ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ভারতকে ধবলধোলাই করে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৩:৫৭ এএম
ছবি: সংগৃহীত

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে আয়ারল্যান্ড। প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ জয়ের ভিত গড়ে রেখেছিল আইরিশরা। এবার বেলফাস্টে অনুষ্ঠিত দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে রুদ্ধশ্বাস লড়াই শেষে ভারতকে মাত্র ১ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের কীর্তি গড়ল আয়ারল্যান্ড।

টসে জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান আসে হ্যারি টেক্টরের ব্যাট থেকে। ৪৭ বলের ইনিংসে তিনি মারেন পাঁচটি চার ও একটি ছক্কা। এছাড়া বেন কালিটজ ২৩ বলে ৩৭ এবং জর্জ ডকরেল ১৪ বলে ১৯ রান যোগ করেন।

আরও পড়ুন

ভারতের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন প্রিন্স যাদব, তিনি নেন তিনটি উইকেট। আর্শদীপ সিং ও শিভম দুবে দুটি করে উইকেট শিকার করেন।

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় ভারত। বৃষ্টির কারণে কিছু সময় খেলা বন্ধ থাকলেও ম্যাচের ওভারসংখ্যায় কোনো পরিবর্তন হয়নি। ইনিংসের প্রথম দুই বলেই গোল্ডেন ডাকের শিকার হন দুই ওপেনার স্যাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। দুজনকেই ফিরিয়ে দেন ভারতে জন্ম নেওয়া এবং পরে আয়ারল্যান্ডের নাগরিকত্ব পাওয়া জাই মুন্দ্রা।

এরপর ঈশান কিষাণ ১২, অধিনায়ক শ্রেয়াস আইয়ার ১০ এবং অক্ষর প্যাটেল ১৪ রান করে সাজঘরে ফিরলে চাপে পড়ে ভারত। একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান তিলক ভার্মা। তবে আইরিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে তিনি যথেষ্ট সঙ্গ পাননি।

তিলক ভার্মা ৪৬ বলে ৫৫ রান করে আউট হলে ভারতের শেষ আশা প্রায় শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে লক্ষ্য স্পর্শ করতে না পেরে মাত্র ১ রানের নাটকীয় পরাজয় বরণ করে ভারত। আর সেই জয়ে ইতিহাসের পাতায় নতুন অধ্যায় যোগ করে আয়ারল্যান্ড।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল
সম্মতি ছাড়া জন্ম দেওয়ায় নিজের মা-বাবার বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা ছেলের
ভারতে ৯১ বছর বয়সী বৃদ্ধার ওপর হঠাৎ ঝাঁপিয়ে পড়ল বানর, অতঃপর...
ভারতে মুসলিমদের নিয়ে বিজেপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্য