ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

হঠাৎ যে কারণে ব্রাজিল কোচ অ্যানচেলত্তির কপালে চিন্তার ভাঁজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০১:০২ পিএম
অ্যানচেলত্তি। ছবি: সংগৃহীত

জাপানের বিপক্ষে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করলেও স্বস্তিতে নেই ব্রাজিল শিবির। গুরুত্বপূর্ণ দুই ফুটবলার ক্যাসেমিরো ও লুকাস পাকেতার ইনজুরি নতুন করে দুশ্চিন্তায় ফেলেছে প্রধান কোচ কার্লো অ্যানচেলত্তিকে। ফলে নরওয়ের বিপক্ষে নকআউট লড়াইয়ের আগে দল নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে ইতালিয়ান এই কোচকে।

জাপানের বিপক্ষে ম্যাচে জয় পেতে বেশ লড়াই করতে হয়েছে সেলেসাওদের। সেই ম্যাচেই চোট পান ক্যাসেমিরো ও পাকেতা। শেষ ষোলোতে তাদের পাওয়া যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়। এর আগে, রদ্রিগো, এস্তেভাও, ওয়েসলির মতো খেলোয়াড়রা ইনজুরির কারণে নেই স্কোয়াডে। এছাড়া আসর চলাকালীন ইনজুরিতে পড়েছেন রাফিনিয়া।

অন্যদিকে, পুরোপুরি ফিট না থাকলেও দলে আছেন নেইমার। তবে আগের মতো প্রভাব রাখতে না পারায় আক্রমণভাগে কাঙ্ক্ষিত ধার পাচ্ছে না ব্রাজিল। একাদশে বারবার পরিবর্তন আনতে হচ্ছে অ্যানচেলত্তিকে। ম্যাচ চলাকালীনও খেলোয়াড়দের পজিশন বদলে কৌশল সাজাতে হচ্ছে তাকে।

দলের স্কোরিং সংকটও বড় মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। ভিনিসিয়ুস জুনিয়র,ম্যাথিউস কুনহাদের নিয়ে আক্রমণভাগ প্রত্যাশা অনুযায়ী সফল হচ্ছে না। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে গোল করতে হিমশিম খেতে হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

তবে দলের মনোবল বাড়াতে সবসময় পাশে থাকছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলাররা। গ্যালারিতে নিয়মিত দেখা যাচ্ছে রোনালদো নাজারিও, রোনালদিনিও, কাফু, কাকা, রিভালদো, বেবেতোদের। তরুণ ফুটবলারদের উৎসাহ ও পরামর্শ দিয়ে অনুপ্রাণিত করছেন তারা।

আরও পড়ুন

শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে। গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়ের ইনজুরি কাটিয়ে দল কতটা ঘুরে দাঁড়াতে পারে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন ব্রাজিল সমর্থকদের সামনে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের
ব্রাজিলে ভোটগ্রহণ শেষ, লুলা-বলসোনারোর হাড্ডাহাড্ডি লড়াই
ব্রাজিল কেন ঘুরে ঘুরে বিদেশের মাটিতে প্রীতি ম্যাচ খেলে?
ব্রাজিলে আজ প্রেসিডেন্ট নির্বাচন, কঠিন লড়াইয়ে লুলা-ফ্লাভিও