ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

রাউন্ড অব ৩২ থেকে শেষ ষোলোয় যাবে কারা, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১১:২৯ এএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্ব শেষ। ৭২ ম্যাচের লড়াই শেষে বিদায় নিয়েছে ১৬টি দল, আর বাকি ৩২টি দল নেমেছে নকআউটের কঠিন পরীক্ষায়। রাউন্ড অব ৩২-এর লড়াই শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টা তাদের সুপার কম্পিউটারের নতুন পূর্বাভাস প্রকাশ করেছে।

অপ্টার সুপার কম্পিউটার পুরো নকআউট পর্ব ২৫ হাজারবার সিমুলেশন চালিয়ে প্রতিটি ম্যাচের সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করেছে। সেই পরিসংখ্যান অনুযায়ী, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাই শেষ ষোলোয় ওঠার সবচেয়ে বড় ফেবারিট।

কেপ ভার্দের বিপক্ষে লিওনেল স্কালোনির দলের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৮৭.৮৭ শতাংশ, যা রাউন্ড অব ৩২-এর সব ম্যাচের মধ্যে সর্বোচ্চ।

আর্জেন্টিনার পরেই রয়েছে ফ্রান্স। গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দে থাকা কিলিয়ান এমবাপ্পেদের সুইডেনের বিপক্ষে জয়ের সম্ভাবনা ৮৩.২৮ শতাংশ। খুব কাছাকাছি অবস্থানে রয়েছে স্পেনও। অস্ট্রিয়ার বিপক্ষে স্প্যানিশদের সম্ভাবনা ৮৩.১৪ শতাংশ।

ইংল্যান্ড ও জার্মানিও রয়েছে শক্ত অবস্থানে। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৮২.২৫ শতাংশ, আর প্যারাগুয়ের বিপক্ষে জার্মানির সম্ভাবনা ৮০.৪৯ শতাংশ।

স্বাগতিক দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা দেখানো হয়েছে যুক্তরাষ্ট্রকে। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মার্কিনদের জয়ের সম্ভাবনা ৭৮.৪৪ শতাংশ। অন্যদিকে ঘানার বিপক্ষে কলম্বিয়ার সম্ভাবনা ৭৪.৫৮ শতাংশ।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচেও এগিয়ে ফেবারিটরা

aa2

সব ম্যাচ একপেশে হবে না বলেই মনে করছে অপ্টা। সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলোর একটি হতে পারে ব্রাজিল ও জাপানের ম্যাচ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৬৯.৪৫ শতাংশ, ফলে জাপানেরও চমক দেখানোর সুযোগ থাকছে।

ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের সম্ভাবনা ৬৭.৩০ শতাংশ, আইভরি কোস্টের বিপক্ষে নরওয়ের ৬৮.০৫ শতাংশ, আর আলজেরিয়ার বিপক্ষে সুইজারল্যান্ডের ৬৪.৯০ শতাংশ।

এদিকে মরক্কোর বিপক্ষে নেদারল্যান্ডসের জয়ের সম্ভাবনা ৬০.৩২ শতাংশ, আর ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর সম্ভাবনা ৬০.১৯ শতাংশ। অর্থাৎ এই দুই ম্যাচে যেকোনো ফলই আসতে পারে।

সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে বেলজিয়াম-সেনেগাল এবং মিশর-অস্ট্রেলিয়া ম্যাচে। সেনেগালের বিপক্ষে বেলজিয়ামের সম্ভাবনা ৫৬.৬৭ শতাংশ, আর অস্ট্রেলিয়ার বিপক্ষে মিশরের সম্ভাবনা ৫৪.৩৪ শতাংশ।

অপ্টার পূর্বাভাসে শেষ ষোলোয় ওঠার সম্ভাবনা

aa1

তবে অপ্টার এই পূর্বাভাস কেবল পরিসংখ্যানভিত্তিক সম্ভাবনার হিসাব। নকআউট পর্বে একটি ভুল, একটি লাল কার্ড, একটি অসাধারণ গোল কিংবা কোনো খেলোয়াড়ের দুর্দান্ত পারফরম্যান্স মুহূর্তেই বদলে দিতে পারে ম্যাচের চিত্র। তারপরও সুপার কম্পিউটারের বিশ্লেষণে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও জার্মানিই রাউন্ড অব ৩২ থেকে শেষ ষোলোয় ওঠার সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে এগিয়ে রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেষ দিনে বাংলাদেশের দরকার ৭ উইকেট, ড্রয়ের আশায় আফগানিস্তান
শুরুতেই এবাদত-হাসানের দুর্দান্ত বোলিংয়ে দুই উইকেট তুলে নিলেও তৃতীয় উইকেট জুটিতে চোখ রাঙাতে থাকে রহমত শাহ ও সেদিকুল্লাহ আতালের ব্যাট। আবারও সেই জুটি ভেঙে দেন এবাদত। এরপরও ড্রয়ের স্বপ্ন দেখছে আফগানিস্তান। এদিকে জিততে হলে পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের দরকার আরও ৭ উইকেট। চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৩২ রান তুলেছে আফগানিস্তান। ফলে জয়ের জন্য তাদের প্রয়োজন ৩৪৭ রান। বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ভাঙে আফগানিস্তানের উদ্বোধনী জুটি। টাইগার পেসার এবাদত হোসেনের করা বলে কটবিহাইন্ড হন আব্দুল মালিক। আউট হওয়ার আগে করেন ২ রান। পরের উইকেটে নামা শহীদুল্লাহকে ১৪ রানে আউট করেন হাসান মাহমুদ। দ্রুত দুই উইকেট হারালেও তৃতীয় উইকেট জুটিতে চাপ সামলে নেন ওপেনার সেদিকুল্লাহ আতাল ও অভিজ্ঞ রহমত শাহ। দেখে-শুনেই খেলছিলেন এই দুই ব্যাটার। তবে এই জুটি দিন শেষ করতে পারেনি আফগানরা। বাংলাদেশি পেসার এবাদত হোসেনের করা বলে কটবিহাইন্ড হন রহমত। আউট হওয়ার আগে ফিফটি পূর্ণ করেন তিনি। তার ব্যাট থেকে আসে ১২৪ বলে ৫১ রান। এরপর হাশমতউল্লাহ শহীদিকে নিয়ে দিন শেষ করেন আতাল। ১২৬ বলে ৩৫ রানে আতাল ও ২৭ বলে ১৯ রানে হাশমত অপরাজিত থাকেন। এদিকে তৃতীয় দিন শেষ বিকেলের ঝড়ে ১১ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়েছিল বাংলাদেশ। ৬ উইকেটে ২২৩ রানে চতুর্থ দিনের খেলা শুরু করে তারা। ৫ রানে অপরাজিত লিটনের সঙ্গে নামেন মিরাজ, তখনও তিনি রানের খাতা খোলেননি। এই দুজনের জুটিতে দ্বিতীয় ইনিংসে দলীয় স্কোর তিনশ পার করেন এবং লিড ছাড়ায় চারশ রানের। লিটন ১৪ ও ২৬ রানে জীবন পেয়ে ৬১ বলে এক টেস্টে টানা দ্বিতীয় ও ক্যারিয়ারের ২২তম হাফ সেঞ্চুরি করেন। একপ্রান্তে দাঁড়িয়ে বেশ আগ্রাসী ছিলেন তিনি। ধীরে এগোতে থাকেন মিরাজ। এর আগে দুইবার জীবন পাওয়া লিটন দ্বিতীয় ইনিংসে ১৮ রান হতেই ৯ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলকে পৌঁছান। কায়েস আহমেদের বলেই দুইবার জীবন পান তিনি। প্রথমবার স্লিপের ফিল্ডার কামাল ক্যাচ ফেলে দেন। তারপর কায়েস নিজেই ক্যাচ ধরতে ব্যর্থ হন, ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। বড় লিড এনে দেওয়ার পথে বড় জুটি গড়েন লিটন-মিরাজ। সপ্তম উইকেট জুটিতে এই দুই ব্যাটার মিলে তোলেন ১৪৯ রান। তাতেই লিডের পাহাড় গড়ে সফরকারীরা। ফিফটি করেই থামেননি লিটন। ১১৫ বলে সেঞ্চুরি পূরণ করেন এই উইকেটকিপার ব্যাটার। এরপর আর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ১০২ রানে সাজঘরের পথ ধরেন। ১১৭ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ১৪টি চারে সাজানো। এদিকে ফিফটির দেখা পেয়েছেন মিরাজও। তিনি অপরাজিত থাকেন ৯৭ বলে ৫২ রানে। ৭ উইকেটে ৩৭২ রান করার পর ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। কিছুক্ষণের মধ্যেই ব্যাট করতে নামবে স্বাগতিক আফগানিস্তান। এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৩৪৬ রান করে। তারপর হাসান মাহমুদ ও এবাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানকে ২৪০ রানে অলআউট করে সফরকারী দল। আরটিভি/ এসকেডি
