রাফিনিয়াকে নিয়ে বড় সুখবর পেল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০১ জুলাই ২০২৬ , ০৬:১৫ পিএম


রাফিনিয়াকে নিয়ে বড় সুখবর পেল ব্রাজিল
রাফিনিয়াকে নিয়ে বড় সুখবর পেল ব্রাজিল। ছবি: এএফপি

চলমান বিশ্বকাপে গ্রুপপর্বে হাইতি ম্যাচে হামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন রাফিনিয়া। যার ফলে স্কটল্যান্ড ও জাপান ম্যাচে খেলা হয়নি তার। তবে শেষ ষোলোর ম্যাচে মাঠে নামার আগে এই রাইট উইঙ্গারকে নিয়ে বড় সুখবর পেয়েছে সেলেসাওরা।

ইনজুরির কারণে কয়েকদিন বিশ্রামে থাকলেও মঙ্গলবার অনুশীলনে ফিরেছেন এই তারকা ফুটবলার। আজও (বুধবার) দলের সঙ্গে অনুশীলন করার কথা রয়েছে বলে জানিয়েছেন ইএসপিএন ব্রাজিল।

ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার একটি হালকা অনুশীলন সেশনে অংশ নিয়েছেন রাফিনিয়া এবং বুধবার সকালেও (আজ) তার অনুশীলনে নামার কথা রয়েছে। রাফিনিয়ার শারীরিক অবস্থার ইতিবাচক উন্নতি হলেও নরওয়ের বিপক্ষে শেষ ১৬-এর ম্যাচে তার মাঠে নামা নিয়ে এখনও বড় ধরনের সংশয় রয়েছে।

আরও পড়ুন

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাফিনিয়ার মাঠে ফেরার বিষয়টি ‘সতর্কতার সাথে বিবেচনা’ করছে ব্রাজিল টিম ম্যানেজমেন্ট। বাস্তব পরিস্থিতি অনুযায়ী, নরওয়ের বিপক্ষে ম্যাচে তার খেলার সম্ভাবনা খুবই কম। 

ব্রাজিল টিম ম্যানেজমেন্ট তার ইনজুরির উন্নতি পর্যবেক্ষণ করতে চায়, তবে কোনো ধরনের তাড়াহুড়ো বা ঝুঁকি নিতে রাজি নয়। সেলেসাওদের আত্মবিশ্বাস আছে যে, রাফিনিয়াকে মাঠে না নামিয়েও তারা কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পারবে।

সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বার্সেলোনা তারকার পুরোনো ইনজুরির ইতিহাসও বড় ভূমিকা রাখছে। ২০২৫-২৬ মৌসুমে বেশ কয়েকবার হামস্ট্রিং ইনজুরিতে ভুগেছেন রাফিনিয়া। ফলে পুনর্বাসন পুরোপুরি শেষ না করে মাঠে নামলে আবারও একই ইনজুরিতে পড়ার (রিল্যাপ্স) ঝুঁকি অনেক বেশি।

প্রসঙ্গত, নিউ জার্সিতে শেষ ১৬ এর মহারণে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। এই ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মেক্সিকো, ইংল্যান্ড অথবা ডিআর কঙ্গোর।

আরটিভি/এসআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission