ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

নকআউটে প্রিয় প্রতিপক্ষকে পেলেন নেইমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুন ২০২৬, ১১:৫৫ এএম
ছবি: এএফপি

গ্রুপ পর্বে অপরাজিত থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে এশিয়ার দল জাপানকে। আগামী ২৯ জুন রাত ১১টায় মাঠে নামবে দুই দল।

বিশ্বকাপের আগের প্রীতি জাপানের কাছে হারলেও পরিসংখ্যান কথা বলছে সেলেসাওদের পক্ষে। সব মিলিয়ে ১৪ ম্যাচ হয়েছে ব্রাজিল ও জাপানের মধ্যে। ১১টি জয় ব্রাজিলের, দুটি ড্র এবং জাপান জিতেছে মাত্র এক ম্যাচ।

সেই সঙ্গে আরও একটি কারণে জাপানকে নিয়ে স্বস্তিতে থাকতে পারে ব্রাজিল। নেইমার জুনিয়রের পছন্দের প্রতিপক্ষও জাপান। ব্রাজিলের জার্সিতে তার সবচেয়ে বড় শিকার ব্লু সামুরাইরা। দশ নম্বর জার্সিধারীরা তার আন্তর্জাতিক ক্যারিয়ারজুড়ে সর্বোচ্চ ৯ গোল করেছেন জাপানের বিপক্ষেই। সেলেসাওদের জার্সিতে ৭৯ গোলের মধ্যে কোনো একটি দলের বিপক্ষে সর্বোচ্চ গোল তার।

আরও পড়ুন

৯৮১ দিন পর জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরেছেন নেইমার। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে ম্যাথিউস কুনহার বদলে ৭৫তম মিনিটে মাঠে নামেন তিনি। গোল না পেলেও ব্রাজিলের শীর্ষ গোলদাতা বুঝিয়ে দিয়েছেন, তিনি এখন ফিট।

এবার জাপানের বিপক্ষে নিজের ফর্ম ফিরে পাওয়ার পালা। ব্রাজিলের হয়ে নেইমার জাপানের মুখোমুখি হয়েছেন পাঁচটি ম্যাচে। চারটি প্রীতি ম্যাচ ও ব্রাজিলে অনুষ্ঠিত কনফেডারেশন্স কাপে একটি। ২০১২ সালে দুটি, ২০১৩ সালে একটি, ২০১৪ সালে চারটি, ২০১৭ সালে একটি ও ২০২২ সালে একটি গোল করেছিলেন তিনি জাপানের বিপক্ষে।

জাপানের অভিজ্ঞ ফুলব্যাক ইউতো নাগাতোমো আগেভাগেই নেইমারকে নিয়ে সতর্ক।

তার ভাষ্য, নেইমার ইতোমধ্যেই একজন বিশ্বমানের খেলোয়াড়, তাই আমি নেইমারের ব্যাপারেও বেশ সতর্ক থাকতে চাই। আর সত্যি বলতে, ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি এখন (আমাদের জন্য) সম্পূর্ণ নতুন একটি টুর্নামেন্ট। এই ব্রাজিলের বিপক্ষে মাঠে নিজেদের শতভাগ উজার করে দেওয়া একেবারেই আবশ্যক।

জাপানের পর নেইমার সর্বোচ্চ ৬ গোল করেছেন পেরুর বিপক্ষে। তারপর ৫টি করে গোল যুক্তরাষ্ট্র ও বলিভিয়ার বিপক্ষে। চারবার করে কলম্বিয়া, দক্ষিণ কোরিয়া, ক্রোয়েশিয়া ও ইকুয়েডরের জালে বল জড়ান। দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, চীন ও উরুগুয়ের বিপক্ষে তিনটি করে গোল তার।