শেষ দিনে বাংলাদেশের দরকার ৭ উইকেট, ড্রয়ের আশায় আফগানিস্তান
লিটনের সেঞ্চুরিতে লিডের পাহাড়ে বাংলাদেশ
আবুধাবি টেস্টের চতুর্থ দিনের প্রথম শেসনটি টাইগাররা নিজেদের করে নিয়েছে। রোববার (১১ অক্টোবর) শেষ বিকেলে ১১ রানে ৩ উইকেট হারানোর পর আজ দিনের প্রথম সেশনে আফগানিস্তানের বোলারদের হতাশা উপহার দিয়েছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেট জুটিতে লিড সাড়ে চারশর কাছাকাছি নিয়ে গেছেন তারা।
লিটনের সেঞ্চুরিতে লিডের পাহাড়ে বাংলাদেশ
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্থিক অনিয়মের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে স্বাধীন কমিশনের রায়ের পর ক্লাবটির প্রতি সমর্থন জানাতে অভিনব উদ্যোগ নিয়েছেন সমর্থকরা। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের আগে আকাশে শত শত বাতাসভরা কলা উড়িয়ে পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনেন তারা।
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে লিটন
আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস।
আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে লিটন
চমক দিয়ে হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, ফিরলেন সাব্বির
হংকং সিক্সেস টুর্নামেন্টকে সামনে রেখে সাত সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে চমক হিসেবে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমান। আর দলকে নেতৃত্ব দেবেন আবু হায়দার রনি। আগামী ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ছয় ওভারের এই টুর্নামেন্ট। প্রতিযোগিতায় অংশ নেবে মোট ১২টি দেশ। টুর্নামেন্টে বাংলাদেশের ‘বি’ গ্রুপে প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। গ্রুপ পর্বে এই দুই দলের বিপক্ষে মাঠে নামবে রনির দল। গ্রুপের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে পরবর্তী পর্বে বাংলাদেশের অবস্থান। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপের শীর্ষে থাকা দলগুলো মূল প্রতিযোগিতার সেমিফাইনালে খেলবে। দ্বিতীয় স্থানে থাকা দলগুলো খেলবে প্লেট প্রতিযোগিতার সেমিফাইনালে। আর গ্রুপে তৃতীয় হওয়া দলগুলোর জন্য থাকছে বোল প্রতিযোগিতা। হংকং সিক্সেসের জন্য ঘোষিত বাংলাদেশের সাত সদস্যের স্কোয়াডে রয়েছেন অধিনায়ক আবু হায়দার রনি, সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান। অভিজ্ঞ সাব্বির রহমানের অন্তর্ভুক্তি দল ঘোষণায় বাড়তি আগ্রহ তৈরি করেছে। সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য থাকবে গ্রুপ পর্বে ভালো পারফরম্যান্সের মাধ্যমে শিরোপার লড়াইয়ে এগিয়ে যাওয়া। হংকং সিক্সেসের জন্য বাংলাদেশের সাত সদস্যের স্কোয়াডে রয়েছেন অধিনায়ক আবু হায়দার রনি, সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান। আরটিভি/এসকে
চমক দিয়ে হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, ফিরলেন সাব্বির
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ
বিশ্বকাপের ভেন্যু দেখতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল