ছিল সেলেসাওদের বিশ্বজয়ের গল্প।

আরও পড়ুন

ফলে ভিনিসিয়ুসের এই নতুন মাইলফলকের পর ব্রাজিল সমর্থকদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। অনেকেই মনে করছেন, ইতিহাস হয়তো আবারও নিজেদের পক্ষে কথা বলছে। যদি সেই ধারাবাহিকতা বজায় থাকে, তবে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হতে পারে ব্রাজিলের।

এখন দেখার বিষয়, অতীতের গৌরবময় ইতিহাস নতুন করে পুনরাবৃত্তি করতে পারেন কি না ভিনিসিয়ুস জুনিয়র ও তার সতীর্থরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অসুস্থতার কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর
অসুস্থতার কারণে পুরুষদের সাইক্লিংয়ের রোড রেসিংয়ে অংশ নিতে পারেননি বাংলাদেশের সাইক্লিস্ট সবুর হোসেন। দুদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। স্থানীয় চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ সেবন করেও প্রতিযোগিতায় অংশ নেওয়ার মতো ফিটনেস ফিরে পাননি সবুর।
অসুস্থতার কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
তুচ্ছ বাকবিতণ্ডার জেরে গুলিতে নিহত ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার
২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু
বিশ্বকাপের পর প্রথমবার ব্রাজিলের দল ঘোষণা, চমক ৮ নতুন মুখ
আবারও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন নেইমার