ক্যামেরুন, চিলি, কোস্টারিকা, স্কটল্যান্ড, মেক্সিকো, প্যারাগুয়ে ও তুরস্কের বিপক্ষে তার গোল দুটি করে। এছাড়া জার্মানি, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, এল সালভাদর, স্পেন, ফ্রান্স, ইরাক, ইতালি, পানামা, পর্তুগাল, তিউনিসিয়া ও ভেনেজুয়েলার বিপক্ষে একবার করে গোল করেছেন নেইমার।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
এনএইচটিকে হারিয়ে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ লিগে চ্যাম্পিয়ন রাইয়ান স্পোর্টস
রোমাঞ্চকর ফাইনালে এনএইচটি স্পোর্টসকে ২৬ রানে হারিয়ে ‘চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ২০২৬’-এর শিরোপা জিতেছে রাইয়ান স্পোর্টস।  শনিবার (৩১ অক্টোবর) চট্টগ্রামের সিরাজ ফোর এইচ স্পোর্টস কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল ও সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রাইয়ান স্পোর্টস। দলের অধিনায়ক ও ওপেনার মো. রনি ২১ বলে ৩৬ রান করে ভালো সূচনা এনে দেন। এরপর তানজীর মিজবাহুল হক ও তালহা জুবায়েরের ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় দলটি।  তানজীর ৩৪ বলে ৮টি ছক্কা ও ৫টি চারের সাহায্যে ৮২ রান করেন। তালহা ৩৭ বলে করেন ৬৪ রান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করে রাইয়ান স্পোর্টস। এনএইচটি স্পোর্টসের জায়েদ উল্লাহ ৩০ রানে ৩টি এবং সাইজিবুল আলম ৩৯ রানে ২টি উইকেট নেন। জবাবে ২২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়ে এনএইচটি স্পোর্টস। তবে সজিবুল আলমের ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে দলটি। ৩৬ বলে ৯টি ছক্কা ও ৩টি চারের সাহায্যে ৭৬ রান করেন সজিবুল। মিনহাজ সৌরভ ১৮ বলে ৩৬ এবং অধিনায়ক সাখাওয়াত সাইমন ২৬ রান যোগ করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৯ রানে থামে এনএইচটি স্পোর্টসের ইনিংস। রাইয়ান স্পোর্টসের হয়ে তানভির ইসলাম ২৯ রানে ৩টি, শহীদুল ইসলাম ১৯ রানে ২টি এবং শাহাদাত হোসেন ৬০ রানে ২টি উইকেট নেন। ফলে ২৬ রানের জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় রাইয়ান স্পোর্টস। ফাইনাল শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মো. আলমগীরসহ ক্রীড়া ও ব্যবসায়িক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা বিজয়ী ও কৃতী খেলোয়াড়দের হাতে পুরস্কার ও স্মারক ক্রেস্ট তুলে দেন।বাংলাদেশ সংবাদ ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রাইয়ান স্পোর্টসের তানজীর মিজবাহুল হক। ৩৪ বলে ৮২ রানের ইনিংসের জন্য তিনি পান ৩ হাজার টাকা ও স্মারক ক্রেস্ট। ফাইনালের গেম চেঞ্জার অব দ্য ম্যাচ হন একই দলের তালহা জুবায়ের। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন তালহা জুবায়ের। পুরো আসরে তাঁর সংগ্রহ ১৮০ রান। এ স্বীকৃতির জন্য তিনি পেয়েছেন ৭ হাজার টাকা, স্মারক ক্রেস্ট ও অরেঞ্জ ক্যাপ। ১২ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলার হয়েছেন রাইয়ান স্পোর্টসের শহীদুল ইসলাম। তিনিও পেয়েছেন ৭ হাজার টাকা, স্মারক ক্রেস্ট ও পার্পল ক্যাপ। অন্যদিকে, ১৩৫ রান ও ৬ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এনএইচটি স্পোর্টসের সজিবুল আলম। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১৫ হাজার টাকা ও স্মারক ক্রেস্ট। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন রাইয়ান স্পোর্টস ও রানার্সআপ এনএইচটি স্পোর্টসের খেলোয়াড়দের পাশাপাশি ম্যাচ অফিসিয়ালদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়। এ ছাড়া টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ফোর এইচ গ্রুপের পক্ষে এনাম আহমেদ এবং কো-স্পন্সর রিলায়েন্স স্মার্ট ট্রান্সপোর্ট সলিউশনস, সিকো এরিনা, এনএইচটি হোল্ডিংস, চৌধুরী গ্রুপ, স্পোর্টস বাস্কেট, রিজিক ফ্যাশন ও রূপসী বাংলাসহ অংশগ্রহণকারী দলগুলোকে সম্মাননা স্মারক দেওয়া হয়। আয়োজক প্রতিষ্ঠান স্পোর্টিফাই ইভেন্টসের স্বত্বাধিকারী ফজলে দায়িয়ান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের সঙ্গে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আরটিভি/এসআর
এনএইচটিকে হারিয়ে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ লিগে চ্যাম্পিয়ন রাইয়ান স্পোর্টস
আরও পড়ুন
রাতুলের গোলে গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
লাল কার্ডের পর নিষিদ্ধ হলেন নেইমার
বিশ্বকাপে একদিনে বাংলাদেশের দুই জয়
ওয়েলসকে রুখে বিশ্বকাপ শুরু বাংলাদেশের